সোনার বালক স্বর্গ হতে সোনার বালক সঙ্গে নিয়ে আলোর পালক আকাশ ছোঁয়া মিনার থেকে একটুখানি দূরে ভুরু’র মতো একটু বাঁকা এই পৃথিবীর স্বপ্ন আঁকা আলোর বাতি জ্বালিয়ে দিলো আজান দেয়া সুরে। হীরে মানিক পড়লো ঝরে বড় এবঙ ছোট্ট ঘরে সোনার বালক দেখলো চেয়ে অবাক দুটি চোখে বাংলা থেকে আন্দালুসি চুমকি দানা জরিন খুশি স্বপ্ন রঙিন আলো ছড়ায় সব মানুষের বুকে। নীল আকাশে মেঘের জলে ঈদের মানিক আলো জ্বলে হুরপরী আর রূপকুমারী ফিকে আলোর কাছে এই... »
সাম্প্রতিকতম পোস্ট
খেয়ালখুশি
আমার আছে আকাশ পাতাল, আমার চোখে রূপ চিলেকোঠায় জমিয়ে রাখি একচিলতে সুখ আমার আছে গভীর রাত, আমার আছে জল দুনিয়াদারির হিসেব আজ করে টলমল আমার আছে গোপন প্রেম, ভ্রান্ত অভিশাপ আমার বুকের পাঁজর আজ ক্লান্ত, নিষ্পাপ আমার আছে কল্পনার বীজ একরাশ যেখানে সেখানে ফেলি আর বুনি ছাইপাঁশ আমার চোখে ঘুম নেই, স্বপ্ন নেই আজ নেশার সুখটানে জাগি অভিসারের রাত কেউ করে শব্দ ফেরি, কেউ... »
কবিতাঃ আমার কৈশোর যৌবনের ভালোবাসা
১৯৮৫ থেকে ১৯৯৫ আমার পছন্দের কবিতা লেখার বয়স। এর আগে যদিও বা লিখেছি সেই সত্তরের শেষ থেকে, পরে অনেক কম। এখানে নেহাৎই কিছু নিজের সৃষ্টির প্রতি ভালোবাসাতে আর কিছু অভ্র আর মেঘের চাপে তুলে দিলাম। ধারাবাহিক ভাবে থাকবে। ভূপালের পর বড় কষ্টে বাঁচার লড়াই করেও , সবুজ সবুজ গাছগুলো মরে কাঠ। বড় কষ্টে বাঁচার লড়াই করেও নির্বোধ পশুগুলো... »
033

সেলোফেনে মোড়া দিন গুলো চকচকে রঙীন। সান্তিয়াগো সেটা জানে। কারণ সে এক বৃদ্ধ জেলে যার জালে নেই কোনো মাছ…সেই এক চেনা গল্প। তাহলে অচেনাটা কী? অচেনা হল সারাক্ষণ ছটফটানি…বিষম… বিমর্ষ…সারাদেহে…শরীরে…ঘুম না আসা রাতে…কষ্ট পাওয়া…কষ্ট দেওয়া…না বুঝে কিম্বা জেনে শুনে… এটাই তো একটা সময়… যে সময়ে ভর করে আছে আমার শহর…যে শহর আমার লঞ্চপ্যাড। যে শহরের মাথায় বৃষ্টি নামে যখন বে... »
আজ ৭ই মার্চ
আজ ৭ই মার্চ আজ নেতা আসবেন ঢাকার রেসকোর্স ময়দানে নেতা আসবেন মুক্তি পাগল জনতা’র ভীড় চতূর্দিকে নেতা আসবেন দুঃখ ভারাক্রান্ত মনে বলবেন- “ভায়েরা আমার” বলবেন ভাইয়ের রক্তে রন্জিত রাজপথে’র কথা বাংলার মুক্তি পাগল জনতা’র মুক্তি’র আকাঙ্খা’র কথা তিনি জানেন বাংলার মানুষ বাচঁতে চাই, বাংলার মানুষ তার অধিকার চায়। নেতা আসবেন, প্রিয় নেতা, স্বপ্নের নেতা তিনি জানেন ২৩ বছরের করুণ ইতিহাস, অত্যাচারের ইতিহাস, রক্তের ইতিহাস,... »
বিষ্টি মায়ের কান্না

বিষ্টি মায়ের কান্না বোশেখ মাসের কষ্ট নিয়ে মেঘ করেছে মায়ের চোখ বোনটি আমার হারিয়ে গেছে ডুকরে ওঠে মায়ের বুক। প্রতি বছর বোনটি আমার হারিয়ে যাবে দূরে জায়নামাজে আম্মা বসে কাঁদবে করুণ সুরে মেঘের সড়ক চিনে যদি বোনটি আসে ফিরে মা বলেছে মিলাদ দেবে বিন্নি ধানের খিরে। »
ভারতের দিনগুলো (পর্ব ০৫) : এ.এ.এফ.টি
আমার ইনস্টিটিউট ছিল দিল্লীর নয়ডা বলে একটা জায়গায়। নয়ডা ছিল একটা ফিল্ম সিটি। জি, টি-সিরিজ, ঈগল, লক্ষী সহ আরো অনেক নামীদামী স্টুডিও ছিল ওইখানে। আমার স্টুডিওটির নাম ছিল এশিয়ান একাডেমী অফ ফিল্ম এন্ড টেলিভিশন। এর প্রথম বাংলাদেশী ছাত্র ছিল ইউরেকা, তারপর আমি, তারপর কামাল (ক্যামেরাম্যান)। পরে শুনেছি আরো অনেকেই ওইখান থেকে কোর্স করে বাংলাদেশের... »
নীল আকাশের ঘুড়ি

স্বাধীন ঘুড়ি নীল আকাশে খোকার হাতে নাটাই খোকা ভাবে স্বাধীন তুমি? একটি চিঠি পাঠাই মাঞ্জা দেয়া সুতার রেলে টুকরো চিঠি ছুটে ঘুড়ি তখন হাওয়ার উপর গোত্তা মেরে ফুটে স্বাধীন ঘুড়ি এমন স্বাধীন নাটাই’র কথা ভুলে নীল আকাশে ইচ্ছে স্বপন লুটায় খুলে খুলে এমন সময় পৌঁছে চিঠি চিঠির ভেতর লেখা ‘স্বাধীনতার অর্থ কী ভাই জানো কি তার ফেকাহ্’ ঘুড়ি তখন আমতা আমতা খোকার নাটাই টান স্বাধীনতার মানে তখন নিয়ম মানার গান। »
আমার কিছু পুরোনো কবিতা
স মঝু কন্তা দূর দিগন্তা। পাউস আয়ে চেলু দুলায়ে।। ‘প্রাকৃত পৈঙ্গল’ নামের এক প্রাচীন সংকলনে এই প্রত্ন বাংলা কবিতা সংকলিত হয়েছিল। এর এক আধুনিক বাংলা অনুবাদ আমি করেছিলাম (ফেব্রুয়ারী,৯৫ তে)এরকমঃ প্রিয়তম দূর দেশে দিগন্ত পার । ওড়না ওড়ালো এসে মেঘ বরষার ।। মন দিয়ে পড়ুন আবার , দেখবেন... »

