কফি হাউসের আড্ডা » মনি

জন্ম-সূত্রে পাওয়া
মানুষ যখন জন্মায়, জন্মদাত্রী মাকে চরম কষ্ট দিয়েই তার জন্ম হয়। একটি নতুন প্রান, নামগোত্রহীন। পবিত্র, মনুষ্যজাত পাপ তাকে তখন স্পর্ষ করেনি। একদিন তার নাম হয়, গোত্র হয়, গন হয়, রাশি,……… আরও কত কি! কত কিছুর ভারে সেও ভারাক্রান্ত হয়ে পড়ে। তার ছোট কাঁধ, এত বোঝা বহন করতে অক্ষম। তাদের এই আক্ষমতা বোঝারমত মানসিকতা কারোর নেই। সবাই তাকে নিজেদের মত করে বাঁচতে শেখায়, নিজের মত করে নয়। অথচ তারও বাঁচার একক চাহিদা আছে, সম্পূর্ন অন্যরকম কিছু করার স্বপ্নও হয়ত আছে। কিন্তু তার স্বপ্ন গুলো বুঝবে কে? বাবা-মা রাই বোঝেন না, তো অন্য কেউ! একটি বাচ্চার রঙিন স্বপ্নগুলো সাদাকালো ক্যানভাস হয়ে যাবে, সেটাই এই যুগের নিয়ম।

দৌড় দৌড়, ছুট ছুট, এক ক্লান্তিহীন প্রতিযোগিতা। ক্লান্তিহীন, কারন কোথাও একদন্ড দাড়িয়ে জিরোলেই সর্বনাশ! কতমাইল পিছিয়ে পরতে হবে কেউ বলতে পারেনা, তবে পিছিয়ে পড়বে এটা নিশ্চিত। একটি বাচ্চা জন্ম থেকেই এই দৌড়ের মন্ত্র শিখতে থাকে। ক্লান্তিহীন এক দৌড়, কৃত্রিম, অসাড়, তবু সত্য এবং ঘোড় বাস্তব।এমনিতেই একটি শিশুর শৈশব বইয়ের পাতা থেকে চোখ না তুলেই কেটে যায়, তার ওপর উপরি হিসেবে গান, আঁকা, সাঁতার, নাচ, বাজনা, আরও কতকি। তারওপর আজ কাল আবার বিষ ফোঁড়ার মত ‘রিয়ালিটি শো’ গুলো গজিয়েছে, এদের দৌলতে এখন ছোট ছোট বাচ্চারাও ‘লিটিল স্টার’, যারা হয়ত সত্যিকারের স্টার হতে পারত কোনদিন, তারা শুধু ‘লিটিল স্টার’ হয়েই খান্ত। কারন এর চেয়ে বড় তারা হওয়ার এনার্জি তাদের আর নেই। তখন বাবা-মায়েরা হাজারো কমপ্লান, বোর্নভিটা খায়ালেও বাচ্চার বুস্টাপ হবে না। আজ কাল ‘রিয়ালিটি শো’ গুলোতে দেখি, হাঁটুর বয়সী বাচ্চারা, বাবার বয়সী লোকেদের সঙ্গে রসিকতা করছে। ‘হায়রে সমাজ, তোর নাই কোন লাজ’। আবার সেই সমস্ত বাচ্চার বাবা-মা বলেন, তাঁরা নাকি তাঁদের ছেলের জন্য গর্বিত। বলি গর্বটা কিসের! কি করে বাচ্চাকে অসভ্য বাদর তৈরি করতে হয় সেই প্রতিযোগীতায় প্রথম হয়েছেন বলে। এসব অশিক্ষার নমুনা। এই সব বাবা-মায়েরা চরম অশিক্ষিত। আর এই রকম অশিক্ষিত প্রজাতিতে দেশ আজকাল ভরে গেছে। এই অশিক্ষিতদের আর একরকম প্রজাতি হল তারা যারা নিজেদের সন্তানের ওপর, নিজেদের অপূর্ন ইচ্ছার বোঝা চাপিয়ে দেন, অথবা জোড় করে নিজেদের ইচ্ছে মত সন্তানকে চালিত করেন। এই অশিক্ষিতদের হাতে মুলত দুটো রাস্তা থাকে ছেলে-মেয়েদের জন্য, হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। অন্য কিছুর কথা তাঁরা যেন ভাবতেই পারেননা। সত্যি ভাব্লে অবাক লাগে মানুষ কত অশিক্ষিত হতে পারে।

যখন, অশিক্ষিত শ্রেণীর কথাই বলছি, তখন শিক্ষকদেরি বা বাদ-দিই কি করে। একটা সময়ছিল যখন শিক্ষকরা সত্যিকারের জ্ঞাণী ছিলেন। শিক্ষার মূল্য যেমন তাঁরা নিজেরা বুঝতেন তেমনি শিক্ষার্থীদেরও বোঝাতেন। কিন্ত হায়, সে যুগ কবেই গিয়েছে চলে, এখন শিক্ষকেরাও অশিক্ষিতের দলে। ছাত্র খেদানো, ছাত্র পেটানো, অমানবিক শাস্তি দেওয়া, এগুলি এখন অধিকাংশ শিক্ষকের শিক্ষাদানের অঙ্গ। বর্তমানে শিক্ষকেরা বোধহয় ছোট ছোট ছেলে-মেয়েদের মনুষ্য সন্তান বলে গন্য না করে, কোন প্রকারের পশু বলেই মনে করেন। নয়ত, বাচ্চাদের ওপর পাশবিক অত্যাচার করেন কি প্রকারে?

এই সুযোগে আর একটা ব্যাপারও বলে রাখি, সেটি মহিলা শিক্ষকদের পোশাক সংক্রান্ত। একজন মহিলা শিক্ষক শাড়ি পড়ে না শালোয়াড় পড়ে পড়াতে যাবেন সেটা সম্পূর্ন তাঁর ব্যাক্তিগত ব্যাপার। আর শাড়ি এবং শালোয়াড়ের মধ্যে কোনটা শালীন আর কোনটা আশালীন সে তর্কে না হয় নাই গেলাম। কিন্ত এটা নিয়ে অন্য সহশিক্ষকদের অশিক্ষিত আচরণ, সত্যি হাস্যকর। পোশাকের বিধিনিষেধ নিয়ে কোথাও কিছু লেখা নেই। শালীনতা বজায় রেখে পোশাক পরলেই হল, তা হলে এরকম অশিক্ষিত আচরন কেন?

এই কেনর উত্তর আমার কাছে নেই। আমি আশিক্ষিত নই, এরকম আচরন আমি কোন দিন করিনি। কি বললেন? আমি আশিক্ষিত নই কে বলল! আমি বলছি, নিজের ঢাক নিজে পিটিয়েই বলছি। আপনাদের তো সে মুরোদও নেই। মেরুদন্ডগুলো তো আশিক্ষার ভারে কবে ভেঙে গেছে। এখন সোজা হওয়ার ক্ষমতাও নেই। মাঝে মাঝে ভাবি, এত আশিক্ষা এল কোথা থেকে! তখন একটাই উত্তর পাই, এতো জন্ম-সূত্রে পাওয়া।।