বাংলা না এলে
সমস্যা হওয়া স্বাভাবিক। আসলে কম্পিউটার ব্যাপারটা তৈরীই তো হয়েছিল ইংরেজী ভাষায় – সব প্রোগ্রামিং-এর ভাষাও তাই ইংরেজী। আর কম্পিউটারও একটা সময় অবধি শুধু ইংরেজী ভাষার দাপটে অস্থির ছিল। সবকিছু বদলে গেল ইন্টারনেট আসার পরে। সারা পৃথিবী যখন তারের বাঁধনে জড়িয়ে পড়ল একে পরের সাথে তখন সব ভাষায় ইন্টারনেট ও তথ্য প্রদর্শনের জন্য ব্যবস্থাপনা দরকার হয়ে পড়ল।
প্রসঙ্গে ফেরত আসা যাক। বাংলা দেখা না গেলে আপনি এই পেজটি পড়তেই পারবেন না তাই সে প্রসঙ্গ বাদ রাখলাম এই লেখায়। বাংলায় লেখার জন্য কি করবেন সেটা বলা যাক। বাংলা লেখার সহজতম পদ্ধতি হল অভ্র কিবোর্ড ব্যবহার করা। এটা এক ধরণের কিবোর্ড ড্রাইভার ব্যবহার করে, অর্থাৎ আপনি কি বোর্ডে যা টাইপ করছেন তা সরাসরি পড়ে নিয়ে স্ক্রিনে সেইমত বাংলা লেখা দেখায়। আমরা বাংলা হরফ ব্যবহার না করলেও ইমেলে বা লেখায় অনেক সময়েই ইংরেজী হরফে বাংলা লিখে থাকি। অভ্র হল ফোনেটিক কিবোর্ড – মানে এটি অনেকটা উচ্চারণের সাথে সঙ্গতিপূর্ণভাবে লেখার সুবিধা দেয়। যারা ইংরেজী হরফে বাংলা লিখে অভ্যস্ত তাদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক।
শুধু ব্লগে পোস্ট করার জন্যই নয়, ইমেল বা ওয়ার্ডে ডকুমেন্ট তৈরী করার জন্যও অভ্রর জুড়ি নেই। তাহলে আর দেরী কেন, এখনই অমিক্রনল্যাবের সাইট থেকে অভ্র ডাউনলোড করে লেখা শুরু করে দিন। শুরুতে সমস্যা হবে তো বটেই – কিন্তু যারা টাইপিং-এ স্বচ্ছন্দ তারা কিছুদিনের মধ্যেই আয়ত্তে এনে ফেলবেন ব্যাপারটা। অভ্রতে লেখা শুরু করার আগে পারলে একবার ম্যানুয়াল আর সাধারণ জিজ্ঞাসার পাতাদুটোতে চোখ বুলিয়ে নিতে পারলে ভাল হয়। এছাড়াও বাংলা উইকিপিডিয়ার পাতাটাও দেখলে ভাল হয়।
অভ্র ছাড়া বাংলা লিখে পোস্ট দিতে হলে অতি অবশ্য এইচ-টি-এম-এল এডিটর ব্যবহার করতে হবে| এটা প্রথমত পোস্ট দেবার পাতায় গিয়ে দৃশ্যমান এর জায়গায় এইচ-টি-এম-এল লেখা ট্যাবে ক্লিক করতে হবে| ছবিতে দেখালাম -

আর লেখার প্রিভিউ দেখার জন্য দৃশ্যমান ট্যাবটা ব্যবহার করুন | প্রিভিউ দেখার দরকার না থাকলে প্রয়োজনে একেবারে দৃশ্যমান ট্যাবটা হটিয়ে দিতে পারেন| এ জন্য নিজের প্রোফাইল পেজে গিয়ে ভিসুয়াল এডিটর ডিসেবল করে দিতে পারেন|

অভ্রর সাথে তুলনীয় দুটি কিবোর্ড ড্রাইভার সম্প্রতি গুগল ও মাইক্রোসফটও বের করেছে। আমার মনে হয় যারা এখনও অভ্র ব্যবহার করেন না, তারা এই দুটোর মধ্যে যেটা বেশী পছন্দের সেটাতে ধীরে ধীরে লেখা শুরু করুন। নতুন ব্যবহারকারীদের জন্য এ-দুটিই সবথেকে ভাল টুল। আমাদের সাইটে বাই-ডিফল্ট গুগল ট্রান্সলিটারেশন চলে, অর্থাৎ আপনি লিখলে তা এমনিতেই বাংলায় আসবে। প্রতিটী শব্দ লেখা শেষ হলেই তার পরিবর্তে বাংলা শব্দটা চলে আসবে। যদি ভুল শব্দ আসে, তাহলে শব্দের ওপর মাউস ক্লিক করলেই একই ধরণের উচ্চারণে ভিন্ন শব্দের একটি লিস্ট চলে আসবে যেখান থেকে পছন্দমত শব্দটি বেছে নেওয়া সম্ভব।

এ সম্পর্কে বিস্তারে জানতে চাইলে আমাদের একটি পোস্ট বা গুগলের সাইটের দেওয়া একটি হেল্প পৃষ্ঠা পড়ে দেখতে পারেন|
তবে লেখক যদি অভ্র বা ট্রান্সলিটারেশন নিতান্তই ব্যবহার করতে নারাজ থাকেন তাহলে ফোনেটিক কিবোর্ড বা আমাদের দেওয়া একটি অভ্রর ধাঁচে তৈরী কিবোর্ড ব্যবহার করে দেখতে পারেন। এদুটিও ব্যবহার করা সহজ ও অনেকটা আমাদের উচ্চারণের সাথে সঙ্গতিপূর্ণ করেই বানানো।
অভ্র ধাঁচের কিবোর্ডটির লেআউট অভ্রর মতই, তবে এতে বেশ কিছু সমস্যা (Bug) আছে। তাই ব্যবহার করার সময় একটু সতর্ক হলে বা কি লেখা হয়েছে তা একবার দেখে নিলে ভাল হয়। ভুল কিছু লেখা হয়ে থাকলে তা আবার সংশোধন করে নেওয়া যাবে। এই কিবোর্ডে লিখতে সমস্যা হলে আমাকে ইমেল করে জানান, অথবা লেখার শেষে ঠিক কি সমস্যা হয়েছে জানিয়ে মন্তব্য করুন।
ফোনেটিক কিবোর্ড নিয়ে সামহোয়্যারিন ব্লগের পাতাটা দেখলে লেখা সহজ হবে।
ফোনেটিক কিবোর্ড লেআউট
| ক | খ | গ | ঘ | ঙ | চ | ছ | জ | ঝ | ঞ | ট | ঠ | ড | ঢ | ণ |
| k | kh/K | g | gh/G | Ng | c/ch | C | j | jh/J | NG | t | th | d | dh | N |
| ত | থ | দ | ধ | ন | প | ফ | ব | ভ | ম | য | র | ল | ||
| T | Th | D | Dh | n | p | ph/f | b | bh/v | m | z | r | l | ||
| শ | ষ | স | হ | ৎ | ড় | ঢ় | য় | ঁ | ং | ঃ | ||||
| sh | S | s | H | tt | R | Rh | y | NN | ng | HH |
| অ | আ | া | ই | ি | ঈ | ী | উ | ু | ঊ | ূ |
| ao | A | a | I | i | II | ii | U | u | UU | uu |
| এ | ে | ঐ | ৈ | ও | ো | ঔ | ৌ | ঋ | ৃ | |
| E | e | OI | oi | O | o | OU | ou | WR | wr |
| যুক্ত | হসন্ত | র-ফলা | ব-ফলা | য-ফলা | রেফ | zwj | zwnj | । | ॥ |
| + | + | +r | +b/+w | Y | r+ | ~ | ` | . |







