কফি হাউসের আড্ডা » মেঘ

নির্বাণহীন নির্মল আলো অন্তরে থাক্ জাগি
প্রখর তপন তাপ নয় বরং বাতাসে আজ কেমন জলভেজা স্পর্শ। ভোরের আলো ফুটতে না ফুটতে চারদিক কুসুম রঙা আর টকটকে লালে মাখামাখি। সবুজ প্রকৃতির মাঝে সাদা লালের আবাহনে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু বৈশাখের এই প্রথম সকালটি নব আলোয় উদ্ভাসিত। আজ সারাদিন প্রাণ যে সুরে ভরে উঠবে সেখানে ছুঁয়ে থাকুক হৃদয় দোলার স্পন্দ।

স্বাগতম ১৪১৭।।

বাংলাদেশে আজ বর্ষবরণ। বৈশাখের এই প্রথম সকালে সবাইকে জানাই শুভেচ্ছা।

১৪ ফেব্রুয়ারী
১

মউ আজ একটা লাল সালোয়ার কামিজ পড়েছে। কপালে ছোট একটা লাল টিপ, মাথায় ওড়না দিয়েই ঘোমটা দিয়েছে ও।কুচি কুচি চুল কপালে এসে পড়েছে। হাতে কাঁচের চুড়ির রিনরিনে আওয়াজটা ভারী মিঠে। মুখটা লালচে হয়ে আছে ওর, টেনশন নাকি রোদ্দুর লেগে লাল! এত সুন্দর লাগছে ওকে, রাকিব চোখ সরাতে পারছে না।

মউ রাকিবের বউ হয়েই গেল। কি যে হুড়োহুড়ি করে ওরা বিয়েটা সেরে ফেললো বলার নয়। রাকিবের বন্ধু শোভন আর মউয়ের দুই বান্ধবী কাজী অফিসে সাক্ষী হিসেবে উপস্থিত ছিল কিছুটা বাধ্য হয়েই। বন্ধু বলে কথা, না থাকলে বন্ধুর মন ভারী আবার বন্ধুর এ সিদ্ধান্তে সায় খুব একটা ছিলো না কারো। ওরা বারবার মউ রাকিবকে বোঝানোর চেষ্টা করেছে যে আর কিছুদিন অপেক্ষা করতে। কিন্তু দুজনের কেউই অপেক্ষা করতে রাজী নয়।

কাজী অফিস থেকে বেরিয়ে ওরা বসেছে হেলভেসিয়াতে। শোভন, ঋতু, মুনা এতক্ষণে বসে খুব হৈ হৈ জুড়ে দিয়েছে। হালকা আড্ডা ওদের মধ্যে চললেও রাকিব মউ কথা বলছে চোখে চোখে। আড্ডার মাঝে থেকেও ওরা হারিয়ে যাচ্ছে কোথায় যেন। একটু আলাদা করে সময় কাটাতে ইচ্ছে করছে দুজনেরই। চোখের ভাষায় সে কথাটিই ওরা একে অন্যকে বুঝিয়ে দিচ্ছে। শোভন হাত উল্টে সময় দেখে লাফিয়ে উঠলো, আরব্বাস! পিকের ক্লাস, জ্যামে আটকে গেলে হয়ে গেলো আর কি। চলি রে রাকিব। খুব এনজয় কর। শোভনের তড়াক করে লাফিয়ে ওঠা দেখে ঋতু আর মুনা কলকল করে উঠলো, সে কি আজ ক্লাস করবে না কি! আমরা ওদিকে নেই…ই..ই। কি রে মউ তুই কি বলিস, আজ সারাদিন তোদের সাথে আড্ডা দেব কি বলিস?

ইল্লি আর কি..মনে মনেই বলে উঠলো মউ। মুখে বললো, আজ স্ট্যাটের ক্লাসটা জরুরী কিন্তু। আমি তো ভাবছিলাম ক্লাস বাদ দেওয়া ঠিক হবে না। তোরা বরং থাক, আমি ক্লাসে যাই। ঋতু আর মুনা হেসে ফেললো ওর মুখভঙ্গী দেখে। দুজনেই চোখ গোলগোল করে বলে উঠলো- বাবা! কি সিরিয়াস রে! আজকের স্পেশাল দিনেও তুই ক্লাস করবি!! নাহ্ আমাদের ভাগাবার তাল করছিস!

মউ কটকট করে বলে উঠল- আহা সেটা বুঝিস যদি তাহলে আর বাগড়া দিচ্ছিস কেন! কাট না এখানে থেকে।

-আহা! কাজ শেষ তো আমাদের এখন কাটাবার তাল তাই না!!

রাকিব এই সখীত্রয়ের তর্কে মজা পাচ্ছে খুব। মৃদু মৃদু হাসছে, মুখে কিছু বলছে না। এবার আক্রমণ এদিকে, কি ব্যাপার মুখে রা নেই যে! বন্ধুটিকে তো ফস্ করে নিজের করে নিলেন। এবার আমাদের জন্য কিছু ছাড়ুন! না হলে এই বসে থাকলাম।

মউয়ের চোখ অগ্রাহ্য করেই বলে উঠল ও, আরে মহা বিপদ তো! থাকো না আমাদের সাথে। আমি কি বলেছি তোমাদের উঠে যেতে। আজ বরং চলো সারাদিন ঘুরব। গাড়ি তো সাথে আছেই।

-না বাবা। আর থেকে কাজ নেই। মউয়ের চোখ দেখেছেন তো! কাঁচাই খেয়ে ফেলবে। আবার হাসির হুল্লোড়..।

বিল মিটিয়ে চারজনই উঠে পড়লো। ঋতু আর মুনা ক্লাসে যাবে বলে বেরিয়ে গেলো। আর রাকিব মউকে নিয়ে।

২

চারতলা ফ্ল্যাটের দক্ষিণ দিকের বারান্দায় রিতা দাঁড়িয়ে আছেন। এখনও মউ বাড়ি ফেরেনি। আজকাল প্রায়ই দেরী হচ্ছে। টিউটোরিয়াল, প্রোজেক্ট নয়ত গ্রুপ স্টাডি, রোজই কিছু না কিছু ওর দেরীতে বাড়ি ফেরার কারণ হিসেবে আছেই। আজকালকার পড়ালেখার ধরনধারণ রিতার মাথায়ও ঢোকে না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সন্ধ্যে পর্যন্ত কি এত ক্লাস করায় কে জানে। অন্যদিন সন্ধ্যের পরপরই মেয়ে বাড়ি ফিরলেও আজ যে আরও দেরী হচ্ছে। মোবাইল ফোনে মউ এর নাম্বারে কল করেও কিছু লাভ হচ্ছে না। ফোন ধরছেই না ও। হয়ত বাসে বসে ফোনের আওয়াজ ওর কানে আসছে না, বন্ধুদের সাথে আড্ডায় মজে আছে। কিন্তু এত দেরী হবে জানলে মউয়েরই তো উচিত ছিল মা কে জানিয়ে দেওয়া। কি করবেন ভেবে উঠতে পারছেন না রিতা। এই কদিন আগেও মউ কি রকম মা ন্যাওটা যে ছিল। ঘুরে ফিরে বারবার মাকে ডাকা চাই, মাকে কাছে চাই। সেই মউ কত তাড়াতাড়ি বড় হয়ে গেলো। মেয়েকে আজকাল খুব চিনতে পারেন না যেন। কেমন যেন জেদী একরোখা হয়ে গেছে ও। নিজের সিদ্ধান্তের বাইরে আর কারো কথারই কোন মূল্য যেন মউয়ের কাছে নেই।

নীচের গেটের দিকে ভালো করে নজর করতে চোখ পড়ল মউয়ের আদলের একটা মেয়ে এগিয়ে আসছে ফোনে কথা বলতে বলতে । ওটা কি মউ? কম্পাউন্ডে যথেষ্ট আলো থাকলেও মউ কিনা ঠিক বুঝতে পারছেন না যেন। হ্যাঁ, মউই তো। কারও সাথে মোবাইলে কথা বলতে বলতে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। মউকে ফিরতে দেখে সহসা এক দলা অভিমান বুকের মধ্যে দলা পাকিয়ে উঠল রিতার। সবাই যে যার মত আছে। মউ আর মউ এর বাবা কারো জীবনেই বোধহয় রিতার কোন স্থান নেই। ডোরবেলের টুং টাং আওয়াজ ভেসে আসছে। আবার বেল দরজায়, মতির মা দরজাটা খুলতে দেরী করছে কেন আবার।

ঘর থেকে বেরিয়ে ডাইনিং হলে যেতে যেতে মেয়ের দুম দাম হেঁটে যাওয়া নজরে এলো। মউয়ের মুখে একরাশ কালি লেপা যেন। কি হয়েছে ওর, ভাবতে ভাবতেই মউয়ের ঘরের দরজা সশব্দে বন্ধ হওয়ায় তিনি চমকে উঠলেন। মেয়েটা ভাবিয়ে তুলছে তাকে দিন দিন। মউয়ের বাবাকেও কিছু বলার জো নেই। রাজ্যের কাজ শেষে মেয়েকে নিয়ে যে কোন কথাকেই তিনি অভিযোগের পর্যায়ে ফেলে ঘরে অশান্তি করেন। রিতার নাকি অহেতুক সন্দেহ বাতিক রোগ, মউ আর দশজনের মত নয়। অথচ মউ যে কি দ্রুত বদলে যাচ্ছে সে কথা তিনি কানে নেবেন তো দূরের কথা তাঁর সামনে তোলাই যায় না। রিতাকে তাই একাই রাজ্যের ভাবনা ভেবে ভেবে কাহিল হতে হয়।

ওর ঘরের দরজায় হালকা করে টোকা দিলেন রিতা।

-মউ! এ্যাই মউ… কিরে চা খাবি না?

-আসছি….. মা ।

আলতো করে আসছি শব্দটা হাওয়ায় মিলিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ পর যেন মা ভেসে এলো দরজার ওপাশ থেকে। কেমন যেন বিষণ্ণ একটা গলা, না কি রিতা বেশী বেশী ভাবছেন মেয়েকে নিয়ে? আবার ডাকলেন তিনি, আয় আমিও চা খাইনি। তোর জন্যই অপেক্ষা করছিলাম।

দরজা খুলে টেবিলের সামনে এসে চোখদুটো নীচু করে চেয়ার টেনে বসলো মউ। চোখ দুটো কেমন যেন ফুলে আছে। কান্নাকাটি করেছে বেশ বোঝা যাচ্ছে। রিতা কোন প্রশ্নে গেলেন না। বিকেলে করে রাখা খাবারগুলো সামনে এগিয়ে দিলেন।

-শুধু চা খাব।

- কেন রে খিদে পায়নি তোর? কোন সকালে বেরিয়েছিস। কি বা দুপুরে খাস বল তো? ওইটুকু পাখির খাবার শরীরের কোনখানে যে যায় খোদাই মালুম। আজ যেন বড্ড দেরী হলো তোর।

কোন কথার জবাব না দিয়ে চুপচাপ চা খেয়ে নিল মউ। কোন খাবারই দাঁতে কাটলো না, উঠে গিয়ে ওর ঘরের আলো নিভিয়ে বারান্দাতে গিয়ে চুপ করে বসলো। কিরকম দুখী দুখী লাগছে মেয়েটাকে। ওর দিকে তাকিয়ে বুকটা হঠাৎ হু হু করে উঠলো রিতার। কি হয়েছে মেয়েটার!!

রিতা নিঃশব্দে মেয়ের ঘরে গেলেন। মেয়ের কাছে গিয়ে বসবেন ভেবেছিলেন কিন্তু বেডসাইড টেবিলের উপর রাখা মোবাইল ফোনটার আলো জ্বলছে-নিভছে চোখে পড়ল। ফোন এসেছে একটা। ওকে দিতে যাবেন ভেবে ফোনটা হাতে নিয়েও আর এগোলেন না রিতা। ফোন সাইলেন্ট করে রেখেছে মউ, কিন্তু কেন!! স্ক্রীণে ভেসে উঠেছে, আর কলিং….। আর? বারান্দার দিকে তাকিয়ে দেখলেন মউ সেভাবেই বসা। ফোন অন করে কানে ধরলেন রিতা…।

-মউ সোনা, এত অভিমান করেছ যে ফোনটাই ধরছ না। আই য়্যাম সরি সোনা। আর আজ না হয় একটু বাড়াবাড়ি করে ফেলেইছি, তাই বলে এ্যাত রাগ!! নিজের বউয়ের সাথেই তো জোরটা করেছি। একমাস হলো বিয়ে করেছি, বলো সেভাবে কদিনই বা আমরা নিজেদের সেভাবে পেয়েছি!! মউ.. কি…হল….ম….উ……

রিতার কানে আর কোন কথা যাচ্ছে না, পায়ের নীচে থেকে যেন মাটি সরে যাচ্ছে…পুরো শরীরে কে যেন চাবুক মেরে চলেছে…….

৩

সকাল বেলা মউ ইউনিভার্সিটি বেরোবার মুখে রিতা এসে দাঁড়ালেন মউয়ের ঘরে। ঘরের দরজা বন্ধ করে তিনি মউ এর মুখোমুখি হলেন।

মউ সাথে সাথেই আঁচ করেছে ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে।

ও ফোন না ধরাতে রাকিব বারবার মেসেজ করেছিল মউকে, মিনতি করেছিল একবার কথা বলার জন্য, জরুরী কথা আছে। ওর সাথে রাতে কথা হয় যখন তখন রাকিব মউকে বলেছিল যে আগেরবার ফোন ধরে মউ কথা না বলায় রাকিব খুব চিন্তায় ছিল। রাকিবের ওপর প্রচন্ড অভিমান থাকায় গতরাতে সব কিছুই ওর কাছে ধোঁয়া ধোঁয়া । মা নয়, রাতের খাবার খেতে ডেকেছিল মতির মা বুয়া। খেতেও ওঠেনি ও। কিন্তু ফোন তো মউ ধরেনি! কল লিস্ট চেক করাতে ব্যাপারটা মাথায় ঢোকে মাঝরাত্তিরে। পুরো রাত নির্ঘুম কেটেছে মউয়ের।

মায়ের চোখের দিকে সরাসরি তাকাতে পারছে না ও- কিন্তু মাথা ঠান্ডা রেখেছে, জোর ধকল সামলাতে হবে এবার ওকে। বিয়ের এক মাসের মাথায় এরকম একটা ঘটনা ঘটতে পারে মউ স্বপ্নেও ভাবতেও পারেনি। কি করে যে সে কাল এতবড় ভুল করলো। ফোনটা হাতে রাখলেই তো এমন হুট করে সব জানাজানি হত না।

- মউ, তোমার সাথে কিছু কথা আছে। সময় আছে তো?

মউ এর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল । মাথা আপনি নীচু হয়ে গেছে।

- ও কি! মাথা নীচু কেন মউ? ঘটনা ঘটাবার সময় তো আমাদের মাথা নীচু হতে পারে একবার ভাবনি!! বাবাইয়ের কথাও তো একবারও মনে পড়েনি। চোখ তুলে কথা বলো এবার। আমাদের মান সম্মান কোথায় নিয়ে গেলে একবার ভেবেছ? এই কি বিয়ে করার বয়স! এ্যাত বড় ভুল কি করে করলে তুমি!!

কি উত্তর দেবে মউ। কোন জবাব তো ওর কাছে নেই। সত্যিই তো, মুনারা কত করে বুঝিয়েছিল ওদের দুজনকেই।

- ছেলেটা কি করে?

- পড়ছে।

- তোমার সাথেই?

- এক ইয়ার সিনিয়র। ব্র্যাক ইউনিভার্সিটিতে।

- বিয়ে করার সিদ্ধান্ত কি করে নিলে? প্রেম তো আজকাল সবাই করে মউ। এতো আজকালকার দিনে জলভাত। বাবা মা’রা এখন আর আগের দিনের মত আপত্তিও করে না। কিন্তু কেরিয়ার সচেতন ছেলেমেয়েরা এ ধরণের ভুল কি করে করে!! তোমার বাবাইকে কি করে বলবো আমি? কি জবাব দেব বলে দাও আমায়। এই ছেলে তোমাকে কি খাওয়াবে? বাপের রোজগারের টাকায় বউ পালবে মউ? একটা অসভ্য ছেলের পাল্লায় পড়ে নিজেকে নষ্ট করে দিলে..শরীরী সুখটাই বড় হলো তোমার কাছে………… ছিঃ………..মউ ………ছিঃ……

মা খুব ঠান্ডা গলায় কেটে কেটে কথাগুলো বলছে। মউয়ের মুখ লাল হয়ে উঠেছে। চাবুকের মত এক একটা কথা এসে আছড়ে এসে পড়ছে ওর গায়ে। মা কি বলতে চাইছে ও বুঝতে পারছে না। অপমান লাগছে ভীষণ… ভীষণ রকম। ব্যাগটা তুলে নিয়ে মউ দরজার দিকে পা বাড়াল, ক্লাসের দেরী হয়ে যাচ্ছে।

রিতা এবার মউয়ের কাঁধ খামচে ধরে রিক্ত মুখে বোঝাতে লাগলেন, এখনও লোক জানাজানি হয়নি। বাবাইও জানবে না, তুই ওকে ডিভোর্স করে দে । আমি সব ম্যানেজ করব, সব। তুই শুধু রাজী হ, তুই ফিরে আয়।

চোখ তুলে সোজা তাকালো এবারে মউ রিতার চোখে, মায়ের হাত টা কাঁধ থেকে ছাড়িয়ে মউ সোজা বেরিয়ে গেলো।

শেষবারের মত মউকে আঁকড়ে ধরার চেষ্টায় মউকে পিছন থেকে ডেকে উঠতে গিয়ে গলা বিকৃত হয়ে গেল ওঁর। সমস্ত প্রতিরোধ উপেক্ষা করে মউ বেরিয়ে যাচ্ছে। রিতার শরীর থরথর করে কাঁপছে। রিতা ধপ করে মেঝেতে বসে পডলেন। মতির মা দৌড়ে এসেছে। মতির মার চিৎকারে মউ এর বাবাই সামনে এসে দাঁড়িয়েছেন। সব ঝাপসা হয়ে যাচ্ছে রিতার। আকুল হয়ে কাঁদছেন তিনি।

৪

১৪ ফেব্রুয়ারীকে তিন পর্বের নাটকীয় মোড়ে এনে যেভাবে থামিয়ে রেখেছি তাকে সেভাবেই শেষ করে দেওয়া যেত বাকীটা পাঠক নিজের মত করে ভেবে নিতে পারতেন বৈকি। কিন্তু এ তো শুধু গল্প নয়, আর এর নাম কেন ১৪ ফেব্রুয়ারী সে প্রশ্নও স্বভাবতই এসে যায়।

মউ-রাকিব বিয়েটা করেছিল স্রেফ ছেলেমানুষী করে। এই সব বিয়ে করে ফেলাটা একেবারে হাস্যকর একটা ব্যাপার, কিন্তু তবুও এরা ঘটনাটা ঘটিয়ে ফেলে ২০০৯ এর নভেম্বরে। প্রথম এক মাস কেউ কিছু বোঝেনি কিন্তু একদিন হঠাৎ সব এলোমেলো হয়ে যায়। মউ এর অসতর্ক এক মুহূর্তে মউ ধরা পড়ে যায়। তার জের চলে পরবর্তী আরও দেড় মাস। রিতা তার সবটুকু স্নেহ আর চেষ্টা দিয়ে প্রথমে মউকে আটকাতে চেয়েছেন। প্রথম দিকে তিনি চেয়েছেন বিচ্ছেদ। পরবর্তীতে মেয়ের জেদের সামনে নত হতে হয়েছে তাঁকে। তবু চেয়েছেন মউ বাড়িতে থেকেই অন্তত পড়ালেখাটা শেষ করুক। ও বাড়ির সঙ্গে একটা কথাবার্তা হয়ে থাকুক। আত্মীয়দের অন্তত জানিয়ে রাখা যাবে ও বাড়ির লোকেরা আগ্রহী হয়ে কথাবার্তা বলে গেছেন। এবার মউ সায় দিলেও সায় দেন নি আরেকজন। তিনি মউ এর বাবা। তিনিও কম জেদী নন। সব জানার পর তাঁরও স্থির সিদ্ধান্ত, মউ আর এ বাড়িতে থাকবে না। বিয়ের পর মেয়েদের জায়গা তার স্বামীর সাথে, বাবা মার সাথে নয়।

জানুয়ারী মাস থেকে পারিবারিক ভাবে রাকিবের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে রাকিবের মা পুরো ব্যাপারটিকে নিছক ছেলেখেলা বলে উড়িয়ে দেন। টানাপোড়েনের মধ্যে পড়ে মউও কেমনতর হয়ে যায়। ও রাকিবকে চাপ দিতে শুরু করে একসাথে থাকবে বলে। মউ এর সাথে শুরু হয় নিত্য অশান্তি। মউ এর পরিবারে সমস্ত অশান্তির কারণ হিসেবে মউকে দায়ী করা হত। রাকিব নিজেও যেন সব কিছুর মূলে যে মউ, সেটাই বোঝাতে চাইত। চলে যায় আরও একটি মাস।

আর তারপর-

সেদিন ছিল ফাল্গুনের প্রথম সকাল। আকাশ ছিল ঝকঝকে নীল। বেলা এগারটার দিকে দরজায় বেল বেজে উঠলে দরজা খোলেন রাকিবের মা। তাঁর সামনে দাঁড়িয়ে মউ। মউ চলে এসেছিল রাকিবদের বাড়ির আশ্রয়ে কিন্তু রাকিবের মা তাকে ঘরে ঢুকতেও দেননি। বলেছিলেন গলায় দড়ি দিতে। দরজা থেকেই পিছু হটতে হয়েছে মউকে।

মউ বাড়ি ফিরেছে। সারাদিন ও ঘরেই ছিল। রাকিব একবার ফোন করলে ও শরীর খারাপ বলে ফোন রেখে দেয়। রাত বারটা এক মিনিটে রাকিব আবার ফোন করে মউকে ভালোবাসা জানাতে। তখন বেশ কিছু সময় ওরা কথা বলেছিল! বলেছিল, রাকিব ওকে সকাল বেলাই চলে আসতে বলেছিল চারুকলাতে। মউ বলেছে সে যাবে। না, ভ্যালেন্টাইন ডে শুরু হয়ে গেছে বলে ওরা সে রাতে বিন্দুমাত্রও ঝগড়া করেনি। সকালে আর ফোন করতে মউ নিষেধ করেছিল। বলেছিল, একদম এগারটায় আমি পৌঁছে যাব তোমার কাছেই।

১৪ ফেব্রুয়ারী সকাল এগারটায় দরজা ভেঙে ফ্যানে ঝুলন্ত মউকে যখন নামানো হয়, তখন ও একটা লাল শাড়ি পরেছিল। দুহাত ভর্তি লাল চুড়ি, কপালে বড় লাল টিপ ছিল।

রাকিব তখনও চারুকলার গেটে পৌঁছেনি অসহনীয় যানজটের কারণে।

[লোটাকম্বলে চার পর্বে পূর্ব প্রকাশিত]

স্থলে জলে বনতলে লাগল যে দোল………..
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশ থেকে সবাইকে দোলের শুভেচ্ছা……… ।

অবসর
রান্নাবান্না, ঘর ঘোছানো সেসব তো বেলা এগারটার মধ্যেই শেষ হয়ে যায়। তারপর স্নান সেরে হয়ত দৈনিক পত্রিকার পাতাগুলো উল্টেপাল্টে দেখা।  বেলা একটা নাগাদ দুপুরের খাওয়ার পাটও শেষ। তারপর থেকেই  একটি ঘরে দুজন  মানুষের নিস্চুপ বসবাস। কথা সেসব কবেই শেষ হয়ে গেছে। আজকাল প্রয়োজনীয় কথাও ছোট হয়ে আসছে। শারীরিক গোলযোগ ছাড়া কথা বলার মত আর কোন বিষয় এখন আর খুজেঁ পাওয়া যায়না।

দুপুরের খাবার পর দীপেন টিভির রিমোট হাতে বিছানায় আধশোয়া হয়ে থাকেন। রমাও টিভির দিকে মুখ করেই পাশে শুয়ে থাকেন। চোখ দুটো টিভির পর্দায় কিন্তু মন ভেসে যায় অন্য ভাবনায়। দীপেন ঘনঘন টিভির চ্যানেল বদলাতে থাকেন কোনটাই ঠিক করে দেখেন না, হঠাৎ টিভির দিকে চোখ পড়লে কখনো মৃদু হেসে রমা দীপেনকে বলেন, ‘হ্যাঁ গো, দেখছিলাম একটা নাটক, কখন নাচ শুরু হয়ে গেল। আজকাল নাটকেও নাচ গান চলে’! জবাবে দীপেনও মৃদু হাসেন। ওইটুকুই কথা।

এঁদের বাড়িতে তৃতীয় আরেকটি ব্যক্তিও আছে। যার পরিচয় কাজের ছেলে হিসেবে। তাপস ওর নাম। সকাল বেলা হাতে হাত লাগিয়ে মাসীমার কাজে সাহায্য করে দুপুরে নাকে মুখে ভাত কোনরকম গুজেঁই বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে সন্ধ্যে পেরোয়। কম বয়স, ওকে ঘরে আটকে রাখার চেষ্টা বৃথা। দু পয়সা এদিক ওদিক করে বাজার থেকে, সব বুঝেও রমা কিছু বলেন না। ও না থাকলে বাড়িটা যে আরও ফাঁকা হয়ে যাবে। দুজন মানুষের ভরসা যে এই ছেলেটাই।

বিকেলে রমা ভুলবশত এখনো এতগুলো বছর পরেও জলখাবার তৈরী করে ফেলেন। শেষে খাবারটা খাওয়ার কেউ থাকে না, তাপসকেই খাবার জন্য অনুনয় করেন। তাপস বাইরে থেকে এটা ওটা খেয়ে এসে কিছু মুখে কাটতে রাজী হয়না, আবার কখনো মাসীমার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা হয়ে যাওয়া জলখাবারটা চুপচাপ খেয়ে নেয়।

সন্ধ্যেতে সন্ধ্যারতি দেওয়ার পর রমার আবার অবসর। তাপসের সাথে দু একটা কথা, রাতের খাবার সারা, তারপর আর কিছু করার নেই। দীপেন মাঝে মাঝে কম্পিউটারে বসেন, এদিক সেদিক সামান্য হেঁটে আসেন কিন্তু সারা জীবন কম কথা বলা মানুষটা কারো সাথে মিশতে পারেন না। ওঁর সঙ্গী ওই এক টিভি। এভাবেই এক একটা দিন শেষ হয়, রাত আসে, ভোর হয়।

রমার ভেবে চলা মনের দিন কাটে রাত হয় ভেবে ভেবেই- ‘ছেলেটার শরীর ভাল আছে তো। কতদিন হয়ে গেল ও ফোন করে না, মেল করে না। কেমন আছে কাজের ব্যস্ততায় কে জানে। ভগবান, তুমি ওকে দেখো’।

ভালোবাসা দিবস ও দুটি কুমড়ো ফুল
২০০৯ এর ফেব্রুয়ারীতে সচলায়তনে প্রকাশিত এই লেখাটির কথা মাল্যবানদা প্রায়ই বলেন, এবারও বলেছেন। কফিহাউসের আড্ডায় তাই পুরোনো লেখাটিই আরেকবার দিলাম।

১৪ ফেব্রুয়ারীর বিকেলে সিদ্ধেশ্বরীর পাঁচ তলার একটি বাড়ির নীচতলাতে গেটের সামনে দাঁড়িয়ে আমার মেয়ের জন্য অপেক্ষায় ছিলাম। তার কোচিং শেষ হলে বাড়ি ফিরবো। দাঁড়িয়ে থাকতে থাকতে কানে ভেসে এলো বাড়ির দারোয়ানটির সাথে তার সহধর্মিণীর মুঠোফোনে কথোপকথন,শুনতে না চাইলেও কানে ভেসে আসছিল ভালবাসার বার্তা যা শুনতে ভালো লাগছিলো। ফোনালাপ শেষে আগ্রহভরে জিজ্ঞেস করলাম, “ভাই কার লগে কথা কইলেন”? সহাস্যে জবাব দিলেন “পরিবারেরে ভালোবাসা জানাইলাম, কইলাম- আইজ ভালোবাসা দিবস। বেইলী রোডে আইজ জোড়ায় জোড়ায় মানুষে ভালোবাসা জানাইতাছে, এ ওরে ফুল দিতাছে। তোমারে কি আমি একটা ফুল পাঠাইয়া দিমু”?

আগ্রহভরে শুনতে চাইলাম – তো আপনার পরিবার কি কইলো? এবারে তার মুখখানি আরো প্রসন্ন । আলোকিত মুখে তিনি জানালেন, “বউ কইল যে ট্যাহা দিয়া ফুল কিনবেন হেই ট্যাহায় আফনে একখান ফল কিন্যা খাইয়েন, আর আমাগো ঘরের চালে দুইখান কুমড়া ফুল ফুটছে । ওইডাই আমাগো ভালোবাসা।“

কথোপকথনের এই ভাল লাগা টুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম হয়তো একটু দেরীতে কিন্তু রেশটুকু রয়ে যাক সবার মনে।

ভান্ডারী, একজন পিতা
ভান্ডারীর কোন জমি ছিলো না। কি ছিলো তবে? ছিলো একটা ভাঙা ঘর, একটুকরো নিকোনো উঠোন, লাউয়ের মাচা আর একটা বউ। অন্যের জমিতে রোজ খেটে ভান্ডারী যা ঘরে আনত তাতে ওর আর ওর বউয়ের দিন কেটে যেত বেশ। শান্তির জন্য এর থেকে আর বেশী কিছু কি লাগে। হাট থেকে কখনও ফিতে, কখনও একমুঠো কাঁচের চুড়ি- এতেই বউকে দিব্যি পরী পরী লাগত। বছর ঘুরতে সংসারে আসে বড় মেয়েটি। তার পরের আরও দু বছরে আরও দুজন। ছোট মেয়েটির জন্মের পরপরই বউ চলে যায় ভান্ডারীর সবটুকু আনন্দকে পায়ে দলে। বড় রুগ্ন হয়ে পড়েছিল ও, ভান্ডারীর এত সাধ্য কই রোগা বউটির স্বাস্থ্যফেরাতে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। এত বুদ্ধিই বা কই যে একটি সন্তান নিয়ে সন্তুষ্ট থাকার পথ জানতে পারে।

বউ চলে গেল সাথে নিয়ে গেল ভান্ডারীর সব আনন্দ আর সুখ। সারাটা দিন সন্তান তিনটেকে আগলে রাখে ও, মা মরা ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে ভান্ডারী কাজে বেরোতে পারে না। ওদের মুখের দিকে তাকালে ওর বুক  ফাঁকা হয়ে যায়। ঘরে বসে থাকতে থাকতে আয়রুজি যে একেবারে বন্ধ হবার উপক্রম সেদিকেও ভ্রুক্ষেপ নেই ওর।পাড়া পড়শীরাই বা কদিন এটা ওটা দিয়ে সাহায্য করবে। অভাব তো সবারই নিত্য সঙ্গী। খুব দ্রুতই না খেয়ে মরবার মত অবস্থানে পৌঁছে গেল ওরা। কেউ কেউ বুদ্ধি দিল শহরে যেতে। কেউ বুদ্ধি দিল আরেকটা বিয়ে করতে, কেননা সারাদিন ভান্ডারী যেভাবে তার সন্তান আগলে বসে থাকে, তা থেকে সে রেহাই পাবে, বউ ঘরে এলে সে বাইরে আবার কাজের জন্য বেরোতেও পারবে।

সাতপাঁচ ভাবতে ভাবতে সে শহরে যাবার সিদ্ধান্তই নিল। কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে একদিন সে বেরিয়ে এল তিনটে ছোট ছোট শিশুকে নিয়ে। শুরু হল নতুন পথ চলা রাজধানীর দিকে। ঢাকায় পৌঁছে ভান্ডারীর দুচোখে অন্ধকার দেখতে লাগল। কোথায় থাকবে ও, কি করে এই শিশুদের মুখে ও দুবেলা দুটো ভাত জোটাতে পারবে। বস্তিতে ঘর ভাড়া নেবার কথা ভাবাই যায় না। এখনও ওর রোজগারের পথ জানা নেই। অসহায় বোধ করতে করতে ফুটপাতের একটি কোণে ভান্ডারী তার তিন ছেলেমেয়ে নিয়ে মাথা গোঁজার আশ্রয়টুকু বের করে নেয়।

শুরু হলো নতুন করে বাঁচার সংগ্রাম। পেটে নেই বিদ্যে, শহুরে কাজের রকমসকম সে কিছুই বোঝে না। ভিক্ষেবৃত্তিও তার পক্ষে সম্ভব নয়। শেষে এক কাগজ টোকাইকে ধরে সে এই পেশাটি বেছে নিতে পারল। দিনভর কাগজ কুড়িয়ে যা আয় হয়, তাতে দুমুঠো ভাত জুটানো সম্ভব হতে থাকায় সে এই পেশাটিকেই মনেপ্রাণে আঁকড়ে ধরল। এই করে সে তার বড় মেয়েটিকে পাত্রস্থ করেছে, অবশ্য দুএকজন শিক্ষিত লোক যে তাকে সাহায্য করেনি তা নয়। পরের দুই ছেলেমেয়েও বড় হয়েছে। ছেলেটি ভান্ডারীর পেশাই বেছে নিয়েছে। মেয়েটি  ফুটপাতের কাছেপিঠে থেকেই কাগজ কুড়িয়ে বাবাকে সাহায্য করে, কখনো ফুটপাথ লাগোয়া দোকানে ফাই ফরমাশ খেটে কিছু আয় করে।সারাদিন পর সন্ধ্যেবেলা ভান্ডারী যখন রাতের জন্য রান্না বসায়, তোলা উনুনের লালচে আচেঁ ওকে ঘিরে থাকা দুটি ছেলেমেয়েকে দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ এই পিতা আর সন্তানের চোখেমুখে।

ভান্ডারী