চিঠি
আব্বু তুমি কেমন আছো
আসবে কবে বাড়ি
শুক্রবারে না এলে ঠিক তোমার সাথে আড়ি
আম্মুর নামে অনেক বিচার জমা করা আছে
বিচার তোমায় করতে হবে সালিশ তোমার কাছে
প্রতিদিন-ই আম্মু আমায় জাগায় সকাল ভোরে
কান ধরে কয়‘ডাকবো কবার তোরে’
ধমক মেরে ওঠিয়ে দিয়ে
হাত পা এবঙ মুখ ধুয়ে
জোর করে সে খাইয়ে দেবে তিন পরোটা আস্তা
পায়নি ক্ষুধা তবুও খাই সকাল বেলার নাস্তা
আরো অনেক জুলুম আছে
বিচার তোমার কাছে
নাস্তা শেষে আম্মু আমায় কাধে দেবে
আমার চেয়েও একটা বড় ঝুলি
আমি যেনো সদরঘাটের কুলি
আম্মু আব্বু তোমরা দুজন মানুষ করার নামে
আমায় মারছ প্রতিদিন-ই
ছোট্ট আমার জীবন নিয়ে করছো ছিনিমিনি
একটা কিছু কর তুমি কাজটা তোমার সোজা
আর পারি না আব্বু আমি বইতে বইয়ের বোঝা
জ্ঞানের চেয়ে বইয়ের বোঝা অনেকখানি ভারি
বইয়ের বোঝা বইবো না আর বইয়ের সাথে আড়ি
আব্বু তুমি আসবে কবে বাড়ি
ঠিঠি পাওয়ার সাথে সাথে আসবে তুমি আসবে
যদি আমায় ভালোবাসবে
আরো অনেক কথা আছে বলব তুমি এলে
হৃদয় দুয়ার মেলে
আজকে রাখি ইতি
তোমার ছোট্ট মা-মনী
নাম প্রিতি।

ব্লগের অন্যান্য কিছু পোস্ট
আসছে…

সময় 15:04
কবিতার ভালো মন্দ নিয়ে কথা বলব না, কিন্তু তুমি যে ব্যাপারটা তুলে এনেছ সেটা সত্যিকারের সমস্যা। যে শিশুটি সকালে স্কুলে যায় তার কাধেঁ যে ব্যাগ তার ওজন সেই শিশুর থেকে বেশী। এখানে বাবা মা, শিক্ষা-পদ্ধতি, স্কুল, পরবর্তীতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এখন থেকেই কঠিন লড়াই… কার দোষ?
সময় 21:18
হুমম, কথা সেটাই… দোষ কার?
সময় 21:35
আতেঁল দাদা, আপনার ইমেল আইডিটি প্রকাশযোগ্য কি?
সময় 21:49
প্রকাশ্যে “প্রকাশ” করতে একটু অসুবিধা আছে!
আমার প্রোফাইল এ গেলে তো দেখতে পাবার কথা !
সময় 21:50
না, দেখাচ্ছে না, তবে প্রকাশ্যে যদি অসুবিধা থাকেই তবে থাক।
সময় 13:42
আসসালাম।
ধন্যবাদ মেঘ
প্রশ্নটা আমার ছিলো বলেই এখানে তুলে ধরেছি
মা’আসসালাম।
সময় 21:47
কবিতা ভালো লাগলো ..বেশ ছন্দময় ….বিষয় নিয়ে এটুকু বলি.. ‘Hypocrisy’ নামে এক অদ্ভুত শব্দ আছে..কম বেশি হয়ত সব্বাই আমরা শব্দটায় ঢুকে বসে আছি……
সময় 21:48
ছবি টি কি আরো ভালোভাবে দেখা যায়?
সময় 13:43
আসসালাম।
ধন্যবাদ কার্টুনিস্ট
আমি আঁকতে পাড়ি না।
তবে চেষ্টা করছিতো
যেভাবে আছে সেভাবেই
দেখতে হবে।
মা’আসসালাম।
সময় 13:09
কবির হাতে ছবি…সে তো অন্যরকম ভালো জিনিস…..sooo..no tension dada..asuk aroooooooooooooooooo!!!..:)
সময় 00:35
সুন্দর লেখা হয়েছে। ভাল লাগল। একটা ছোট্ট সাজেশন। আপনি কিন্তু ছবির মাত্রা একটু কমই রেখেছেন বলে আমার মনে হল। ওটা একটু বাড়িয়ে দেখুন। আমার মনে হয় ৫০০/৪০০ তে পড়া যাবে।
সময় 10:57
আসসালাম।
ধন্যবাদ ভাই অভ্র
এখন থেকে দেয়ার চেষ্টা করবো।
আর মন্তব্য করার জন্য অশেষ শুকরিয়া।
মা’আসসালাম।
সময় 00:48
বাঃ আফসার । খুব ভাল লাগল।
সময় 10:59
আসসালাম।
ধন্যবাদ ভাই মান্যবান
আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে
শক্তি যোগায় লেখার জন্য।
মা’আসসালাম।
মন্তব্য যেমন দেখা যাবে :
লেখা ছোটো দেখাচ্ছে?
সাবস্ক্রাইব করুন
সাম্প্রতিক মন্তব্য
ব্লগের অন্যান্য কিছু লেখা
Magazine Basic মূল থিমটি বানিয়েছেন c.bavota.
Powered by WordPress.