নিজের সম্পর্কে বক্তব্য :
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে ।
পাগলা কী আর সাধে বাবু, পাগলা কি আর সাধে ....!
শনিবার, ফেব্রুয়ারি 27th, 2010

অনাহারে নাই খেদ
বেশি খেলে বাড়ে মেদ…
হীরক রাজার সভাকবির গলায় শুনে ছিলাম এই কথা ।এতোদিন পরে আবার আমাদের ক্বষিমন্ত্রীর গলায় শুনতে পেলাম সেই বাণী। চিনির দাম বেড়ে যাওয়ায় তার কী অপুর্ব পরামর্শ। চিনি কম খান এতে শরীর ভালো থাকবে। তাই তো, এ কথা আগে তো বুঝিনি !
চিনি খেলে সুগার হয়। বেশি খেলে মেদ হয়। পিঁপড়ে... »
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 4 টি মন্তব্য »
বুধবার, ফেব্রুয়ারি 24th, 2010

এক বছরে দেদার খরচ,
আয় তেমন হলো না !
বুঝে-শুনে খরচ করিস,
ট্যাকের খবর ভালো না..
»
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 5 টি মন্তব্য »
মঙ্গলবার, ফেব্রুয়ারি 2nd, 2010

এখন আর আগের মতো ফুৎকারে
নিভিয়ে দিতে ইচ্ছে করে না
মোম
এখন কেন যেন আলো ভীষণ ভালো লাগে
কেক মিষ্টি পায়েস আর আমার জন্য নয়
এসব এখন ওদের জন্য
ওদের আহ্লাদে আমার সুখ
আমি কি তবে বুড়ো হচ্ছি মা ..!
»
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 9 টি মন্তব্য »
শনিবার, জানুয়ারি 30th, 2010

হ..এইডা কিন্তু দারুণ কাম হইছে । অখন থেইকা আর পাস-ফেলের বালাই নাই । বকা, মাইরের ঝামেলা নাই । পোলাপান ইস্কুলে আইবো, মিডডেমিল খাইবো আর বাড়ি যাইবো ! হে হে হে… হালার এই পাস-ফেল নিয়া, যত ঝামেলা ।
প্রতিবছর কমেটির লোকের চাপের ঝামেলা। সারা বছর খাতা বানানোর ঝামেলা । খাতা দেখার ঝামেলা, পড়ানোর ঝামেলা। ইস..রে... »
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 4 টি মন্তব্য »
মঙ্গলবার, জানুয়ারি 26th, 2010

নন্দদুলাল আচার্য’র লেখা কবিতার কয়েকটা লাইন আজ ভীষণ মনে পড়ছে।
বাবু, টেম ত অনেক বিতাইল ।
আমাদের ঘরে সেই কে সেই
তেলবেগের কুপি আর ঘুটঘুইটা আঁধার
খেলাই চণ্ডীর কিরা বাবু
দেবতা ত আমাদের তুরাই…লেতা
»
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 5 টি মন্তব্য »
রবিবার, জানুয়ারি 24th, 2010

দেখছো কেমন বদলে যাচ্ছে,
বদলে যাচ্ছে পট !
যদি দিদি এগারোতে
খুলতে পারে জট ?
আর দেরি নেই, অল্প-অল্প
সুইজারল্যান্ডের ছাপ !
উত্তরবঙ্গে ঠান্ডা ভীষণ
ওরে বাপরে – বাপ !
ও দিদি ভাই, তোমার কথায়
বাজাই সুখে ব্যান্ড ।
হলোই বুঝি উত্তরবঙ্গ
এবার সুইজারল্যান্ড …!!!
»
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 6 টি মন্তব্য »
রবিবার, জানুয়ারি 24th, 2010

সরকারি আদেশ, মাধ্যমিক বিদ্যালয়গুলিতে অষ্টম শ্রেণি অবদি ”মিড ডে মিল” খাওয়াতে হবে ।এ কথা শুনতেই ” কুলেন দা ” খেপে উঠলো ( কুলেন রায় মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী ) ।
সরকার হামাক মারি ফেলাবে, অস্টম শ্রেণী অবদি মিড ডে মিল চালু করিবে ! এইটা কি ইস্কুল , না কি হোটেল ! মুই কি এইঠে চাকরি... »
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা, সমালোচনা বিভাগে | 8 টি মন্তব্য »
শনিবার, জানুয়ারি 23rd, 2010

১৪ই অক্টোবর ১৯৩৪ সনে জলপাইগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, পাওয়ার হাউস উদ্বোধন করতে । তার সেই দুর্লভ ছবি এখন আমার সংগ্রহে ।
দেশবরেণ্য নেতা সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিনে তাঁকে জানাই বিনম্র প্রণাম ।
»
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 10 টি মন্তব্য »
সোমবার, জানুয়ারি 18th, 2010

জ্যোতি বসুর দেহ সংরক্ষণ করে রাখা হোক ।
»
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 16 টি মন্তব্য »
রবিবার, জানুয়ারি 17th, 2010

একটা প্রজন্মের নেতা জ্যোতি বসুর মৃত্যু হলো আজ, সকাল ১১.৪৭ মিনিটে ।
একটা শরীরের মৃত্যু হলো বটে, তবে একজন কমিউনিস্টের কখনো মৃত্যু হয় না । মানুষের মাঝে, লালা পতাকায় অমর ।
»
প্রকাশিত হয়েছে ব্লগাড্ডা বিভাগে | 4 টি মন্তব্য »