সোনার বালক স্বর্গ হতে সোনার বালক সঙ্গে নিয়ে আলোর পালক আকাশ ছোঁয়া মিনার থেকে একটুখানি দূরে ভুরু’র মতো একটু বাঁকা এই পৃথিবীর স্বপ্ন আঁকা আলোর বাতি জ্বালিয়ে দিলো আজান দেয়া সুরে। হীরে মানিক পড়লো ঝরে বড় এবঙ ছোট্ট ঘরে সোনার বালক দেখলো চেয়ে অবাক দুটি চোখে বাংলা থেকে আন্দালুসি চুমকি দানা জরিন খুশি স্বপ্ন রঙিন আলো ছড়ায় সব মানুষের বুকে। নীল আকাশে মেঘের জলে ঈদের মানিক আলো জ্বলে হুরপরী আর রূপকুমারী ফিকে আলোর কাছে এই... »

লেখক : আফসার নিজাম
নিজের সম্পর্কে বক্তব্য : লেখক নিজের সম্পর্কে কোনো বক্তব্য যোগ করেন নি।
লেখকের সব লেখা :
বিষ্টি মায়ের কান্না

বিষ্টি মায়ের কান্না বোশেখ মাসের কষ্ট নিয়ে মেঘ করেছে মায়ের চোখ বোনটি আমার হারিয়ে গেছে ডুকরে ওঠে মায়ের বুক। প্রতি বছর বোনটি আমার হারিয়ে যাবে দূরে জায়নামাজে আম্মা বসে কাঁদবে করুণ সুরে মেঘের সড়ক চিনে যদি বোনটি আসে ফিরে মা বলেছে মিলাদ দেবে বিন্নি ধানের খিরে। »
নীল আকাশের ঘুড়ি

স্বাধীন ঘুড়ি নীল আকাশে খোকার হাতে নাটাই খোকা ভাবে স্বাধীন তুমি? একটি চিঠি পাঠাই মাঞ্জা দেয়া সুতার রেলে টুকরো চিঠি ছুটে ঘুড়ি তখন হাওয়ার উপর গোত্তা মেরে ফুটে স্বাধীন ঘুড়ি এমন স্বাধীন নাটাই’র কথা ভুলে নীল আকাশে ইচ্ছে স্বপন লুটায় খুলে খুলে এমন সময় পৌঁছে চিঠি চিঠির ভেতর লেখা ‘স্বাধীনতার অর্থ কী ভাই জানো কি তার ফেকাহ্’ ঘুড়ি তখন আমতা আমতা খোকার নাটাই টান স্বাধীনতার মানে তখন নিয়ম মানার গান। »
ফিলিস্তিনি বোন

ফিলিস্তিনি বোন গভীর রাতে বিষ্টি আসে চুপটি করে একা সবুজ জমিন সিক্ত করে ভাইকে দেবে দেখা। অনেক স্মৃতির আকাশ নিয়ে ভাই রয়েছে বসে ফিলিস্তিনি বোনের মতো যায় না যেনো খশে। বিষ্টি আমার ফিলিস্তিনি বোন ভয়ে থাকে তাইতো আমার মন। »
নুর নাহার

বোশেখ মাসের ভর দুপুরে নাহার ছড়ায় চুলের বাহার রুমা আপুর ওড়নাটাকে বানায় পরে শাড়ি সুন্দরী এক নারী চুপটি করে বসে আছে কার সাথে যেন আড়ি চোখ দুটো তার মায়ার ছোঁয়া তুরাগ নদীর পানি আমরা সবাই জানি ঝিলিমিলি গয়না পরা ঢাকার মহারাণী। »
রূপার মতো চাঁদ

মনের কোনে রঙিন হাসি তুলার মতো রাত নীল আকাশে রূপার মতো এক ফালি এক চাঁদ মান ভাঙালো জরিন খুশি কাটলো মেঘের ঢেউ রোদের কণায় সোনার ঝিলিক ছড়ায় যেনো কেউ নতুন জামা ওড়না টুপি বুটিক করা কাজ শত রঙের তুলির আঁচড় নকশি কারুকাজ ঈদের দিনে কোলাকুলি সবার সমান ভাগ কষ্টগুলো পালায় গেলো থাকলো না তার দাগ প্রতি দিনের দিনটা যদি হতো ঈদের দিন সাত সাগরের মুক্তা এনে মিটাবো তার ঋণ। »
ভুল

কাজের মাঝে ভুল হয়ে যায় ভুল হওয়াটা পাপ কাজের সঠিক সম্পাদনায় ভুলের মাসুল, মাফ। ভুল হবে তাই করবে না কাজ কাজ না করা- ভুল ভুলের মাসুল ভুল দিয়ে নয় কাজের প্রমাণ কাজ দিয়ে হয় ফুল বাগানে ফুল। »
জন্মদিনের বয়ান

আজ আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছিলাম। আজ আমি প্রথম কেঁদে ওঠেছিলাম। আজ আমি আমার মা’কে দেখেছিলাম আজ আমার মা আমাকে দেখেছিলো। আজ আমি আমার আব্বাকে দেখেছিলাম আজ আমার আব্বা আমাকে দেখেছিলো আজ আমার বোন’রা একজন ভাই পেয়েছিলো আজ আমি পাঁচটি বোন পেয়েছিলাম। »
শ্রাবণধারা

ভাই: গোপন গহীন হৃদয় ছুঁয়ে বিষ্টি আসে ঘরে ঝাপটা মেরে টেবিল থেকে ফোনটা আমার ধরে অভিমানের সুরে বলে ফোন করনি কেনো ফাগুন গেলো চৈত্র গেলো বোশেখ এলো যেনো। বোন: বিষ্টি কী হায় বোন ছিলো না বলো তাইতো তোমার পাইনি একটা কল’ও তুমি পাষাণ হৃদয় হলে মরেই যাবো শিলের মতো গলে। ভাই: রাগ করো না বোনটি আমার খবর নিবো ফোনে মেঘের কাছে জানতে চাবো কেমন আছে বোনে বইবে কখন দখিন হাওয়া আসবে কবে দেশে জানিয়ে দেবো... »
চিঠি

আব্বু তুমি কেমন আছো আসবে কবে বাড়ি শুক্রবারে না এলে ঠিক তোমার সাথে আড়ি আম্মুর নামে অনেক বিচার জমা করা আছে বিচার তোমায় করতে হবে সালিশ তোমার কাছে প্রতিদিন-ই আম্মু আমায় জাগায় সকাল ভোরে কান ধরে কয়‘ডাকবো কবার তোরে’ ধমক মেরে ওঠিয়ে দিয়ে হাত পা এবঙ মুখ ধুয়ে জোর করে সে খাইয়ে দেবে তিন পরোটা আস্তা পায়নি ক্ষুধা তবুও খাই সকাল বেলার নাস্তা আরো অনেক... »
