পাষাণ-পাথরে গড়া গগনচুম্বী প্রাসাদ দেখে মনে পড়ে সেই মাটি মাকে। এখানে প্রকৃতির ছোঁওয়া টবের গাছে, বনের পাখীর সুর – খাঁচার টিয়ার বিলাপে! চিল ওড়ে আকাশে দুপুরের তপ্ত রোদে, কিংবা গোধূলির আবীর রঙের প্রলেপ মন, ক্ষণ মাতিয়ে যায়। মনে পড়ে জলভরা দুটি চোখ ঝড়ে পড়ে অশ্রুরাশি, বয়ে যায় নদী সবুজ আঁচলে ছাওয়া সবুজ বসন একজনের। অন্তরের গোপন কথা, গোপন ব্যাথা যত মা’র কোলে মুখ গুঁজে –... »

লেখক : রাজেন্দ্র
লেখকের ব্যক্তিগত ব্লগ : ব্লগ ঠিকানা
নিজের সম্পর্কে বক্তব্য : লেখক নিজের সম্পর্কে কোনো বক্তব্য যোগ করেন নি।
লেখকের সব লেখা :
টাপুর-টুপুর বৃষ্টি ঝরে
টাপুর-টুপুর বৃষ্টি ঝরে - ছাতের ‘পরে। জলের বুকে কাঁপন ধরায় গাছের পাতায় পরশ জাগায় এমন ছবি নাইতো হেথা, এযে শহর কোলকাতা ! হেথা নাইতো কোন সোঁদামাটির ঘ্রাণ আনন্দেতে গেয়ে ওঠা ছোট্ট পাখির গান। জানলা দিয়ে দেখি – বৃষ্টি ঝরে, দূরে-কাছে – সকল ছাতের ‘পরে ! উতলা মন ঘোচাতে চায় বদ্ধ খাঁচার বাধা, এ শহর এক মস্ত গোলকধাঁধা। হরেক রকম কাজের পাকে বাঁধে, ছাড়াতে না’রে – এ পরাণ... »
কখনো ঝড় আসে
কখনো ঝড় আসে মূক করে সব ভাষা আদি-ভাষা ইশারা, অঙ্গবিকৃতি। অক্ষর লেপটে যায় ছায়ার শরীরে, নিশীথ অন্ধকারে ভাসা এক পুরানো মুখ হিমেল হাওয়ায় বয়ে যায় ! ছায়ার কি ঘ্রাণ আছে কোন? ছায়ার ঘ্রাণ নেই। তবু নাসারন্ধ্র ফুলে ওঠে এক পুরানো চেনা ঘ্রাণে ! কখনো ঝড় আসে স্মৃতির জঙ্গলে, সজোর ঝাপটায় কখনো উড়ে আসে কয়েকটা ঝড়া পালক। এতো শুধু চেনা ঘ্রাণ নয় চেনা শরীরে চেনা মুখ, যার ব্যর্থ প্রতিশ্রুতিতে... »
যুদ্ধ? না শান্তি?
শান্তি? কোথায় শান্তি? শান্তি কোথাও নেই। জীবনের সেই আদিম লগ্নে যুদ্ধের বীজ রক্তে গ্যাছে মিশে! যুদ্ধে জিতে বেঁচে থাকা সেই তো জীবন; সেই ডারউইনবাদ – সেই ‘যোগ্যতমের উদ্বর্তন’! শান্তি মানেই নিশ্চলতা, নিস্তরঙ্গ, অনড় - বদ্ধ জলাশয় নয়, কাম্য নাব্য নদী। যুদ্ধ আর অণুবোমা সমার্থক নয়, নয় দ্বেষ, ঘৃণা, হানাহানি। নয়া যুদ্ধ ভিন্ন প্রেক্ষাপটে, যুদ্ধ আনুক উদ্দামতা, চঞ্চলতা আর প্রাণরসেরই জোয়ার। আবার যুদ্ধ মানে হারিয়ে যাওয়াও অসীম জীবনে! »
তবুও নতুন
এই পৃথিবীটা খুব পুরোনো- আর যে সূর্যটা রোজ রাঙা – রোদে ভরিয়ে দেয় আমাদের মাঠ – ঘাট – প্রান্তর , সেটা আরও পুরোনো । তবু এই পুরোনো মাটিতে নতুন ফসলের ঘ্রাণ, কিংবা ফোটা ফুলের নরম শরীরে ঝড়ে পড়া শিশির কণা - আমার এ চোখে নতুন লাগে ! বেশ কিছু পুরোনো হয়ে গিয়েও তবু নতুন হবার বাসনায় , ঋতু সমারোহে নিত্য নতুন বেশে সেজে ওঠা এ পৃথিবী এ চোখে... »
শুভ ইংরাজী নববর্ষ – ২০১০ (HAPPY NEW YEAR – 2010)
শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা। »







