প্রখর তপন তাপ নয় বরং বাতাসে আজ কেমন জলভেজা স্পর্শ। ভোরের আলো ফুটতে না ফুটতে চারদিক কুসুম রঙা আর টকটকে লালে মাখামাখি। সবুজ প্রকৃতির মাঝে সাদা লালের আবাহনে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু বৈশাখের এই প্রথম সকালটি নব আলোয় উদ্ভাসিত। আজ সারাদিন প্রাণ যে সুরে ভরে উঠবে সেখানে ছুঁয়ে থাকুক হৃদয় দোলার স্পন্দ। স্বাগতম ১৪১৭।। বাংলাদেশে আজ... »

লেখক : মেঘ
লেখকের ব্যক্তিগত ব্লগ : ব্লগ ঠিকানা
নিজের সম্পর্কে বক্তব্য : এই তো আমি মেঘ। অন্তর্জালে ইতিউতি ঘুরে বেড়াই। আর বাস্তবতার সাথে আপোষ করতে বৃত্তবন্দী কেননা কাজটা ওরকমই, গ্রাফিক ডিজাইন যে! এযাবত লেখালিখি খুব কম করেছি, জড়িয়ে আছি খোয়াব নামে ই-পত্রিকার সাথে ডিজাইন নিয়ে। মনের সুখে ব্যানার বানাই, বৃষ্টির শব্দে আনমনা হই, পড়তে ভালোবাসি আর এখনও স্বপ্ন দেখি অপূর্ণ ইচ্ছেগুলোর পূর্ণতাপ্রাপ্তির।
লেখকের সব লেখা :
১৪ ফেব্রুয়ারী

১ মউ আজ একটা লাল সালোয়ার কামিজ পড়েছে। কপালে ছোট একটা লাল টিপ, মাথায় ওড়না দিয়েই ঘোমটা দিয়েছে ও।কুচি কুচি চুল কপালে এসে পড়েছে। হাতে কাঁচের চুড়ির রিনরিনে আওয়াজটা ভারী মিঠে। মুখটা লালচে হয়ে আছে ওর, টেনশন নাকি রোদ্দুর লেগে লাল! এত সুন্দর লাগছে ওকে, রাকিব চোখ সরাতে পারছে না। মউ রাকিবের বউ হয়েই গেল। কি... »
স্থলে জলে বনতলে লাগল যে দোল………..

রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশ থেকে সবাইকে দোলের শুভেচ্ছা……… । »
অবসর
রান্নাবান্না, ঘর ঘোছানো সেসব তো বেলা এগারটার মধ্যেই শেষ হয়ে যায়। তারপর স্নান সেরে হয়ত দৈনিক পত্রিকার পাতাগুলো উল্টেপাল্টে দেখা। বেলা একটা নাগাদ দুপুরের খাওয়ার পাটও শেষ। তারপর থেকেই একটি ঘরে দুজন মানুষের নিস্চুপ বসবাস। কথা সেসব কবেই শেষ হয়ে গেছে। আজকাল প্রয়োজনীয় কথাও ছোট হয়ে আসছে। শারীরিক গোলযোগ ছাড়া কথা বলার মত আর... »
ভালোবাসা দিবস ও দুটি কুমড়ো ফুল
২০০৯ এর ফেব্রুয়ারীতে সচলায়তনে প্রকাশিত এই লেখাটির কথা মাল্যবানদা প্রায়ই বলেন, এবারও বলেছেন। কফিহাউসের আড্ডায় তাই পুরোনো লেখাটিই আরেকবার দিলাম। ১৪ ফেব্রুয়ারীর বিকেলে সিদ্ধেশ্বরীর পাঁচ তলার একটি বাড়ির নীচতলাতে গেটের সামনে দাঁড়িয়ে আমার মেয়ের জন্য অপেক্ষায় ছিলাম। তার কোচিং শেষ হলে বাড়ি ফিরবো। দাঁড়িয়ে থাকতে থাকতে কানে ভেসে এলো বাড়ির দারোয়ানটির সাথে তার সহধর্মিণীর মুঠোফোনে... »
ভান্ডারী, একজন পিতা

ভান্ডারীর কোন জমি ছিলো না। কি ছিলো তবে? ছিলো একটা ভাঙা ঘর, একটুকরো নিকোনো উঠোন, লাউয়ের মাচা আর একটা বউ। অন্যের জমিতে রোজ খেটে ভান্ডারী যা ঘরে আনত তাতে ওর আর ওর বউয়ের দিন কেটে যেত বেশ। শান্তির জন্য এর থেকে আর বেশী কিছু কি লাগে। হাট থেকে কখনও ফিতে, কখনও একমুঠো কাঁচের চুড়ি-... »







