লেখকের ব্যক্তিগত ব্লগ : ব্লগ ঠিকানা
নিজের সম্পর্কে বক্তব্য :
লেখক নিজের সম্পর্কে কোনো বক্তব্য যোগ করেন নি।
শনিবার, অগাষ্ট 21st, 2010

ইশতিয়াক জিকো র সাথে আমার কোন পরিচয় নাই, শুধু জানি তিনি সিনেমার নির্মান শ্রমিক। আর জানি, ভুল জানতে পারি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের একটা টিম আছে – রূপান্তর সিনেমা টিম । তাদের উদ্যম ব্যাপক। জিব আর্মের বিকল্প হিসেবে তারা নিজেরাই কিছু একটা বানায় ফেলছে। দুই একটা শর্ট ফিল্ম... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 2 টি মন্তব্য »
বৃহস্পতিবার, অগাষ্ট 5th, 2010

এই পোস্টের একটা কাহিনী আছে। গতকালের যায়যায়দিন পত্রিকায় এই লেখাটা ছাপা হলো। অথচ লেখাটা আমি পাঠাইনি, তবে আমি কৃতজ্ঞ এই জন্য যে, তারা আমার নাম এবং ওয়েব অ্যাড্রেসটা ছাপাতে ভুল করেনি।
আপনার কি জানা আছে, কেউ নোবেল পেয়ে গেলে অন্যরা তাকে কিভাবে সম্মান দেখায়? নিজের কলমটি উপহার দিয়ে। জানতে হলে আপনাকে... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 8 টি মন্তব্য »
বুধবার, জুন 2nd, 2010

বর্তমান বিশ্বে সুপারহিরো ফিল্ম দর্শকদের নিকট একটি বিশেষ আকর্ষন, সিনেমা নির্মাতা ও ব্যবসায়ীদের নিকট তো বটেই। সুপারহিরো সিনেমার মূল বৈশিষ্ট্য হলো, এখানে মূল চরিত্র বা নায়ক বিশেষ ক্ষমতাসম্পন্ন হয় এবং তার প্রধান লড়াই অধিকতর ক্ষমতাসম্পন্ন ভিলেনের বিরুদ্ধে। সাধারণত মানব সমাজের প্রতি হুমকী সৃষ্টিকারী ভিলেনকে প্রতিরোধ করার মাধ্যমে নায়ক পুরো মানবজাতিকেই... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 2 টি মন্তব্য »
বুধবার, মে 26th, 2010

কারণ মনিটরের বাম কোনায় সুহা ছিল। এবং তার উপর মেজাজ এতটাই খারাপ হয়েছিল যে লাথি কষাতে ইচ্ছে হয়েছিল। ক্ষোভটা পুষে রাখতে পারি নাই, মনিটরেই মেরে দিসিলাম।
প্রিয় ব্লগার সৌম্য সামহোয়্যারইনব্লগে একবার একটা পোস্ট দিয়েছিলেন – অগুনিত মেহেরের গল্প যা স্টিকি করা হয়েছিল বেশ কিছুদিন। এছাড়াও রয়েছে সেতুর পোস্ট প্যালাসটাইনের গাজা উপতকার... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 8 টি মন্তব্য »
রবিবার, মে 16th, 2010

মুন্না ভাই এমবিবিএস দেখেছিলাম অনেক আগে, দু থেকে তিন বার। গল্পের অভিনবত্বটা খুব ভালো লেগেছিল, যে বিষয় গুলো তুলে ধরা হয়েছিল সেগুলো অসাধারণ এবং যুক্তিসঙ্গত। কিছুদিন পরে শুনতে পেয়েছিলাম যে এই গল্পটা নাকি হলিউড থেকে কিনে নেবার প্রস্তাব করা হয়েছে, ইংরেজীতেও এমন একটি মুভি তৈরী হবে। কেন জানি না, ভালো... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 2 টি মন্তব্য »
শনিবার, মে 8th, 2010
বর্তমান সময়ে অ্যানিমেশন সিনেমা দর্শক তালিকা এবং সিনেমা শিল্পের এক বিশাল জায়গা দখল করে আছে। সিনেমায় সাফল্যের সব্বোর্চ্চ স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার প্রতিযোগিতায় অন্যান্য ক্যাটাগরীর পাশাপাশি অ্যানিমেশন শর্ট এবং ফিচার ক্যাটাগরীতেও পুরস্কার প্রদান করা হয়। অ্যানিমেশন সিনেমার ইতিহাস কিন্তু মোটেও নতুন নয়। সেই ১৯৩০ সাল কিংবা তার আগে থেকেই শর্ট ফিল্ম নির্মান হচ্ছে,... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 4 টি মন্তব্য »
শনিবার, এপ্রিল 10th, 2010

গত ৭ মার্চ তারিখে হলিউডের কোডাক থিয়েটারে হয়ে গেল সিনেমায় সর্বোচ্চ স্বীকৃতি একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৮২তম আসর। সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই পুরস্কার প্রদান করা হলেও এ বছরই শীতকালীন অলিম্পিকের কারণে ব্যতিক্রম ঘটিয়ে মার্চের প্রথম সপ্তাহে এ আয়োজন করা হলো। এই আসরের আরেকটি নতুনত্ব হলো এ... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 6 টি মন্তব্য »
সোমবার, এপ্রিল 5th, 2010

এপিক সিনেমা দেখার সময় একটা ভয় কাজ করে , মনে হয় এই মুভিটা হয়তো সত্যিকে লুকানোর জন্য এত আয়োজন করে তৈরী করা হয়েছে। অনেক গুলো ক্ষেত্রেই দেখেছি একটা মিথ্যা প্রচারনার কাজে ব্যবহার করা হচ্ছে বিনোদনের অন্যতম মাধ্যম এই সিনেমাকে। সাধারণত এ ধরনের সিনেমা দেখার পরেই আমি উইকি এবং অন্যান্য সাইট ... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 4 টি মন্তব্য »
বৃহস্পতিবার, এপ্রিল 1st, 2010
দ্য হার্ট লকার: সম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বোমা?গত সাত ফেব্রুয়ারী অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অস্কার জিতে নিয়ে ক্যাথরিন বিগেলো ইতিহাসের পাতায় নাম লেখালেন প্রথম অস্কারজয়ী নারী চলচ্চিত্রকার হিসেবে। ক্যাথরিন নতুন চলচ্চিত্রনির্মাতা নন, ২০০২ সালে তিনি রাশিয়ান সাবমেরিন কে১৯ নিয়ে একটি চলচ্চিত্র নির্মান করেছিলেন, নাম – কে১৯: দ্য উইডোমেকার। পরিচালনার যোগ্যতা বোঝা যায় তখনই। সাত বছর পরে তার... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 5 টি মন্তব্য »
মঙ্গলবার, মার্চ 23rd, 2010

ভালোবাসা তার প্রকাশভঙ্গী পাল্টেছে, পাল্টেছে তার নির্মান পদ্ধতি কিন্তু প্রাচীনতম অনুভূতি এই ভালোবাসার ফলাফল কতটুকু অপরিবর্তনীয় আছে? অতীতের প্রেম-ভালোবাসা কতটুকু সুখ এনে দিত আর এখনকার প্রেমই বা কতটুকু দিতে পারে- কিংবা যাকে ভালোবাসা হলো তাকে কতটুকুই বা জানা হলো, কবে তাকে পুরোপুরি পাওয়া গেল, কতদিনই বা অপেক্ষা করতে হবে... »
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 2 টি মন্তব্য »