কফিহাউসের আড্ডায় অনেকদিন আসা হচ্ছে না নিয়মিত। ফোটোগ্রাফি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে করতেই সময় কেটে যাচ্ছে। এর মধ্যেই বেড়িয়ে এলাম লংলিট সাফারি পার্ক। ১৯৬৬ সালে তৈরী হয়েছিল এই পার্কটি। আফ্রিকা মহাদেশের বাইরে গড়ে ওঠা এটিই প্রথম সাফারি পার্ক। অবস্থিত ইংল্যান্ডের ওয়ারমিনিস্টারে। বেশ কিছু বিপন্ন প্রজাতিকে সংরক্ষন করে রাখা হয়েছে এখানে। আমি ছবিগুলি এখানে দেওয়ার... »

লেখক : অভ্র
লেখকের ব্যক্তিগত ব্লগ : ব্লগ ঠিকানা
নিজের সম্পর্কে বক্তব্য : নিজের কথা বিশেষ কিছু বলার নেই, লিখতে ভাল লাগে। যে কোন বই হাতে পেয়ে হারিয়ে যেতে পারি।
লেখকের সব লেখা :
সাদা কালো
ইদানীং কিছু ছবি তোলার চেষ্টা করছি। বিশেষ করে সাদা কালোতে ছবি তুলতে দারুন লাগছে। কয়েকটি পছন্দের ছবি এখানে দিলাম। দেখুন কেমন লাগছে। »
এলোমেলো কিছু স্বাধীন চিন্তা

আজকে ২০১০ সালের ১৪-ই অগস্ট। সুখের কথা দিনটা শনিবার। হাতে তেমন কোন বড় কাজ নেই। বাইরে হালকা মেঘ, কম আলো। বেরিয়ে কোথাও যাওয়ার উপায় নেই। দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে। সমাজ, পরিবার সবকিছুর প্রতি দায়দাইত্ত্ব এড়িয়ে এক অদ্ভূত স্বার্থপরতার জীবন যাপন করছি পরবাসে। এইসময় একটি ব্লগ পোস্ট নজরে এল – স্বাধীনতা দিবস নিয়ে।... »
আড়াল
আড়াল ১ পুরোটা সময় জানলা দিয়ে বাইরে তাকিয়ে কেটেছে লীনার। কি অদ্ভূত সুন্দর। মাঝে মাঝে অর্কর হাত ধরে বলে উঠেছে, ‘এই দ্যাখো, আমরা কিরকম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। একটাও কালো মেঘ নয়, সব সাদা। তুলোর মত ধবধব করছে’, বা কখনো হয়তো বলেছে, ‘আচ্ছা, আমরা এখন কোন দেশের ওপর দিয়ে যাচ্ছি বলোতো?’ অথচ অর্কর সেদিকে কোন তাপ... »
সিনেমা রিভিউ – Inception
অনেকদিন ধরেই নতুন সিনেমার ভিড়ে নামটা শুনছিলাম – Inception. দেখছিলাম টুইটারেও। অবশেষে দেখেও ফেললাম আজ। আমাদের এখানে শনিরবির তুলনায় মঙ্গলবারে সিনেমা দেখার একটা বেশ চল আছে। কারন মঙ্গলবার স্টুডেন্ট ডিসকাউন্টে সিনেমা দেখাটা অন্যান্য দিনের তুলনায়, বিশেষ করে উইকএন্ডের কথা মাথায় রাখলে বেশ একটু সস্তা পড়ে বইকি। তাই আমরা গেলে সাধারনতঃ মঙ্গলবারেই যাই। যাক সে... »
অপ্রতুল – ৫
বড় ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছিল দেবু। সাড়ে তিনটে বাজে। এখন খেলতে না বেরোলেই নয়। কিন্তু আজকে একটু সমস্যা আছে। মা বসে আছে নীচে। বেরোবার রাস্তার সামনে। কালকে খেলে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল। তারপরেই বেদম ঠ্যাঙ্গানি খেতে হয়েছে মার কাছে। টেস্ট পরীক্ষা এগিয়ে আসছে। খুব বেশীদিন বাকী নেই। এখন পড়তে... »
অপ্রতুল – ৪
‘কি রে কিছু বলবি?’ ‘নাহ!’ ‘তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন?’ ‘নাহ ভাবছিলাম, কোচিং তো শেষ হয়ে গেল। এবার সবাই নিজের নিজের বাড়িতে থেকে পড়াশুনো করবে। আর কারো সাথে দেখা হবে না।’ ‘কেন? তোর কি ব্যাচে কারো সাথে দেখা করার ইচ্ছে ছিল নাকি?’ ‘নাহ, সেরকম না। তবে এখানে ফেয়ার কম্পিটিশন হত। বেশ লাগত। এই স্যার কিছু একটা জিজ্ঞেস করলেন,... »
অপ্রতুল – ৩
বাড়ি থেকে দু’পা এগোলেই তরুন সংঘের মাঠ। মাঠের মাঝখানটা ক্রিকেটের পিচ বানিয়ে রাখা রয়েছে। তার চারদিকটা ঘেরা একটা দড়ি দিয়ে। সে দিক থেকে দেখতে গেলে তিনটে ক্লাবের ছেলেপুলে মাঠে যায় এখন। একদল ভলিবল খেলে, একদল ক্রিকেট আর বাকীরা এথলিট। মাঠের এক কোনে বসেছিল পরাগ। দেখছিল মাঝখানে ক্রিকেটের গ্রুপটাকে। ছোট থেকে বড় সবাই গোল... »
অপ্রতুল – ২
কদিন বাদেই স্কুল শেষ হয়ে যাচ্ছে। টেস্ট পরীক্ষার রুটিনও চলে এসেছে। স্কুলবাস থেকে ধুপধাপ করে লাফিয়ে নামল কয়েকজন। সারাদিন আট’টা পিরিরড ক্লাস সেরে সবাই ক্লান্ত। কারোরই বাড়ি ফেরার জন্য তর সইছে না। তবু জয়কে সবাই রাস্তা ছেড়ে দিল। সবাই জানে সে একটু দামাল, মারকুটে টাইপ। অনিন্দ্য নামল সবার শেষে, ধীরে সুস্থে। সে বেশ... »
অপ্রতুল – ১
বিকেলবেলাটা বেশ সুন্দর। এই সময়টা কিছু করার থাকলেও ভাল, না থাকলেও ভাল। শুধু একটা জানলা চাই। একটা জানলা থাকলেই সময় কেটে যেতে পারে। জানলা দিয়ে তাকিয়ে থাকলে মনে মনে চলে যাওয়া যায় যেখানে ইচ্ছে। জানলা দিয়ে এক একসময়ে বেশ আলো এসে পড়ছে। সাদা মেঘগুলো সরছে আস্তে আস্তে। তাই আলোর গতিটা সবসময় সমান নয়।... »







