কফি হাউসের আড্ডা » রাজা সরকার

আঁতুড় ঘর(২৩)শেষ পর্ব ।
হরিমামার ঘরে এসে আমাদের থাকা খাওয়ার একটু সুবিধে হলো । কিন্তু বেড়ে গেল আমার চিঠি লেখার কাজ । বাণেশ্বর জেঠার ওখানে থাকতেই আমাকে এই কাজটি মাঝে মাঝে করতে হতো । বেশী করতে হতো গোপালমামীর চিঠি লেখার কাজ । ঠিক দুপুরের খাওয়া দাওয়ার পর পরই তার আগমন ঘটতো । ঠাম্মার সংগে এটা সেটা আলাপ ছিলো তার নিত্যদিনের কাজ । কারণ তারা পূর্ব পরিচিত এবং একই গ্রামের। কিন্তু মাঝে মাঝে তার হাতে থাকতো একখানা পোষ্টকার্ড । পোষ্টকার্ড দেখলেই আমি বুঝতে পারতাম আজ আমার বিকেলটা মাটি। ঘরে ঢুকতে ঢুকতেই বলতেন—দেওছেন বাপ আমার এইহান এট্টু ভইরা । অর্থাৎ পোষ্টকার্ডটি লিখে ভরে দিতে হবে । তার জন্য আমাকেও মাচার উপর তার সঙ্গে আমাকেও যুত করে বসতে হতো ।

প্রথম প্রথম মেজদার কলমেই লিখতাম । কোনোদিন সেই কলম যদি না থাকতো বলতাম –কলম নাইগা মামী, আইজ অইতোনা । না লেখার অব্যর্থ যুক্তি । পরে দেখতাম মামী মাঝে মাঝে একটা পুরোনো রুল পেন্সিল সংগে নিয়ে আসতো । মানে কলম না থাকলে যাতে লেখা বন্ধ না হয়।

মামী বা ঐ বয়সী মহিলাদের তখনও ব্লাউজ পরতে দেখিনি । মামী বেশ স্থুলকায়া হওয়ার দরুন আমাদের মাচায় উঠে বসতে তার বেশ হাঁসফাঁস হতো । কিন্তু পরণের শাড়ি ঠিকঠাক করতে করতেই তিনি শুরু করে দিতেন–লেহ শিরিচরন –হে হে কিতা য্যান ক্য়–। তার বলতে বলতে বা শাড়ি ঠিক করতে করতে আমার লেখা হয়ে যেত ‘শ্রীচরণকমলেষু” । বেশীর ভাগ সময় তিনি তার বাবাকেই লিখতেন । লেখার বিষয় অনেক সময়ই ছিল বিনিময় প্রসঙ্গ । যাকে মামী বলতেন ‘এওয়াজ বদল’ । প্রথম এই শব্দটা শুনে আমি লিখতে গিয়ে মামীর কাছে জানতে চেয়েছিলাম এর মানে । মামী যা বোঝালেন তাতে আমি বুঝলাম সম্পত্তি বিনিময় । আমি ঐ ‘এওয়াজ বদল’এর বদলে বিনিময় লিখে খুব বিপদে পড়লাম । অনেক কষ্ট করে তখন আমাকে আবার বিনিময়ের মানে বোঝাতে হলো।

চিঠি লেখার সময় মামী নিজের দেশী ভাষায় তার নানা আবেগপূর্ণ বক্তব্য পেশ করতেন । আমি সে গুলো নিজের মতো করে যথাসম্ভব ভাব বজায় রেখে লিখতাম । দুই লাইন লেখা হলেই তাকে পড়ে শোনাতে হতো । মাঝে মাঝে শুনে বলতেন–বাঃ বেডা ভালা লেকছ ।

মামীর দেখাদেখি আরো অনেক মামী জুটে গেল । কত যে কথা তাদের । দেশ ছেড়ে এসে এখনও তারা যে কত আশা বুকে ধরে রেখেছে তার শেষ নেই । মাথা গুজে আমাকে তা দিয়ে চিঠির ভাষায় নানা রচনা লিখতে হতো ।

হরি মামার ঘরে গিয়ে এই উৎপাত আরো বেড়ে গেলো । কারণ গোপালমামার ঘর হরিমামার ঘরের সংগে লাগানো । এখানে আবার তিনি আমাকে ঘরে ডেকে নিতেন । ঘর ভর্তি একগাদা বাচ্চাকাচ্চার মধ্যে প্রায়শঃই তার অর্ধ আবৃত দেহ নিয়ে নিঃসংকোচে আমার সামনে বসে ছোট বাচ্চাটিকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে চিঠির বক্তব্য পেশ করা শুরু করতেন । ফলে দেহের উপরাংশ অনাবৃতই থাকতো । ঐ বয়সে আমার ঐ দিকে তাকাতে যে লজ্জা করতো তা মামী বুঝতো বলে মনে হতো না । সবসময় তাই আমার মাথা নিচু করেই তার বাক্য শুনতে হতো । কিন্তু এ বিষয়ে তিনি ছিলেন নির্বিকার ।

তখন এক কথায় চিঠি লিখতে লিখতে আমি হতাশ । ঠাম্মাকে বললে ঠাম্মা বকেন । সামান্য অক্ষর জ্ঞান আছে বলে আমার নাকি এই কাজ করা পরম কর্তব্য । কেউ কেউ আবার ডাকে আসা চিঠিখানিও হাতে করে নিয়ে আসতেন । প্রথমে সেই চিঠি পাঠ ,তারপর তার উত্তর লেখা ।

এইসব কারণে আশপাশে রটে গেল–ছেরাডা ভালা কইরা লেহে । তখন আমার পালানো ছাড়া পথ থাকতোনা । কিন্তু পালিয়ে কতদূর যাবো ? হঠাৎ কোনো চিঠিওলা দেখে ফেললে হয়তো বলে ফেলল–এই ছেরা বাড়িত্‌ যা ঠাউরাইনে ডাহে । অর্থাৎ ঠাম্মার কথা বললেই আমি বাড়িতে ফিরব । আর বাড়িতে ফিরলেই তাদের কাজটা হয়ে যায়।

এদিকে আমার পেটের অসুখ আবার ফিরে এলো । এবার খুব বাড়াবাড়ি হচ্ছে । রেশন রিলিফের আতপ চালের ভাত আমি আর খেতে পারছিনা । বমি হয় যখন তখন । আমার জন্য বাজার থেকে সামান্য সেদ্ধ চাল কিনে আনা হয়েছে । ন্যাকড়ায় বেঁধে ভাতের হাড়িতে আমার জন্য তা ফুটিয়ে নেয়া হতো । কিন্তু তাও আর হজম হচ্ছেনা ।ধীরে ধীরে পা’ ফুলে যাচ্ছে । অবস্থা বিবেচনা করে ঠাম্মা মেজদাকে বললেন বড়দা কে জানাতে ।

আমার আর এখন কিছুই ভালো লাগেনা । হাঁটতে পারিনা বেশীক্ষণ । নিমু ডাকতে আসলে যাবনা বলি । এক সময় নিমুর সংগে জংগলে যেতে খুব ভালো লাগতো । মাঝে মাঝে স্বপ্ন দেখি গ্রামের বাড়িতেই আছি । রান্না ঘরে বসে বসে খাচ্ছি, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, খেলছি । কখনো দেখি নেত্রকোনায় আছি । সেখানে ইস্কুলে যাচ্ছি । এদিকে দেখতে দেখতে আমি প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছি । এই সময় হরিমামার বউ একদিন ঠাম্মার সংগে আমাকে নিয়ে খুব দুর্ব্যবহার করল । তার কথা হলো এই রকম রুগী নিয়ে এখানে থাকা ঠিক হচ্ছেনা । রতু’র তো অনেক জানা শোনা ক্যাম্প অফিসে । সে কি চেষ্টা করলে একটা ঘর জোগাড় করতে পারেনা?

এই অশান্তির ফলে আমাদের একটা ঘর অবশ্য পাওয়া হলো । মেজদা ঠাম্মার মুখে এই ঝগড়ার কথা শুনে রাতারাতি ঘরটা আদায় করলো । পরে বোঝা গেল ঘরটা খালি ছিলো অনেকদিন । কিন্তু ভেজা কাদা আর স্যাঁত স্যাঁতে হওয়ার কারণে ওটা কেউই নিচ্ছিলনা । যাক্‌ কারোর অসুবিধা করেতো আর থাকা যায়না । আমরা ভালো ভাবে হরিমামা আর তার স্ত্রীর কাছে বিদায় নিয়ে নতুন ঘরে চলে এলাম । এবার শুধু আমরা তিনজন ।

এইসময় একটাই সুখবর যে মেজদার ক্যাম্পের ইস্কুলে একটা চাকরি হয়ে গেল শিক্ষকের । কিন্ত আমার শরীর আর ভালো যাচ্ছেনা । ঘরের কাছেই ঘেরা দিয়ে আমার জন্য শৌচ কাজের জায়গা করে দেয়া হয়েছে । আমি আর দূরে যেতে পারিনা । ফোলা পা আর ফোলা পেট নিয়ে আমি ঘরেই থাকি । এখন অনেকেই আমাকে দেখতে আসে । তাদের মধ্যে যারা আমাকে দিয়ে তাদের চিঠি লেখাতো তারা আর চিঠি লেখার কথা বলেনা । শুধু যাওয়ার সময় মাথায় হাত বুলিয়ে চলে যায় ।

মেজদা এক মাসের বেতন পেল । আমার জন্য ভালো কিছু ওষুদ কিনে আনলো । আমি সে সব শুয়ে শুয়ে খাই । ঠাম্মা সারাদিন কাজকম্মের পর আমাকে নিয়েই আছে । এইসময় একদিন মেজদা ইস্কুল থেকে ফিরে এলো হাতে একখানা চিঠি । ঠাম্মাকে বলল-বড়দা লিখছে ভুনুরে শিলিগুড়ি নিয়া যাইতে । আমি বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠতে গেলাম । কিন্তু পারলামনা । তবু শুয়ে শুয়েই মেজদার হাত থেকে চিঠিটা নিয়ে বারবার পড়তে শুরু করলাম । আনন্দে চোখে আমার জল এসে গেলো ।

এর ঠিক দুই দিন পরই আমি আর মেজদা শিলিগুড়ি রওনা হয়ে গেলাম । ঠাম্মা একা থাকবে । দেশগাঁয়ের সবাইকে বলে রাখা হলো । আমার অবস্থা বিবেচনা করে সবাই মেজদাকে আশ্বস্থ করলো । ঘরে রেখে যাওয়া হলো নিমুকে ঠাম্মার দেখাশোনার জন্য ।

**’আঁতুড় ঘর’ পর্বের লেখাটি এখানেই শেষ । এর পর ”ফিরে দেখা আঁতুড় ঘর’

নামে এর দ্বিতীয় পর্বটি রয়েছে। কিন্তু সেটি আপাতত থাক । এ পর্যন্ত যারা পড়েছেন, মন্তব্য করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আঁতুড় ঘর(২২)
একটা জায়গায় কয়েক হাজার মানুষ আশ্রিত । বিতাড়িত অথবা পলাতক । ভয় ত্রাস উত্তেজনা দুঃস্বপ্ন নিয়েই তাদের দিন কাটছে । তবে এই দেশে শারীরিক নিরাপত্তার আশ্বাস থাকলেও ভবিষ্যৎ বলতে কী- তা যেন নিজেকে নিজে প্রশ্ন করার মতোই ।

এর ফাঁকে দেশের কোনো খবর এলে বা দেশ থেকে নতুন কেউ এলে এই সব মানুষেরা  প্রায় ঝাঁপিয়ে পড়ে । এ এক অদ্ভুত রুটিন হয়েছে তাদের । সকাল বিকেল ক্যাম্প অফিসের সামনে গিয়ে খোঁজ খবর নেয়া । এই সময় দেশে থাকলে হয়তো তাদের সারাদিন চলতো আমন চাষের প্রস্তুতি । বা আরো কতো কিসিমের সংসারী কাজ–তার কি আর হিসেব আছে । অথচ এখানে সপ্তাহে একদিন রেশনে চাল ডাল নুন তেল কেরোসিনের বরাদ্দ তোলা ছাড়া কোনো কাজ নেই । ঘরেও জায়গা কম । তার উপর বাচ্চাকাচ্চার উৎপাত। তার চে বরং এই রুটিনই ভাল।

ধনী গরীব উচ্চ নিচ সবাইকে এই এক বিপর্যয় এক জায়গায় এনে দিয়েছে । এখানে উপরিতলে হয়তো এনিয়ে কোনো ভেদ নেই । কিন্তু ভেতরে ভেতরে পার্থক্যটা রয়েই গেছে । দেখে বোঝা যায় ধনীরা নিজেদের মত কিছুটা সুখ সুবিধার ব্যবস্থা করে নিয়েছে । যা সাধারণদের পক্ষে অসম্ভব । সেদিকে চোখ পড়ে আমারও তাবুবাসীদের প্রতি আকর্ষণ জন্মালো । ঘুরে ঘুরে এমন আরো কিছু তাবুবাসী চোখে পড়লো । মাঝে মাঝে সেখান থেকে বিশুদ্ধ মাছ ভাজার গন্ধ পাওয়া যায় । তারা যেন বাড়ী থেকে শিলপাটাটিও নিয়ে এসেছে । মাঝে মাঝে মসলা বাটার সুগন্ধও নাকে লাগে । তখন মনে পড়ে যায় আমাদের গ্রামের বাড়ীর রান্না ঘরের কথা । এই দুপুর বেলা মা’ হয়তো সেখানে একই কাজে ব্যস্ত আছেন । শুধু আমরা ক’জন সেখানে নেই ।

এরই মধ্যে চলছে বিয়ে । বাদ্যকররাও দেখছি এসেছে উদ্বাষ্তু হয়ে। তারা বাজনা বাজাচ্ছে । হচ্ছে অন্নপ্রাশন । দল বেঁধে মানুষেরা নেমতন্নও খাচ্ছে । তার পাশ দিয়ে আমি হাঁটি নিঃশব্দে । এক কথায় স্বাভাবিক জীবন চালু রাখার প্রয়াস সর্বত্র । মাঝখানে আমি শুধু ছিন্ন হয়ে পড়া পাতার মতো বাতাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি । সংগে কখনো ফুলদা, কখনো নিমু, বা কখনো বা একা একাই

এরই মধ্যে কথা অনুযায়ী ক্যাম্পে এসে দুটো চিঠি লেখা হয়েছিলো । তার মধ্যে বড়দা চিঠি পেয়ে একদিন এসে উপস্থিত । বড়দার মুখ ছোটবেলায় দেখেছিলাম । পরিষ্কার মনে ছিলনা । এখন দেখে অবাক লাগলো । ভীষণ সুন্দর ছোটখাটো চেহারা । প্যান্ট শার্ট পরা । এরকম প্যান্ট শার্ট পরা মানুষ আমি খুব বেশী দেখিনি । আমাদের চেনাজানা স্বজনরা সবাই দেখতে এলো বড়দাকে । ঘর ভর্তি মানুষের মাঝে বড়দাকে দারুন দেখাচ্ছিলো । আমার এসবে খুব আনন্দ হলো । সেদিন আমি আর ঘর থেকে বের হইনি । একসময় খাওয়া দাওয়ার পর মেজদা বড়দাকে নিয়ে ক্যাম্প ঘুরতে বের হলো । আমারও যাওয়ার ইচ্ছা ছিলো, কিন্তু আমাকে নেওয়া হয়নি । বদলে আমাকে দুআনা পয়সা দিলো বড়দা । আমি তা দিয়ে বিস্কুট খেতে বাজারে দিকে গেলাম ।

বড়দা দুটো রাত আমাদের ঘরে ছিলো । তার যাওয়ার দিন যেন খুব তাড়াতাড়ি চলে এলো । এরমধ্যে বড়রা পরামর্শ করে ঠিক করে ফেলেছে যে বড়দার সংগে ফুলদা চলে যাবে বড়দা যেখানে থাকে সেখানে, অর্থাৎ শিলিগুড়িতে । এটা জানতে পারার পর আমার ভীষণ দুঃখ হলো । প্রায় মন ভেংগে গেলো । অভিমানে সকাল থেকে আমি আর কারোর সংগেই কথা বলছিনা । কেউ সান্ত্বনা দিতে এলেই আমার কান্না পাচ্ছিলো । কিন্তু কিছু করার নেই । ফুলদা যাবেই । সংগে আমি যাবনা । একসময় তারা রওনা হয়েও গেল । আমি শুধু চেয়ে রইলাম । বড়দা যাওয়ার সময় আমার হাতে দুইটা টাকা দিলো । বলল-তুইও যাবি পরে । আমি বড়দার কথা মেনে ঘাড় কাৎ করলাম । কিন্তু  চেয়ে বসলাম বড়দার একটা হাল্‌কা নীল রংএর রোদচশমা । বিনা বাক্যে বড়দা সেটা আমাকে দিয়ে দিলো ।

তারপর থেকে ক’দিন দিনরাত আমি ঐ রোদচশমা পরে থাকতাম । কিন্তু মেজদা একদিন সেটা নিয়ে নিলো । বলল–পোলাপানের চশমা বেশী পরতে নাই । চশমাটা চলে যাওয়ার পর আমার সবার উপর খুব রাগ হলো । যদিও হাফপ্যান্টের পকেটে সেই বড়দার দেয়া দুই টাকা তখনও আছে । আমি তার থেকে ঐ দিয়ে বাজার থেকে মাঝে মাঝে লজেন্স বিস্কুট খাই আর একা একা ঘুরি । খলি পা’য়েই ঘুরি । কখনো কখনো নিমুর সংগে জংগলে যাই জ্বালানী কাঠ আনতে । প্রথম প্রথম ভাবতাম এসব আমাদের ঘরেই লাগবে । কিন্তু একদিন লক্ষ্য করলাম নিমু ঐসব বাড়ীর জন্য আনেনা । বিক্রি করে দেয় ।

জলে জংগলে ঘুরে ঘুরে আমার হাত পা’য়ে বেশ খোস পাচরা হয়েছে । ঠাম্মা একদিন খেয়াল করে বললেন যে–এইডার পেটটাত দেহি ফোলা ফোলা লাগে । হ্যারে রতু এইডারেতো ডাক্তার দেহানোর কাম । ব্যাপারটা ঘরের সবাই খেয়াল করলো । আরো খেয়াল করলো যে আমি দিনে চার পাঁচ বার ঘর থেকে জল নিয়ে মাঠের দিকে যাই ।

এরমধ্যে শুরু হলো আমার হাসপাতালে যাতায়াত । দুধনৈ হাসপাতাল বেশি দূরে নয়। প্রথমে একদিন গেলাম মেজদার সংগে । পরে কয়েকবার নিমুর সংগে । প্রত্যেকবারই একটা শিশিতে লাল রংএর মিক্সার । কাগজ কেটে দাগ দিয়ে দেওয়া । আর একটুকরো কাগজে এক হাতা ঘন বেগুনি রংয়ের মন্ড জাতীয় ওষুদ । এটা চর্মরোগের জন্য । এই দুটো ওষুদ মনে হয় ক্যাম্পের সবার ঘরেই বার বার এসেছে । যাই হউক কিছুদিনের মধ্যেই আমার অসুখ সেরে গেল ।

আমি আবার আগের মতো টো টো করতে শুরু করেছি । ঠাম্মা বকে না । মেজদা তার মতো করে ক্যাম্প জীবনে জড়িয়ে পড়েছে । কারণ সে একজন ম্যাট্রিক পাশ যুবক । ম্যাট্রিক পাশ  ক্যাম্পে গুটি কয়েক মাত্র ।  তার উপর মেজদা দেখতেও ভালো । পরে বুঝেছি তার চুলের স্টাইল উত্তম কুমারের মতো । ফুলপ্যান্টের সামর্থ না থাকলেও সে পরে হাতা গোটানো শার্ট এবং পাজামা । তাতেই তাকে বেশ দেখায় । দিনের বেলা ক্যাম্প অফিসে সে কিছু লেখাপত্রের কাজ করে । সেখানে ক্যাম্পের একমাত্র বিএ পাশ মেয়ে হেনাও কাজ করে । তাদের দুজনকে অফিসে পাশাপাশি বসে গল্প করতেও নাকি অনেকে দেখেছে । এনিয়ে ঠাম্মার কাছে অনেকে অনেক কথাই বলেছে । তার মধ্যে কেউ কেউ মেজদাকে বিয়ে দেবার মতলবও করেছিলো । তাদের বক্তব্য যে  বিএ পাশ মেয়ে হেনার এতদিন বিয়ে না হওয়া খুব সংগত ব্যাপার নয় । তাই ঠাম্মা যদি তার নাতির ভালো চায় তবে নাতিকে যেন বিয়ে দেয়ার ব্যবস্থা করেন । কিন্তু  কার সংগে ? কেন ক্যাম্পে মাইয়ার অভাব ! এইডা কিতা কইন ঠাউরাইন , সৎ বংশজাত পাত্রী বললে আফনেরে অহনি কন তো দেহাইয়া দেই ।

ঠাম্মার হয়ছে বিপদ । কাজকর্মহীন মানুষগুলোরে আর কিইবা বলা যায় । তারা এইরকম একটা বিষয় পেলে সারাদিনের খোরাক মনে করে । অবশ্য  দেখা গেছে যে অধিকাংশেরই ঘরে বিবাহযোগ্যা মেয়ে আছে । তারা আর কিইবা করতে পারে ।

এদিকে মেজদাকে একদিন একথা বলাতে মেজদার সে কি নাটকীয় হাসি । এই হাসিতে ঘরে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল ।

এর মধ্যে প্রায় মাস দুয়েক কাটতে চলেছে । আর এই সময়ই আমরা একটা দুর্ঘটনার সাক্ষী এবং সংগী হলাম । একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে অনেক মানুষ । নিমুর মা’ খুব কান্নাকাটি করছে । একটু আগেই নাকি বাণেশ্বর জেঠা মারা গেছেন । মাচার উপরে কোনের দিকে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের মতই তিনি শায়িত । তবে আজ নাকি তার দেহে প্রাণ নেই । হিন্দুর মৃত্যু তাও ঘরের মধ্যে —এটার শাস্ত্রসম্মত বিহিত হওয়া দরকার । শোক দুঃখের মধ্যে অনেকেই অনেক কথার মধ্যে এটা জানাতে ভুলছেনা । হঠাৎ দেখলাম মেজদা বাইরের থেকে কয়েকজন যুবক সহ ঘরে ঢুকলো । উপস্থিত সবাইকে বলল –আফনেরা অহন একটুক জায়গা দেন । এই বলে তারা কয়েকজন ধরাধরি করে লাশ বাইরে এনে আগে এনে রাখা ছোট একটা মাচার উপর শুইয়ে দিলো । তারপর তারা চারজন কাধে তুলে শ্মশানের দিকে রওনা হয়ে গেল । অনেকেই তাতে অবাক বা কিছুটা রুষ্টও হলো বটে ।

আসলে মেজদা ক্যাম্প অফিসে কাজের পাশাপাশি একটা স্বেচ্ছাসেবার সংঘও গড়ে তুলেছিলো । এরকম কাজ তারা প্রায়ই করে । তাদের কথা হলো ক্যাম্পে যাদের ঘর বলতে একটাই তাদের আবার ঘরে মরা বাইরে মরা কি । মারা গেলে দাহ করতে হবে । খরচ দেবে ক্যাম্প কর্তৃপক্ষ । তারপর কারোর সাধ্য থাকলে শ্রাদ্ধ টাদ্ধ করবে, না পারলে না করবে । দেশে যারা থাকতে পারলো না তাদের যেখানে যেমন সেখানে সে ভাবেই চলতে হবে । উপায় কি ।

জেঠার এই মৃত্যু আমাদের আবার ঘরছাড়া করলো । পারলৌকিক ক্রিয়াদির জন্য ঘরে জায়গার প্রয়োজন । ঐ দিনই বিকেলের দিকে আমরা আশ্রয় নিলাম গোপাল মামার শালার ঘরে । গোপাল মামা আমাদের গ্রাম প্রতিবেশী । তার সুবাদেই ঘরতা জুটলো । সেই ঘরটা একটু ভালো । শুকনো । মামার শালার নাম হরি । হরির কোনো সন্তান নেই । তারা স্বামী স্ত্রী দুজন । যোগ হলাম আমরা তিনজন । মোট পাঁচজন ।

আঁতুড় ঘর (২১)
হ্যাঁ, নরকের কিছুটা পথই আমাদের অতিক্রম করতে হলো । জলকাদামলমূত্রআবর্জনার সংগে সহবাসরত সারি সারি ব্যারাকপূর্ণ মানুষজন পেরিয়ে আমরা একসময় পৌঁছে গেলাম বাণেশ্বের জেঠার ঘরে । দুই ছেলে নিয়ে তারাও চারজন । সংগে যোগ হলাম আমরা চারজন । মোট আটজন । একটাই ঘর । রান্নার আলাদা কোনো জায়গা নেই । ঘরেরই এক কোনে রান্নাঘর । ঘরের এক দিকে প্রায় অর্ধেক ঘর নিয়ে বাঁশ দিয়ে তৈরি মাচা । যা বিছানা হিসেবে ব্যবহৃত । আমরাও ওদের সংগে ঐ মাচাতেই শোবো । ঘরের মেঝেতে এখন কাদা । বাইরের অন্যান্য গন্ধের সংগে এখন কাদা মাটির গন্ধও নাকে লাগছে । মাচার উপরে শুয়ে থাকা অসুস্থ বাণেশ্বর জেঠা কোনো মতে বিছানায় উঠে বসে হাত কপালে ঠেকিয়ে ঠাম্মাকে প্রণাম করলেন । বললেন–’আউহাইন কাহিমা ‘।

হঠাৎ হঠাৎ এই পরিবেশ বদলের চাপে আমি ভেতরে ভেতরে ভীষণ ভেঙ্গে পড়েছি । কিন্তু এখন আর কান্নাকাটি করছিনা । সবারই চোখে মুখে অসহায়তা । কান্না জানানোর মত কেউ নেই । মাচার এককোনে চুপচাপ বসে আছি আমরা ছোট দুইজন । কোনো কথা নেই আমাদের মুখে । খিদে তৃষ্ণার বোধ নেই । এদিকে খেয়াল নেই যে বেলা প্রায় দুপুর । একসময় বাণেশ্বর জেঠার ছোট ছেলে নিমু আমাদের দুজনকে ডেকে নিয়ে গেল স্নানের জন্য । স্নানের জন্য যেতে হয় কিছুটা দূরে একটা নদীতে । সময়টা গরম আর বর্ষার মাঝামাঝি । নদীর জল বেশ ঘোলা আর স্রোতও বেশ । এইসময় নাকি জলের চেহারা এমনই হয় । কোনো মতে স্নান করে বাড়ি ফেরা হলো ।

এদিকে ঘরে রান্না দেখছি এক সংগেই হচ্ছে । কারণ সবারই নিরামিষ । রেশনের চাল ডালেই ভরসা । বিছানায় বসে জেঠা বলছে –’বাবাদের তো খাওনের কষ্ট হবে’ । কারণ বাজারে অল্প বিস্তর মাছ যা পাওয়া যায় তা একমাত্র পয়সাওলা মানুষেরাই কিনে খায় । সাধারণের পক্ষে অসম্ভব ।

রান্নার সময়টাও চারপাশে সব গন্ধের সংগে মিশে এক অদ্ভুত গন্ধ আবহ তৈরি করে । কারণ অল্প জায়গায় অনেক অনেক রান্নাঘরের এক সাথে রান্না করার ফল । তার সাথে আছে উনানের ধূঁয়ো আর ফোঁড়নের ঝাঁঝ ।

এই অল্প সময়ের মধ্যেই চোখে পড়লো আমাদের ঘরের মুখোমুখি কয়েকটা ছোট ছোট ত্রিপলের তাবু । মনে হলো তার একটাতে হচ্ছে রান্না । আর গুলোতে আছে মানুষ । ভেতরে অল্প অল্প দেখা যায় দড়ির খাট যাকে ক্যাম্পখাটও বলা যায় । আছে চেয়ারও বেশ কয়েকটা । তাতে ভালো পোশাক পরা ক’জন পুরুষ বসে আছে । পরে শোনা গেল ওরা নেত্রকোনার কোনো ধনী পরিবার । ওরা ব্যারাকে থাকতে রাজি হয়নি । নিজেরাই তাবু কিনে জায়গা পেয়ে বসে গেছে । সরকারের দেয়া একটা মাত্র ত্রিপল দিয়ে স্নান ঘর বানিয়েছে । বড় বড় ড্রামে তাতে জল ভরে রাখে তাদের চাকরেরা । নিমু বলছিলো পেচ্ছাব পায়খানার ব্যবস্থাও নাকি ভেতরে আছে ।

অথচ এই কাজের জন্য আমাদের কষ্টের শেষ নেই । প্রায় আধ মাইল হাঁটতে হয় । সেই পথও নরকময় । তারপর দেখা যায় কয়েকশ ছোট ছোট ঘর তৈরি হয়েছে লম্বা এবং গভীর করে কাটা একটা নালা উপর । দেখতে বেশ মনে হলেও তা বিপজ্জনক । আমার ধারণা হয়ছিলো যে ওখানে কেউ পড়ে গেলে তার আর মরার দরকার নেই বরং তার আগেই নরকপ্রাপ্তি ঘটে যাবে ।

আঁতুড় ঘর (২০)
দুধনৈ ক্যাম্পে সকাল হয়েছে আমাদের । আমাদের সবার জন্য এই সকাল   মনে দুঃখ আর চোখে বিস্ময় মাখা এক সকাল। ঠাম্মা আর মেজদা একটু আগে উঠে থাকবে । আমার যখন ঘুম ভাঙলো দেখি আমাদের গুহার সামনে তারা দুজন চুপচাপ বসে আছে । পাশে ফুলদা তখনও ঘুমোচ্ছে ।

এদিকে আমাদের দেশগা’য়ের প্রতিবেশীরা অর্থাৎ গত রাতের আগন্তুকরা দিনের বেলাতেও সমান তৎপর । বোঝা যাচ্ছে তারা বেশ সকালে এসেই হাজির হয়েছে । আমরা কোথায় যাব, কার ঘরে থাকবো তাই নিয়ে জোর কথাবার্তা চলছে । পরবর্তীতে মনে হয়েছে দেশ ছাড়া মানুষগুলোর রূপান্তর পর্ব তখনও শুরু হয়নি । তখনও তাদের গা’য়ে নিজস্ব মাটির গন্ধ কিংবা পুকুরের জল লেগে আছে যেন । তাই এই নতুন পরিবেশে একজন চেনা বয়স্কা মহিলা যিনি দেশ গাঁয়ে মাননীয়া ছিলেন, তাঁকে তো আর যাই হোক এভাবে রাখা যায়না । তার উপর এখন এই ক্যাম্পে মানুষের যা চাপ তাতে জেডাইমাদের ঘর পাইতে যে কতদিন লাগবে ‘কেডা জানে’ । এই স্বজনবোধ তখনও জাগ্রত তাদের মনে ।

কিন্তু এইদিকে ঠাম্মা আর মেজদা আত্মোপলব্ধির জন্য সময়  বেশী পায়নি । কারণ একদিকে হয়ে যাচ্ছে বেলা আর অন্যদিকে ধীরে ধীরে গতরাতের মানুষেরা দুএকজন করে আসতে আসতে এখন অনেকেই এসে গেছেন ।

গুহার বাইরে বেরিয়ে ক্যাম্পের আয়তন আন্দাজ করে আমি অবাক । যেদিকে চোখ যায় শুধু ব্যারাক আর ব্যারাক । খড়ের ছাউনি । এতো দেখি ব্যারাকের সমুদ্র ! কত হাজার মানুষ যে এখানে আছে আন্দাজ করা আমার পক্ষে মনে হলো অসম্ভব । ডালু ক্যাম্প তো এর কাছে শিশু । অবশ্য পরে জেনেছি  দুধনৈ থেকে কিছু দূরে ‘মাটিয়া’ নামে আর একটা ক্যাম্প ছিলো যা নাকি প্রায় দুটো দুধনৈ এর সমান । এতো মানুষ দেখে আমার বিহ্বলতা আর কাটছেনা ।

দেখতে দেখতে আমাদের নিজেদের মানুষেরা এসে পড়েছে সবাই । পরিস্থিতি বুঝে ঠাম্মা এবার আর দ্বিমত করলেন না । কোনো ঘরে আমরা অতিথি না হলে আমাদের অনির্দিষ্ট কাল ত্রিপলের ছাউনি বানিয়ে তার নিচে থাকতে হবে । তালিকা অনুযায়ী কোনো পরিবার ঘর ছেড়ে দিলে তবেই আমরা ঘর পাবো । এই আশায় অনেকেই আমাদের আগে থেকেই রয়েছে । এখন কোনো ঘর নেই । ঘরের খুব অভাব । সরকার থেকে নাকি আর ঘর বানানোর ইচ্ছা নেই । সুতরাং আমরা অনেকটা নিরুপায় হয়েই আতিথ্য গ্রহণ করবো ।

শেষপর্যন্ত ঠিক হলো বাণেশ্বর জেঠার ছেলের সংগে আমরা তাদের ঘরে যাবো । অন্য স্বজনরা তাতে খুশি মনেই সায় দিলো । হাতে হাতে খুলে ফেলা হলো ছাউনি । আমাদের একরাতের সংসার । মালপত্র ধরা ধরি করে সবাই আমাদের নিয়ে চলল ক্যাম্পের ভেতরের দিকে । কিছুটা ভেতরে ঢুকতে না ঢুকতেই আমার নাকে এসে লাগলো তীব্র আমাশার গন্ধ । সচকিত হয়ে চারপাশে তাকাতেই যা দেখলাম তাতো সাংঘাতিক । রান্নাঘরের বর্জ্য আর মানুষের বর্জ্যের স্তুপ মাঝে মাঝেই । জায়গাটা মনে হয় নিচু জলা জায়গা ছিল । তার উপর হয়তো বৃষ্টি হয়ে থাকবে তাই প্যাচ প্যাচে কাদা । অল্প জায়গায় বেশী মানুষ থাকার ফল যা হয় আর কি । বসবাসের কায়দা কৌশল তখন হয়তো এমনই জানা ছিল । লক্ষ্য করলাম ঠাম্মা মুখে আঁচল চাপা দিয়ে এগোচ্ছে। পাশাপাশি আমরা । আমরা কি কোনো নরকের দিকে এগোচ্ছি ? (চলবে)

আঁতুড় ঘর(১৯)
কোনো মতে কাটলো রাতটা । ভয়ানক রাত । আমাকে নিয়ে হয়েছে মুষ্কিল ।  পরিবেশগত ভয়তো ছিলোই সংগে এখন আমার শুরু হয়েছে কান্নাকাটি । যেন নিশ্চিন্ত একটা পাড় ছেড়ে আমরা এখন ভাসছি এক গভীর সমুদ্রে । পারাপারহীন । মাঝে মাঝে খুব অসহায় মনে হচ্ছিলো । এই অবস্থায় কেউ আমাকে বকছেনা । শুধু সান্ত্বনা দিয়ে বলা হচ্ছে যে আর একদুই দিনের মধ্যে আমরা ভালো জায়গায় গিয়ে উঠতে পারব । সেখানে গিয়েই দুটো চিঠি লেখা হবে । একটা বাড়িতে, আমাদের পৌঁছ সংবাদ ।আরেকটা আমার বড়দাকে ।

বড়দার কথা এ পর্যন্ত বলা হয়নি । যে কয়েক বছর আগে থেকেই এই দেশে আছে । চাকুরীজীবী । ততদিনে তার নিজেরও  সংসার হয়েছে । মূলতঃ সেই আমাদের এই পারাপারহীন অবস্থার একমাত্র দিশা । পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে সে নিয়মিত খোঁজখবর রাখতো । চিন্তা ছিলো আমাদের জন্য। কিন্তু বাবার মতিগতি ঠিক মনে না হওয়াতে বড়দা নাকি চিঠি লিখতো  মা’র কাছে যে তোমরা সবাই মিলে না আসতে পারলেও আপাততঃ রতু(মেজদা) রুনু(ফুলদা) ভুনু(আমি) কে পাঠিয়ে দাও ।

বড়দার এই আহ্বান যে ভবিষ্যতে তার পক্ষে কত গুরুভার হয়েছিলো তা আর বলার নয় । কিন্তু দায়িত্ব পালনে সে চিরকাল বাবার ভূমিকাই পালন করে গেছে । তার কথার প্রেক্ষিত যেহেতু অন্য, তাই তার কথা অন্যত্র প্রকাশের ইচ্ছা থাকলো ।

এই ডালু ক্যাম্পে আমাদের কাটাতে হলো দুটো রাত । আবার একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা অপেক্ষমান ট্রাকের উপর উঠে বসলাম । এবার বড় ট্রাক । ট্রাকের সংখ্যাও বেশী । যথারীতি পুলিশ স্বেচ্ছাসেবকদের তত্বাবধান । ভাষা তাদের বেশ দুর্বোধ্য । তবে তার জন্য কোনো খারাপ ব্যবহার চোখে পড়েনি । সকালের জলখাবারের জন্য আবার এক প্রস্থ চিঁড়েগুড়ের রেশন দেয়া হলো । তার কিছুটা খেয়ে কিছুটা সংগে নিয়ে নেয়া হলো । এবং প্রচুর জল খেয়ে ওঠা হলো ট্রাকে । অতঃপর গুটিসুটি মেরে ঠাম্মার গা’ ঘেঁসে আমরা তিন ভাই বসে পড়লাম । মেজদা দেখলাম এবার বেশ খুশি । কারণ কাগজ পত্রের সব কাজ ঠিক মতো হয়েছে । এগুলোই নাকি সব আমাদের পক্ষে খুব জরুরী । আরো জানা গেলো যে আজ আমরা সারাদিন ধরে চলতে থাকবো । গন্তব্যে পৌঁছুতে যেতে হবে অনেক পথ ।

ডালু থেকে কয়েক ঘন্টা চলার পর আমরা এক জায়গায় থামলাম । এতক্ষণ সমতলে চললেও এবার আবার শুরু হয়েছে পাহাড় । আর পাহাড় মানেই বমির কথা মনে পড়ে গেল । মনে হওয়াতে আমি ফুলদাকেও(আমার উপরের দাদা,যাকে এখন থেকে ‘ফুলদা’বলবো।) সেটা মনে করিয়ে দিলাম । সে বেচারী এমনিতেই মন খারাপ করে বসে ছিলো । আমার কথা শুনে গেল রেগে। ঠাম্মা মাঝে থাকাতে আমাদের রুটিন ঝগড়াটা আর হয়নি ।

এই জায়গাটার নাম ‘তুরা’ । ভীষণ সুন্দর ছবির মতো শহর । পাহাড়ের উপর এমন সাজানো শহর দেখে চোখ জুড়িয়ে গেল । ছোটবেলা দূর থেকে পাহাড় দেখে দেখে যেমন স্বপ্ন তৈরী হয়েছিল তা যেন অনেকটাই পূরণ হয়ে গেল । কিন্তু আমাদের ট্রাকগুলো যেন তাতে খুব খাপছাড়া মনে হতে লাগলো । হয়তোবা আমরাও । জীর্ণ,শীর্ণ,অভুক্ত,অর্ধভুক্ত একদল মানুষের মত জীব—আমরা চলেছি, কেন চলেছি,ঠিক কোথায় চলেছি—কী আছে ভাগ্যে তার কিছুই আমারা জানিনা।

এখানকার মানুষজনও দেখতে বেশ । প্রকৃতির সংগে মানানসই । শুধু ভাষাটা অজানা ।

আমরা অবশ্য বেশী সময় থাকিনি । এবার রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম আমরা নিচে নামছি । ক্রমশঃ পাহাড় ছাড়িয়ে আবার সমতল । যথারীতি এই দীর্ঘ যাত্রার ধকল সইতে না পেরে আমি আবারও ঘুমিয়ে পড়লাম । এবং যখন জাগলাম তখন দেখি রাত । একটা খোলা মাঠে আমাদের ট্রাকগুলো থেমে আছে । যেখানে আলো অন্ধকারের মধ্যে অন্ধকারের পরিমানই বেশি মনে হলো । মনে হলো যেন এক বিশাল বাজার । চারপাশে জ্বলছে অসংখ্য লন্ঠন  । তার মধ্যে চলছে অসংখ্য মানুষের চলাচল । কিছুই বুঝতে পারছিনা । পোটলাপুটলি নিয়ে নিচে নেমে আমরা তিনজন দাঁড়িয়েই আছি । মেজদা আবার একপ্রস্থ অফিসের কাজ করতে গেলো । সেখানে লম্বা লাইন । সেখান আবার রাতের রেশন তোলার লাইন । এরমধ্যে একফাঁকে মেজদা এসে কিছু জিনিষ রেখে আবার গেল ত্রিপল আনতে । একসময় দেখা গেল শুধু ত্রিপল না সংগে দুটো বাঁশ নিয়ে মেজদা এবং আরো দুজন লোক এসে হাজির । এই আধো অন্ধকারে লোকদুটি ঠাম্মাকে প্রণাম করলো এবং বলল যে আমি গোপালের শালা আর এ অইলো বাণেশ্বরের বড় ছেরা । ব্যস্‌ বলার সংগে সংগেই খুব উচ্ছ্বসিত আলাপ শুরু হয়ে গেল । আমরা ছোট দুজন হা করে সেইসব আলাপ শুনছি । চারদিকের ভীড় দেখছি । এটাই ‘দুধনৈ’ ক্যাম্প । আসামের গোয়ালপাড়া জেলার একটি জায়গা । উদ্বাস্তুদের আপাততঃ স্থায়ী নিবাস ।

এরমধ্যেই আমাদের ঘিরে একটা ছোট মতো জটলা তৈরী হয়ে গেল । কেউ ঠাম্মাকে ডাকছে ‘ঠাম্মা’ ‘জেডাইমা, ঠাউরাইন ইত্যাদি । কেউ কেউ বলছে –’আরে না না ব্যাডা এইতা কিতা কও –এইহানে জেডাইমারে রাহন যায় নাহি –লওহাইন আমরার ঘরে—’। কেউ বলছে –’থও ফালাইয়া তিরপল, এইতার মইধ্যে থাহন কিবায়–লও লও ‘।

বোঝা যাচ্ছিলো আমাদের ওদিককার বাস্তুচ্যুত বা দেশবাড়িছাড়াদের স্রোত এই দিকেই আসছে । ঠাম্মা বেশ ঠান্ডা মাথাতেই সবাইকে নিরস্ত্র করলেন একে একে । কথা দিলেন যে কাল সকালে যাহোক কিছু করা যাবে ।

এই কথোপকথনে আমার মনে আশা জেগেছিলো যে আমাদের হয়তো রাতটা ত্রিপলের তলায় থাকতে হবেনা । কিন্তু ঠাম্মার শেষ কথার উপর কেউ আর কিছু না বলাতে মনটা দমে গেল । তবে আগন্তুকরা সবাই হাতে কাজে লেগে পড়লো আমাদের ত্রিপল টানাতে । কোনো মতে সেটা একটা গুহার মতো হয়েও গেল ।

অতঃপর একে একে সবাই চলেও গেলো । রাতে আর রান্নার বালাই নেই । রাতও অনেক হয়েছে । আমরা জল দিয়ে চিঁড়ে গুড় খেয়ে গুহার ভেতর পাতা খড়ের উপর শুয়ে পড়লাম । মনে মনে পরের দিনের সকালটার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়েও পড়লাম ।

(চলবে)

আঁতুড় ঘর(১৮)
এবারের পথ মনে হচ্ছে সমতলের । পাহাড় নেই এখন । রোদের তাপ তেমন নেই । ঠাম্মার কোলে মাথা দিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম । পরে শুনেছি প্রথমে আমি বটে তবে একসময় নাকি ট্রাকের সকলেই ঘুমোচ্ছিলো । কতক্ষণ কেটেছে জানিনা । যখন ঘুম ভাঙলো তখন দেখি সন্ধ্যা । থেমে আছে ট্রাক । সবাই নামছে । আমরাও নামলাম । জায়গাটার নাম ‘ডালু’ । ডালু একটা ট্র্যানজিট ক্যাম্প । আমাদের রাতের আবাস । পরপর পাঁচটি ট্রাক থামলো । সবাই ক্যাম্প অফিসে নাম লিখিয়ে সেদিন রাতের মতো রেশন নিলো । অফিস থেকে বলা হলো যে পুরো ক্যাম্প ফাঁকা । যার যেখানে খুশি থাকতে পারো ।

ক্যাম্প বলতে এখানে বিশাল এক খোলা মাঠের মধ্যে অনেকগুলো খড়ের ছাউনি দেয়া ব্যারাক । তার মধ্যে ভাগ ভাগ করে এক এক পরিবারের জন্য এক একটি ভাগ চাটাইয়ের বেড়া দিয়ে আলাদা করা । আমরা তার একটার মধ্যে ঢুকে পড়লাম । আমাদের দু’পাশে নেই কেউ । তবে জল আর আলোর ব্যবস্থা মোটেও ভালো ছিলোনা । তবু যেন বেশ ভালো লাগলো । কারণ ভীড় নেই । এতবড় ক্যাম্পে পাঁচ ট্রাক মানুষ কিছুই না । ঘর অন্ধকার । বাইরে উনান বানিয়ে ঠাম্মা রান্না করা শুরু করে দিলেন । মেজদা এদিক ওদিক গেছে তখন । আমরা দুজন ঠাম্মার আশে পাশে ঘুর ঘুর করছি । ঘরে ঢোকার সাহস নেই । কেননা ঘর অন্ধকার । বাইরের আলোতেই ঠাম্মা অনেক কষ্টে ডাল ভাত রান্না করলেন । কিন্তু অনেক সময় নিয়েও দেখা গেল যে ডালটা একদম সেদ্ধ হয়নি । রিলিফের ডাল চাল নাকি এরকমই হয় । তবু প্রচন্ড ক্ষিদের মুখে তৃপ্তি করেই সব খেয়ে নিলাম । খাওয়া দাওয়া সব শেষ করে আমরা যখন অন্ধকার ঘরে ঢুকতে যাচ্ছি, হঠাৎ শোনা গেল অনেক মানুষের একটা চীৎকার । চারদিকে ভয়ে ভয়ে তাকাতে হঠাৎই দেখা গেল কিছুটা দূরে একটা আগুনের লেলিহান শিখা জ্বলছে । কোথাও আগুন লেগেছে । আগুন দেখে মেজদা সেদিকে দৌড় দিল । আমরা হঠাৎ খুব ভয় পেয়ে ঠাম্মাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছি । টের পাচ্ছি মাঝে মাঝে কাঁপছি ।

হঠাৎ খুব অসহায় মনে হলো । চকিতে একবার মনে পড়লো মা’র কথা ।  আমরা যূথবদ্ধ তিনজন আর ঘরে না ঢুকে বাইরেই দাঁড়িয়ে আছি । মাঝে মাঝে আগুনের শিখার আলো আমাদের চোখ মুখ দৃশ্যমান করে তুলছিলো । অপেক্ষা চলছে মেজদা কখন ফিরে আসবে । আমরা নিশ্চিন্ত হবো আর শুনবো আসল খবরটা কী ।

বেশী দেরী না করে মেজদা ফিরে এলো । বলল যে আগুন আয়ত্বে । দেখা গেল ব্যারাকের উপর দিয়ে তখনও প্রচুর ধূঁয়ো আকাশে উঠছে । জানা গেল শনের ঘরে রান্না করতে গিয়ে লেগে গেছে । কেউ হতাহত হয়নি । যাক্‌ বাঁচা গেল ।

(চলবে)

আঁতুড় ঘর(১৭)
বাঘমারার অস্থায়ী ক্যাম্পে আমাদের দিন কাটছে । আমি মোটামুটি আশপাশটা জেনে গিয়েছি । রোদের মধ্যে আমরা ছোট দুই ভাই এদিক ওদিক টো টো করি । ঠাম্মা মোটামুটি সঙ্গী অনেক পেয়ে গেছেন । তারা সব আমাদের আশপাশের অঞ্চল থেকে আসা । রোদের মধ্যে ঘুরে ঘুরে আমরা নানা অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি । প্রায় প্রতিদিনই যেহেতু মানুষ আসছে এই পাহাড়ী জায়গায় তাই স্থান সংকুলান একটা বড় ব্যাপার । যেখানে সেখানে মানুষ ত্রিপল টানিয়ে ঘর বানিয়েছে । তার মধ্যে হঠাৎ যেমন কোনো সদ্যজাতের কান্না শোনা যায় তেমনি কারোর মৃত্যুর কারণ বা পারিবারিক বিপর্যয়ের কারণেও শোনা যায় কান্না । অর্থাৎ সারাদিনই প্রায় একটা কান্নার রোল কানে বাজতে থাকে । আর আশ্চর্যের ব্যাপার যে কখনো রাত বিরেতে শোনা যেত কোনো বিয়ের বাজনা উলু । অর্থাৎ জীবন যেন কোনো অবস্থাতেই থেমে থাকেনা । কিন্তু সর্বোপরি সবচেয়ে অসুবিধে হলো পানীয় জল এবং প্রাকৃতিক কাজ কর্মের ।

সারাদিন টো টো করে ঘোরার পর খাওয়ার সময় ঠাম্মার কাছে সারাদিনের দেখাশোনা ঘটনার বর্ণনা চলে কিছুক্ষণ । মেজদাও নানা খবর আনে । সে সবের মধ্যে একদিন একটা খবর শুনে আমরা অবাক । আগামীকাল সকালে নাকি আমরা আরেক জায়গায় রওনা হবো । যার জন্য রাতের মধ্যেই সব গোছগাছ করে নিতে হবে । আমার ধারণা ছিলো যে এটাই আমাদের ইন্ডিয়ায় আসা । এখানেই কোথাও আমরা থেকে যাবো । কিন্তু এখন এই খবর শুনে আমার সাংঘাতিক আনন্দ হলো । কারণ ইতিমধ্যে বাঘমারার অবস্থা দেখে আমি বেশ দমে গিয়েছিলাম ।

পরদিন সকালে দেখলাম ছোট মতো কয়েকটা ট্রাক আমাদের ছাউনির কাছে এসে দাঁড়ালো । তারমধ্যে কয়েকটাতে লোকজন ইতিমধ্যেই উঠে পড়েছে । পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা হাতে নাম লেখা খাতা নিয়ে সবাইকে এক এক করে ট্রাকে তুলছে । একসময় আমরাও উঠে পড়লাম । খোলা ট্রাক । মাথায় প্রচন্ড রোদ নিয়ে গাদাগাদি করে কোনো মতে বসে পড়লাম । একসময় ট্রাক চলতেও শুরু করলো । পাহাড়ী রাস্তা । প্রথম প্রথম বেশ ভয় করছিলো । পাকদন্ডী বেয়ে ট্রাক ক্রমশঃ উপরের দিকে উঠতে লাগলো ।ঠান্ডা ঠান্ডা ভাব ।

এরমধ্যে শুরু হলো আরেক বিপদ । ট্রাক যাত্রীদের মধ্যে অনেকেই বমি করতে শুরু করলো । একসময় দেখলাম আমার উপরের দাদাও কিছুটা বমি করে ফেলল । সে নিয়ে এক হুলুস্থুল অবস্থা । বমির গন্ধে একসময় আমারও বমির ভাব হলো । কিন্তু কপাল ভালো আমার বমি হয়নি । এভাবেই প্রায় ঘন্টা দুই চলার পর বিশ্রামের জন্য ট্রাক এক জায়গায় থামলো । জায়গাটা বোঝা গেল মিলিটারিদের । গাঢ সবুজ উর্দি পরা মিলিটারি সব ঘোরাঘুরি করছে । আমাদের একবার নাম ধরে ধরে মিলিয়ে নিল কয়েকজন পুলিশ । এরমধ্যেই সংগে যার যা খাবার ছিলো খেতে শুরু করলো । ভালো পানীয় জল পাওয়া গেল । অনেকেই প্রাকৃতিক কাজও এই সুযোগে সেরে নিলো । এককথায় বেশ ফ্রেশ হয়ে আবার ওঠা হলো ট্রাকে ।

(চলব)

আঁতুড় ঘর(১৬)
ক্ষেতের আল থেকে পড়ে গিয়ে ঠাম্মা সেই যে চোট পেলেন আর তা যে কতখানি গভীর ছিলো তা আমরা তখন আন্দাজ করতে পারিনি । বোঝা গিয়েছিলো কিছুদিন পর । অবশ্য তখন ঐ সময় ঠাম্মা কাউকেই খুব একটা বিপদে ফেলেননি । আমাদের সংগে সমান তালেই হাঁটছিলেন ।

খুব ফিকে হয়ে আসছিলো চাঁদের আলো । তার মধ্যেই আমরা আল বেয়ে একটা শস্যপ্রান্তর অতিক্রম করছি । সামনের দিকে তাকানোর ফুরসৎ হয়নি এতক্ষণ । এখন হঠাৎই মনে হলো সামনে আকাশ ঢেকে দাঁড়িয়ে আছে অন্ধকার পাহাড় । এটাই গারো পাহাড় । তার পাদ দেশে এতক্ষণ পর আমরা এসে দাঁড়িয়েছি । সবাই একটা জায়গায় এসে থেমেছি । সংগের তিন যুবক এতক্ষণ পর কথা বলল । একজন বলল–আফনেরা আইয়া পরছেন—এই যে পিলারটা দেখতাছেন এইডার ঐ পাড়ডা পাকিস্তান আর এইডা এই পাড়ডা হিন্দুস্তান । আমরা অহন হিন্দুস্তানে দাড়ায়াছি । আমরার কাম শ্যাষ ।

একটু তফাৎএ মেজদা অন্য দুইজনের সংগে কথাবার্তা বলছিল । একসময় ঠিক হলো যে ওরা আমাদের আরো কিছুটা এগিয়ে দেবে । কারণ এখান থেকে পাহাড়ের পথ শুরু হবে । তারা আমাদের সেই পথটা ধরিয়ে দেবে । সেই পথ ধরে কিছুটা গেলে আমাদের বাকি রাতের আশ্রয় জুটবে । সেইমত আমাদের চলা শুরুও হলো ।

যে পাহাড় এতদিন বাড়ির উত্তরে দিকের মাঠে দাঁড়ালে দেখা যেতো নীল রংয়ের তা এখন আমার চোখের সামনে । শেষরাতের কালো নিঃঝুম অন্ধকারে , প্রায় আকাশ ঢাকা উচ্চতা । যেন আমাদের সবার উপর তার ভয়ংকর ছায়া । ভয়ভয় করলেও পাহাড়ি পথটার মুখে এসে কতক্ষণে সেই পথ ধরে উপরে উঠবো ভেবেই অস্থির লাগছে । ইতিমধ্যে সীমানা পার হয়ে যাওয়াতে পুলিশ আনসারের ভয়টাও আর নেই।

একসময় আবার আমরা থামলাম । তিন যুবক আমাদের কাছ থেকে বিদায় নিল । বলল যে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আর এগোতে পারছেনা । কারণ তাদের আবার পাকিস্তান অংশে ফিরতে হবে । ভোরের আলো ফোটার আগেই তাদের নির্দিষ্ট আশ্রয়ে পৌঁছুতে হবে । না হলে তাদেরও বিপদ ।

যাওয়ার আগে তারা বিশদভবে মেজদাকে বুঝিয়ে দিয়ে গেল । কিছুদূর এগোনোর পর কোন্‌ বাড়িতে আমরা কী নামে বাড়িওলাকে ডাকবো । ডাকলে সে উঠে আসবে । এসব আগেই ঠিক করা আছে ।

কিছুক্ষণ হাঁটার পর কথামত পাহাড়ের উপর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম । গাছপালায় প্রায় ঢাকা । পাহাড়ী বাড়ি, খুঁটির উপর বসানো । অনেকক্ষণ ডাকাডাকির পর একজন বুড়োমতো মানুষ বেড়ার দরজা সরিয়ে মুখ দেখাল । জানতে চাইলো ক’জন । শুনে আবার দরজাটা বন্ধ করে দিলো । আরো খানিক ক্ষণ পর পাশের অন্য একটা ঘরের একইরকম দরজা খুলে গেল । দেখা গেলো সেই বৃদ্ধ ঘর থেকে একটা বাঁশের মই নামাচ্ছে ।  মইটা নামিয়ে হাতের ইশারায় দেখিয়ে দিলো উঠে আসতে । আমরা এক এক করে উঠে গেলাম ।  যাওয়ার সময় বৃদ্ধ ইশারায় বলে গেল যে কাজ হয়ে গেলে মইটা তুলে রাখতে । আর বলল বাতি জ্বালানো চলবেনা একদম ।

বেশ বড় ঘর । বাঁশের চাটাইয়ের উপর খড় বিছানো । চারপাশে ফাঁক ফোকর দিয়ে বেশ হাওয়া । কিছু সময় জিরিয়ে মা’র দেওয়া চিঁড়ের পোটলা খুলে খাওয়া হলো । কিন্ত জল ? বুড়োটা থাকতে থাকতে জানা হয়নি । এখন উপায় ? শুকনো খাবার মুখে দিয়েই বেশ সমস্যা হলো । শেষে ঠাম্মাকে রেখে আমরা তিন ভাই নিচে নামলাম । এদিক ওদিক তাকিয়ে একটা ঝোরার মতো জলের জায়গা দেখতে পেলাম । হাতে করে আনা পাত্রে সেই জল ভরে নিলাম । নিজেরা আঁজলা ভরে খেয়েও নিলাম খানিকটা ।  আবার মই বেয়ে উপরে উঠলাম । উঠে মইটা কথামত টেনে উপরে তুলে নিলাম ।

খড়ের শয্যায় শুয়ে ঘুম আসতে দেরী হলোনা । রাত বোধ হয় সামান্যই বাকি ছিলো । মনে হলো ঘুমোতে না ঘুমোতেই ঠাম্মার ডাকে ঘুম ভেঙ্গে গেল । চেয়ে দেখি চার পাশে ঘন সবুজের সমারোহ । আমরা একটা পাহাড়ের গা’য়ে  রয়েছি । এটা ইন্ডিয়া । মানে হিন্দুস্থান । এতক্ষণে বিশ্বাস হলো আমরা হিন্দুস্থানে এসে গেছি । একেকটা ঘরের সামনে সামনে একেকটা মই লাগানো । লক্ষ্য করলাম আমাদের মতো আরো অনেক মানুষ একইরকম বাড়িগুলোতে আশ্রয় নিয়েছিলো । তারাও আমাদের মতোই বেরিয়ে আসতে লাগলো  বাড়িগুলো থেকে । এটা একটা গারো গ্রাম । এরা এই পাহাড়ের মানুষ । শুনেছি এরা খুব সৎ । রাতের আশ্রয়ের জন্য এরা খুবই বিশ্বাসযোগ্য ছিলো ।

ক্রমে পাহাড়ি পথে  দীর্ঘ লাইন হয়ে গেল আমাদের । এবার আমরা চলেছি ইন্ডিয়ার আরো ভেতরের দিকে ।

প্রায় দুপুর পর্যন্ত হেঁটে আমরা একটা নদীর কিনারায় এলাম । নদীর ওপাড়ে জায়গাটার নাম বাঘমারা । ফেরীতে করে নদীটা পার হলাম । ওপাড়ে নেমে প্রথমে যে দৃশ্যটা চোখে পড়লো তা হলো প্রায় কয়েকশ মানুষ সেখানে, যারা আমাদের মতোই দেশ ছেড়ে এসেছে । ইন্ডিয়ার পুলিশ, স্বেচ্ছাসেবক ছেলেমেয়েরা আমাদের বারবার নির্দেশ দিচ্ছিলো এদিকে যাও , ওদিকে যাও ।

প্রায় উদ্‌ভ্রান্তের মতো একবার এদিক একবার ওদিক করতে করতে আমরা এক জায়গায় নাম নথিভুক্ত করাতে পারলাম । বিনিময়ে আমাদের চাল ডাল নুন তেল এবং সামান্য জ্বালানি দিলো । কিন্তু রান্নার পাত্র ? মেজদা গিয়ে পাশের এক বাজার থেকে তাও কিনে আনলো । ঠাম্মা একটা টিনের চাতালের তলায় আরো অনেকের মতোই রান্না বসিয়ে দিলেন । পেটে তখন ভীষণ ক্ষিদে । আমরা তিন ভাই ঠাম্মাকে ঘিরে বসে পড়লাম—কখন ভাত ফুটবে ।

আঁতুড় ঘর(১৫)
পরদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চার জন বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম সুসংগ দুর্গাপুরের উদ্দেশ্যে । এই দু’তিন দিনে আমরা বেশ আপন হয়ে গিয়েছিলাম । ফলে বিদায়ের সময় সকলেরই ভেজা চোখ । দাদুর বাড়িটা সোমেশ্বরীর পাড় থেকে বেশী দূর নয় । আমরা হাঁটতে হাঁটতে আবার সোমেশ্বরীর পাড়ে এসে উত্তর দিকে হাঁটতে শুরু করলাম । এবারও দূরত্বের সংগে মেপে দেয়া হয়েছে সময় । হিসেব মত আমরা সুসংগ দুর্গাপুর শহরে যখন ঢুকবো তখন সন্ধ্যা সন্ধ্যা হওয়া চাই । । না বেশী আলো না বেশী অন্ধকার । অর্থাৎ যখন মানুষ ঘরে ফেরে । কারণ আমরা যে পথে যাবো সে পথের থেকে খানিক দূরে রয়েছে থানা । এই থানার আন্‌সাররা নাকি কুখ্যাত ।

আমাদের যাওয়ার পথের সংগে সেই থানা একটা পথ দিয়ে যুক্ত । থানার বারান্দায় কেউ দাঁড়ালে আমাদের লক্ষ্য করতে পারবে । অবশ্য যদি সেটা দিনের বেলা হয় । আমাদের সুবিধে এটাই যে শহরে বিজলী বাতি তখনও আসেনি । এই সুযোগ ছাড়া আর কোনো উপায় নেই । ফলে ঝুঁকি থাকলেও ঐ পথ দিয়েই আমাদের যেতে হবে ।

আমরা ছায়ান্ধকারের সুযোগে অঞ্চলটি পারও হয়ে গেলাম নির্বিঘ্নে ।

আর এই পার হওয়ার পর কথা অনুযায়ী আমাদের সংগে দালালের সাক্ষাৎ হবে । নির্দেশ ছিলো দেখা না হওয়া পর্যন্ত যেন আমরা একই পথ ধরে সোজা হাঁটতে থাকি ।

একসময় টের পাওয়া গেল আমরা অনেকটাই হেঁটে ফেলেছি । কিন্তু কোথায় কে ? অন্ধকার নেমে গেছে বেশ । বোঝা যাচ্ছিলো দু’জন ছায়ার মত মানুষ কিছুটা পেছনে আসছে । আমরা বেশ ভয়জর্জর হয়ে পড়েছি । মেজদা আর ঠাম্মা ঘন ঘন নিচু গলায় কথা বলছে । হাঁটা আমরা থামাইনি । দেখা যাচ্ছে আমরা প্রায় শহরের বাইরে দিকে চলে এসেছি । ফলে আমরা ছাড়া সব কেমন শুনশান । এখন পেছনের ছায়া মানুষ দুটোকেও আর দেখা যাচ্ছেনা ।

অবশ্য আমাদের খুব বেশি ভয় পেতে হয়নি । তার আগেই একজন লোক এসে মেজদার কাছে নিচু গলায় কিছু বলল । তারপর পথের পাশেই একটা ঘরে আমাদের ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে লোকটা চলে গেল ।বলে গেল রাত ঠিক বারটায় আসবে সে ।

ঘরটা পুরোপুরি অন্ধকার । হাতড়ে হাতড়ে একটা বিছানার মতো পাওয়া গেলো । আমরা ছোট দুই ভাই বিছানা পেয়ে প্রায় শুয়ে পড়লাম । ভয় আর ক্লান্তিতে আমরা জল আর চিঁড়ে খেলাম । সংগে একটা করে মা’র হাতের বানানো নাড়ু । মেজদা আর ঠাম্মার কথা খুব নিচু গলায় চলছে মাঝে মাঝে । নির্দেশ ছিলো বাইরে থেকে কেউ যাতে টের না পায় ঘরে মানুষ আছে ।

কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি । একসময় ঠাম্মার ঠেলাঠেলিতে ঘুম ভাঙলো । তারপর খুব কম সময়ের মধ্যে আমরা বেড়িয়ে পড়লাম ঘর ছেড়ে । হাল্‌কা চাঁদের আলো আছে । আছে আকাশে মেঘও । এবার আমাদের সংগে পরিস্কার দেখতে পেলাম তিনজন যুবক । মনে হলো মেজদার চেয়েও  বড় তারা । আমরা চলতে শুরু করলাম । শুনশান গ্রাম । ঝিঁ ঝিঁ পোকার একটানা ডাক । মাঝে মাঝে ঘুমন্ত মানুষের কাশি বা হঠাৎ কোনো শিশুর জেগে উঠার কান্না । মাঝে মাঝে শস্যক্ষেতের চরাচর । মাঝে মাঝে আবার কোনো গ্রাম ।

এভাবেই চলছিলো হাঁটা । ভাবছিলাম কষ্ট হলেও গন্তব্যে পৌঁছুতে বোধ হয় দেরী হবেনা । গারো পাহাড় যখন দিনের বেলা এত কাছে দেখা গিয়েছিলো তা হলে পৌঁছুতে আর কতক্ষণ !

বেশ নিশ্চিন্তে হাঁটার মধ্যে একটু খানি যেন ছেদ পড়লো । একটা হুইসেল বাজার আওয়াজ । একটু বিরতি দিয়ে আবার । এবার পরপর । তিনযুবক সহ আমরা থামতে থামতে এগোচ্ছিলাম । কিন্তু এবার পরপর হুইসেল শোনাতে দুইজন নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল । বাকি একজন আমাদের নিয়ে ঢুকে গেল একটি বাড়ির উঠোনে । ইতিমধ্যে দূরের কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিলো । কিন্তু এবার বাড়িটির উঠোনে আমরা যেইনা পা’ রাখলাম অমনি প্রায় বাঘের আকৃতির তিন চারটে কুকুর গর্জন করে আমাদের ঘিরে ধরলো । কুকুরের আওয়াজ শুনে গৃহকর্তারও সাড়া পাওয়া যাচ্ছিলো । যুবকটি আর কিছু না করে আমাদের টানতে টানতে ঘরের পেছনে নিয়ে গিয়ে বসিয়ে দিলো । আর প্রায় সংগে সংগেই হুইশেল বাজাতে বাজাতে একটা দল বাড়িটির সামনের রাস্তায় এসে পড়লো । কুকুরগুলো প্রাণপণে সেদিকে ছুটে গেল । আমরা কিছুটা নিস্তার পেলাম । এদিকে গৃহকর্তা দরজা খুলে বাইরে বেরিয়ে বোধহয় পুলিশ বুঝতে পেরে আবার ঢুকে গেল ঘরে । বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর আমাদের বের করে এনে প্রায় দৌড়ে কিছুটা যায়গা পার করাল ।  তখনও দূরে শোনা যাচ্ছে কুকুরের গর্জন ।

এবার আমরা এসে পড়লাম শস্যক্ষেতের এক প্রান্তরে । কিছুটা উঁচু উঁচু আল । মনে হলো আগের দিন বৃষ্টি হয়েছে । বেশ পিচ্ছিল । ভাবতে ভাবতেই হঠাৎ দেখলাম ঠাম্মা গেল পড়ে । আল থেকে নিচে । সবাই মিলে নিঃশব্দে ধরাধরি করে তোলা হলো । বোঝা গেলো লেগেছে বেশ । কিন্তু থামার উপায় নেই । যুবকদের একজন বলল –ঠাকুরমা আর বেশী নাই । একটু কষ্ট করেন । (চলবে)

আঁতুড় ঘর(১৪)
ভাটি অঞ্চলের সন্তান আমি, নদী নালা খাল বিল দেখার অভ্যেস আছে । ফলে কিছুক্ষণ আগেই যখন সোমেশ্বরী নদীর দেখা পাওয়া গেল তখন অবাক হইনি । অবাক হয়েছি সামনের দিকে এগিয়ে আসা ঘন সবুজ গারো পাহাড়ের আকার দেখে । এই পাহাড় আমাদের বাড়ির উত্তরের দিকে আকাশ পরিষ্কার থাকলে দেখা যেতো। দেখতে ছিলো নীল । কিন্তু সারাদিন হেঁটে হেঁটে আমরা কখন যেন তার খুব কাছে চলে এসেছি । যেন আর একটু এগোলেই ছোঁয়া যাবে । কিন্তু না ছোঁয়া যাচ্ছেনা । এদিকে সোমেশ্বরীর অন্য পারে সূর্য ডুবে যায় যায় । রাতের আশ্রয় আর কতদূর ?

সন্ধ্যা পার হয়ে অন্ধকার নামতে শুরু করেছে । ঘরে ঘরে সাঁঝ বাতির আলো দেখা যাচ্ছে ।

তার মধ্যে আমরা  অবশেষে একটা বাড়ির দোর গোড়ায় পৌঁছলাম । বাড়ির কর্তা মানে আমার দাদু আমাদের আন্তরিক ভাবেই গ্রহন করলেন । মৃদু হ্যারিকেনের আলোতে সবাই সবাইকে দেখলাম । এক প্রস্থ কুশল বিনিময় চলল । তারপর একসময় যথারীতি দেশ, দেশের পরিস্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা শুরু হয়ে গেল । আমার পক্ষে তার সবটাই যে বোধগম্য হচ্ছিল তা নয় । তবে আমাদের বাড়ির শোনা সেইসব আলোচনার সুত্র ধরে বুঝতে পারছিলাম যে পরিস্থিতি মোটেই সুবিধের নয় । শুধু ভয় আর ভয়–একসময় তা আর আমার ভালোও লাগছিল না ।

এরমধ্যে যা জানা গেল তা হল এই দাদু আমাদের এক জ্ঞাতি কাকার শ্বশুর । তার দুই মেয়ে । এক মেয়ে আমার কাকীমা । বাড়িতে আছে আর এক মেয়ে । বিবাহযোগ্যা । দাদু এতদ্‌ঞ্চলে নামকরা মানুষ । জমিজমা আছে বেশ । তার উপর তিনি সুসংগ দুর্গাপুর কোর্টের মোক্তার । আর আমরাও ঐ সুসংগ দুর্গাপুর দিয়েই বর্ডার পার হবো । এ ব্যাপারে দাদু যা ব্যবস্থা করার করবেন । আমাদের সেই সুত্রেই তাঁর আতিথ্য নেয়া । এতক্ষণে বোঝা গেল এসব পরিকল্পনা আমাদের বাড়িতে বসেই করা হয়েছে ।

কথাবার্তার মধ্যেই একসময় কাকীমার বোন, যাকে আমরা মাসী ডাকবো, এসে আমাদের ছোট দুই ভাইকে ডেকে ভেতরের ঘরে নিয়ে গেল । হাত পা ধোয়ার জন্য জল দিল । বলল –তুমরা আর ঐসব শুইন্যা কী করবা । চাইরডা খাইয়া লও । অনেক পথ হাটছ ।

এই মাসীর চেহারা দেখে মনে হলো অবিকল কাকীমার মত । হঠাৎ দেখলে ভুল হতে পারে । আমি কথাটা বলেই ফেললাম । কথাটা শুনে হাসতে হাসতে মাসী আবার দিদিমাকে বলল, দিদিমা হয়ে কথাটা দাদুর ঘরে আলোচনাতেও ঢুকে পড়লো । কথাটা কেন্দ্র করে সবাই যেন একটু স্নায়ুপীড়ন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো । বেশ হাসাহাসি হলো ।

দিদিমা অসুস্থ থাকার কারণে এই মাসীই ঘরের সব কাজ করে । আমরা আসাতে তার কাজ গেল বেড়ে । ঠাম্মা আছে তাই আমিষ নিরামিষ দুরকম রান্নাই করতে হলো । এতে অনেক পরিশ্রম । ফলে পরদিন ঠাম্মা প্রায় জোর করে নিজের রান্নার কাজ নিজের হাতে নিয়ে নিলেন । নানা কাজের ব্যস্ততার মধ্যেও আমি সারাক্ষণ মাসীর সংগে সংগে আছি । আছি নানা প্রশ্ন নিয়ে । মাসীরও উত্তর দিতে কার্পণ্য নেই । এদিকে দুদিন হয়ে গেল আমাদের যাওয়ার ব্যবস্থা হলোনা । আমার খুব মন খারাপ । ফলে প্রশ্ন গেল কমে । বুঝতে পেরে মাসী বলল–বাবাঃ যাওয়ার লাইগ্যা এত মন খারাপ–পরে যহন মায়ের লাইগ্যা কান্‌বা–তহন কিন্তু চাইলেও আসতে পারতানা ।

বিষয়টা আমি সত্যি এভাবে ভেবে দেখিনি । ফলে মন খারাপের মাত্রাটা বেশ বেড়ে গেল ।

এদিকে তিনদিনের দিন দেখি মেজদাও দাদুর সংগে সকালের দিকে সুসংগ দূর্গাপুর রওনা হলো । কারণ শোনা গেল দালাল ঠিক হয়ে গেছে । এখন দরকার তার সংগে পরিচয় । মেজদা যেহেতু আমাদের দায়িত্বে আছে তাই তার সংগেই পরিচয় হওয়া দরকার । সদ্য মেট্রিক পাশ যুবক মেজদা সেই দায়িত্ব পালন করতে রওনা হয়ে গেল ।

তার পর পরই একসময় মাসী আমাকে ডেকে বলল– কাইলই তুমরার যাওন । ঐ পাহাড়টা দেখছনা ঐডা পার হওন লাগবো । কী পারবা’ত ? আমি আস্তে আস্তে বললাম ‘পারব’ ।(চলবে)