লেখকের ব্যক্তিগত ব্লগ : ব্লগ ঠিকানা
নিজের সম্পর্কে বক্তব্য :
লেখক নিজের সম্পর্কে কোনো বক্তব্য যোগ করেন নি।
শুক্রবার, জানুয়ারি 22nd, 2010

অরুনাচল কাশ্মীরের তুলনায় আন্তর্জাতিক বা ভারতীয় মিডিয়ায় অপরিচিত নাম। আর হবেই না কেন, অরুণাচলের জনঘনত্ব ভারতের সব রাজ্যের মধ্যে সবথেকে কম, আর মানুষজনও শান্তিপূর্ণ – তাই খবরে হেডলাইন বানানোর মত কিছু তেমন পাওয়া যায় না। বরং, ভ্রমণ-বিলাসীদের কাছে অরুণাচল একটি গুরুত্বপূর্ণ নাম। যারা বেড়াতে ভালোবাসেন তারা তাওয়াং ঘুরে আসতে পারেন, ভাল লাগবে। এহেন অরুণাচল... »
ট্যাগ: অরুণাচল, চিন, তাওয়াং, দক্ষিণ তিব্বত, ভারত
প্রকাশিত হয়েছে প্রবন্ধ বিভাগে | 8 টি মন্তব্য »
শুক্রবার, জানুয়ারি 15th, 2010
গত ক’দিন হল ইন্টারনেটে একটা খবর বারবার ঘুরেফিরে দেখছি – গুগল জানিয়েছে অত্যধিক সেন্সরশিপ জারি থাকলে তারা চীন থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে | শুধু তাই নয়, গুগলের পক্ষ থেকে আরো গুরুতর অভিযোগ হলো চীন-সরকার-বিরোধী মানবাধিকার কর্মীদের জি-মেল একাউন্ট চীন থেকে পরিকল্পিত ভাবে হ্যাক করার চেষ্টা চালানো হয় | এটা একধরনের হুমকি, আর... »
ট্যাগ: গুগল, চীন, সার্চ, সেন্সরশিপ
প্রকাশিত হয়েছে রাজনীতি বিভাগে | 16 টি মন্তব্য »
মঙ্গলবার, জানুয়ারি 12th, 2010
যারা অনুগল্প পড়তে ভালবাসেন তারা অনু-সিনেমা দেখতে পছন্দ করবেন সেটাই স্বাভাবিক| তাই অভ্রর অনুগল্পের অনুপ্রেরনায় আমি একটা অনু-সিনেমার লিঙ্ক দিলাম| সিনেমার সময়কাল মাত্র দেড় মিনিট| পরিচালক সুমিত রায়ের এই সিনেমাটা টেড টকে দেখানো হয়েছিল|
আমার ভালোলাগা সিনেমা শেয়ার করতে ভালো লাগে| ভালো লাগলে জানিয়ে দেবেন কমেন্টে| দেখে নিন অনু সিনেমা “Dancing Queen” -
»
ট্যাগ: সিনেমা, সুমিত রায়
প্রকাশিত হয়েছে চলচ্চিত্র বিভাগে | 4 টি মন্তব্য »
সোমবার, জানুয়ারি 11th, 2010
আমার প্রবাস-জীবন আর দশটা প্রবাস জীবনের থেকে খুব একটা কিছু আলাদা কিছু নয়। তাই যারা আশা করছেন আমার কাছ থেকে অন্য কিছু শুনতে পাবেন তাদের সে আশায় আগে থেকেই জল ঢেলে দিচ্ছি। অনেককাল আগে আমার মনে আছে আমি নিজেও কোনো পত্রপত্রিকায় লোকজনের প্রবাস-জীবন নিয়ে অনেক যে কোনো লেখা গোগ্রাসে গিলতাম। আজকে দিন অনেক পালটে... »
ট্যাগ: জীবন, প্রবাস
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 6 টি মন্তব্য »
বৃহস্পতিবার, জানুয়ারি 7th, 2010

আনাকোর্তেস শহরটা আমাদের রেডমন্ড শহর থেকে বেশ কিছুটা দূরেই বলা যায়। তাও তিনদিনের ছুটি কাটানোর জন্য এর থেকে ভাল কিছু সুযোগ আসবে না দেখে বেরিয়েই পড়লাম। যেতে সময় লাগে দেড় ঘন্টা মত, দূরত্ব ৭৭ মাইল। যেতে হয় আমেরিকার অন্যতম দ্রুতগতির হাইওয়ে ইন্টারস্টেট-৫ দিয়ে।
আনাকোর্তেস শহরটা নিজে তেমন কোনো বিখ্যাত নয়। পর্যটকদের কাছে এটা একটা হল্টিং... »
প্রকাশিত হয়েছে ভ্রমণ বিভাগে | 11 টি মন্তব্য »
শনিবার, জানুয়ারি 2nd, 2010
গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব বাংলা ফোনেটিক কিবোর্ড – নতুন বছরে বাংলা লেখার জন্য এটা ব্যবহার করে দেখুন.
সুবিধা:
১. এর কিবোর্ড ম্যাপিং আরো বেশি ব্যবহারবান্ধব. আপনি যেই শব্দ যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই লিখলে গুগল তাকে আপনার কাঙ্খিত শব্দে পরিণত করে দিবে. তাতে আপনার লেখার গতি বেড়ে যাবে কয়েক গুন.
উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)
s+h+a+v+a+b+i+k =... »
ট্যাগ: গুগল, বাংলা, লিখন
প্রকাশিত হয়েছে সমসাময়িক বিভাগে | 9 টি মন্তব্য »
বৃহস্পতিবার, ডিসেম্বর 17th, 2009

নতুন রাজ্য তেলেঙ্গানা। ঘোষণা শোনার পর থেকেই দুরকমের মতামতে ছেয়ে গেল ওয়েব দুনিয়া। প্রথম মত বলে এতে রাজ্য গঠনে উস্কানি বাড়বে অর্থাৎ সবাই নিজের নিজের রাজ্য চাইতে থাকবে। অন্য মত বলে অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধার জন্য ছোটো ছোটো রাজ্য একান্ত প্রয়োজন। দুই মতেরই পক্ষে ও বিপক্ষে যথেষ্ট কিছু যুক্তি আছে।
ফিরে দেখা যাক অন্ধ্র কি... »
ট্যাগ: গোর্খাল্যান্ড, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ভারত
প্রকাশিত হয়েছে প্রবন্ধ, রাজনীতি বিভাগে | 4 টি মন্তব্য »
বুধবার, ডিসেম্বর 9th, 2009

সম্প্রতি হরিপুরে রাশিয়ার সহযোগিতায় একটি পরমাণু বিদ্যুতকেন্দ্রের প্রস্তাব হয়েছে। আমি টাইমস অব ইন্ডিয়ায় পড়লাম “From Russia with Love” শীর্ষক খবরে ভারতে পাঁচটি পরমাণু বিদ্যুত কেন্দ্র বানাতে রাশিয়া সাহায্য করবে – যার মধ্যে হরিপুর একটি। পশ্চিমবঙ্গে যে কোনো অঞ্চলেই শিল্প স্থাপনের কথা হলেই প্রথম যে কথাটা উঠে আসছে আজকাল সেটা হল জমি কোথা থেকে আসবে?... »
ট্যাগ: অধিগ্রহণ, জমি, নন্দীগ্রাম, পরমাণু, বিদ্যুত, মেদিনীপুর, সিঙ্গুর, হরিপুর
প্রকাশিত হয়েছে অর্থনীতি, প্রবন্ধ, রাজনীতি, সমাজ বিভাগে | 23 টি মন্তব্য »
শুক্রবার, ডিসেম্বর 4th, 2009

ভারতে কোনো বিকল্প শক্তির সৌরবিদ্যুতের মত সম্ভাবনা তাত্বিকভাবে অন্তত নেই। ভারতে গড়ে বছরে ৩০০ দিন সূর্যালোক আসে, বর্ষার তিনমাস বাদ দিয়ে বাকি সময়ে সূর্যালোক যথেষ্ট নিরবিচ্ছিন্ন ও প্রখর। প্রতিবছরে গড়ে ৫ টেরাওয়াট শক্তি ভারতের প্রতি বর্গমিটার জমিতে আছড়ে পড়ে।(সূত্র) ভূপতিত এই সৌরশক্তির মাত্র ০.১% বিদ্যুতশক্তিতে রূপান্তর করা গেলেই ভারতের সব বিদ্যুতের চাহিদা মিটিয়ে ফেলা... »
ট্যাগ: বিকল্প জ্বালানী, ভারত, সৌরবিদ্যুত
প্রকাশিত হয়েছে প্রবন্ধ, বিজ্ঞান বিভাগে | 2 টি মন্তব্য »
বুধবার, ডিসেম্বর 2nd, 2009

জাতিসংঘ আজ থেকে প্রায় ষাট বছর আগে একটি বিল পাশ করিয়েছিল, যার ব্যাখ্যা অনুসারে ব্রিটিশ ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরে একটি গণভোট আয়োজন হবার কথা ছিল। দুঃখের বিষয় ভারতের তথা উপমহাদেশের অধিকাংশ মানুষই কাশ্মীর ও গণভোট বিষয়ে কোনো স্বচ্ছ ধারণা পোষণ করেন না। তাই এই গণভোট নিয়েই আমার সংক্ষিপ্ত আলোচনা।
গণভোটের ইতিহাস
১৯৪৭ সালের ভারত-বিভাজনের সময়... »
ট্যাগ: উগ্রপন্থা, কাশ্মীর, গণভোট, জম্মু, পাকিস্তান, ভারত, লাদাখ, স্বাধীনতা
প্রকাশিত হয়েছে প্রবন্ধ, রাজনীতি বিভাগে | 30 টি মন্তব্য »