শেখ নজরুল | কফি হাউসের আড্ডা

লেখক : শেখ নজরুল

নিজের সম্পর্কে বক্তব্য : বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান। খুব সাধারণ একজন, মুক্তমনা। কবিতা ভালোবাসি। লিখতে চেষ্টা করি। মাঝে মাঝে কিছু গদ্য লেখার অভিজ্ঞতাও আছে।

লেখকের সব লেখা :

খোদার কসম আর ভালা লাগে না

বুধবার, জানুয়ারি 27th, 2010

আন্ধার নাইম্যা আসে উজান ঢেউয়ে- ও কাঙালের মা, তুমি অহনো কাউন বাছতাছো? আব্বা-ভাইজানের কাঙালিভোজ কি হরদিনই লাইগা থাকে! কাঙাল বানাইয়া আর কত ভোঁজ করাইবা কও দেহি? দ্যাশের কচি মাইয়াগুলান ঢেউ বানাইয়া ফার্মগেটের উড়ালসাঁকো পার হইয়া কোথায় মিলাইয়া যায়- তোমরা কি কেউ কইবার পারো? চারপাশে কত কত ঢেউ উপচাইয়া পড়ে। লালচে-কালচে ঢেউ…। ঢেউয়ের মইধ্যে জোনাকপোকাগুলান হারাইয়া... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 4 টি মন্তব্য »

তোমার বন্ধু আর কী আছে?

শনিবার, জানুয়ারি 23rd, 2010

তোমার বন্ধু কী আছে সব আমার কেবল জানা আমি কেবল পড়তে পারি বিরাট কাব্যখানা তোমার চোখে দুপুর ছিলো নিরেট অন্ধকারে ঢাউস চাঁদটি উঠেছিলো ময়না দিঘির পাড়ে তোমার বুকে কোথায় আছে জমাট কষ্টরাঙা দশ আঙুলের কোথায় কোথায় কেমন করে ভাঙা তোমার বন্ধু চোখের ভেতর কোন নদীটি ছিলো নদীর সঙ্গে আছে আমার সে সব জানার মিলও তোমার বন্ধু আর কী আছে থাকবে আগামীতে আমায় কেবল... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 10 টি মন্তব্য »

বেঁচে আছি সেই আদিম ভ্যাকসিনে

বুধবার, জানুয়ারি 20th, 2010

নোবেলজয়ী বিজ্ঞানীরা মিথ্যে বলছেন। জীবন নাশের উপাত্ত প্রকাশে তারা ভুল করছেন বারবার। এইডস, ক্যান্সার কিংবা ক্ষুধায় সবচেয়ে বেশি মানুষ মরে বলছেন যারা; সেই সব আধাবিজ্ঞানীদের বলছি, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুর কারণ- ভালোবাসা শূন্যতা। মাথার চুল টেনে টেনে ইতোমধ্যে তারা আবিস্কার করেছেন নামী-দামী ওষুধ আর ভ্যাকসিন। কিন্তু বিশিষ্ট কোন চিকিৎসকের ব্যবস্থাপত্রে আজও যোগ হয়নি... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 4 টি মন্তব্য »

ক্যালকুলেশান

সোমবার, জানুয়ারি 18th, 2010

সারায়ভোর কসোভা হাসপাতালে যখন জন্ম নিয়েছিলো ছয়শ’ কেটিতম শিশু আমি তখন ত্রিশ বছরের যুবক। ত্রিশ বছর ধরে আমি জানতে চেয়েছি পৃথিবীর কততম শিশু ছিলাম আমি? কেউ বলেনি- এমনকি মা ও পিতামহ! বিশ্ব পরিসংখ্যান আজও নিঃশ্চুপ কারণ আমি জন্মেছিলাম অন্ধ-খুপড়িতে। »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 10 টি মন্তব্য »

ওয়ানস আপন অ্যা টাইম

শুক্রবার, জানুয়ারি 15th, 2010

একদা তিনি আমার ছিলেন বুকের খুব ভেতরে হৃদপিণ্ডের প্রতিটি স্পন্দনে তিনি আমার সামনে এবং পিছনে ছিলেন- যেমন দিন থাকে রাতের গভীরে রক্তাক্ত আঙুলে ব্যান্ডেজ হয়ে একদা তিনি ক্ষত নিরাপদ করেছিলেন ডেটলে তিনি আমার পথে ছিলেন- ভোরের শিশিরে স্নাত হয়ে কপালের শ্রমিকঘামে। একদা তিনি আমার ঠোঁট ছুঁয়ে ছিলেন ঘুমের ভেতরে অবাক ভীষণ নিস্তব্ধতায় সৈকতের সূর্যাস্তে বালিয়াড়ির বুকে তিনি নাম লিখেছিলেন... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 8 টি মন্তব্য »

তোকে চাই; খুব চাই

রবিবার, জানুয়ারি 10th, 2010

তোকে জানি জেনে বুঝি পড়ি ঠিকঠাক মুখস্ত করি লিখে রাখি পাই ফুলমার্ক তোকে পরি ভাজ ভাঙি সুগন্ধি পাই সযত্নে খুলি ভাঁজ করি মাঝতাকে সাজাই। তোকে বাজি গান শুনি সুরে বাধি রিউইন্ড করি ফরোয়ার্ড করি নিঃশব্দে কাদি যত ছুঁই তোর ভূই ভালো লাগে তোকে ভাঙি ভেঙে দেখি সবকিছু খুব জাগে। রাতে দেখি দিনে দেখি ভোরে দেখি চোখে-চোখে চোখ দেখি সব দেখি তোকে আঁকি সারাবেলা চাররঙে... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 6 টি মন্তব্য »

মনগুরুত্বের দ্বিপক্ষীয় বৈঠক

শুক্রবার, জানুয়ারি 8th, 2010

আমরা যৌথ খামারের এক পতিত বারান্দায় মনগুরুত্বের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলাম আমরা মিলিত হয়েছিলাম স্বপ্নের দাহকালে, ঠোঁটের দুর্দিনে; তবে কোন শান্তির প্রতিষ্ঠায় নয় নদী আহত, পাখিরা মরছে, সাগর ফুসছে, মানুষ ভাসছে- তার কিছুই ছিল না এ বৈঠকিদিনে যুদ্ধের বিপক্ষে দাঁড়াতে, বিপন্ন সবুজ বাঁচাতে কিংবা পাখির খাঁচা ভাঙতে আমরা বৈঠকে বসিনি মৌলবাদী ধান্দাবাজ দেশদ্রোহী কেন বোমারু হয়েছে তাতে... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 12 টি মন্তব্য »

তোদের শেফালি ময়নারে দেখে যা

মঙ্গলবার, ডিসেম্বর 29th, 2009

প্রভূ, আমি কদমতলীর ছকিনা তবু বিবাহ পরবর্তী দীর্ঘসময় আছি গাঢ়-লাল গোলাপের আদরে। প্রত্যহ কাচা টাকার গন্ধের সাথে রজনীগন্ধ্যার মেলাচ্ছি দেহ আমার ক্ষমতাবান স্বামী অর্থে উদার দার্জিলিংশাড়ি, বিলেতী অর্ন্তবাসে সং সাজতে আমার কষ্ট হয় না কোনো। মৌসুমের প্রথম ফল, তাজাসবজী আর পদ্মার রুপোলী ইলিশের খোঁজে নিমিষেই ঘুরে আসি নিউমর্কেট টু কারওয়ান বাজার। নাইট গাউনের ভারে নুয়ে পড়ছে আমার দেহ যদিও আমার চোদ্দপুরুষ এর নাম শোনেনি কোনদিন। ডিনার সাপার ব্রেকফাস্ট কতকিছুই... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 3 টি মন্তব্য »

শুভ বড়দিন।। হ্যাপী ক্রিসমাস ডে।।। শুভেচ্ছা সকলকে।।।। আপনিও শুভেচ্ছা জানাতে পারেন

বৃহস্পতিবার, ডিসেম্বর 24th, 2009

ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৫ ডিসেম্বর খিস্ট্রান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন। ‘খ্রিস্টমাস ডে’ পালনে খ্রিস্টান সম্প্রদায় ডিসেম্বরের ২৪ তারিখ থেকে নববর্ষের প্রথম দিন অথ্যাত ১ জানুয়ারি পর্যন্ত নানান আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে। ঐতিহাসিকদের মতে, ‘খ্রিস্টমাস ডে’ ৩৩৬ খ্রিস্টাব্দে রোমে সর্ব প্রথম পালিত হয়।  অনেকে ধারণা করেন, ‘হেরর্ড দি গ্রেট’ মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব ৪... »

প্রকাশিত হয়েছে প্রবন্ধ বিভাগে | 2 টি মন্তব্য »

সংস্কার ও আমাদের পূর্বপুরুষের নাতিদীর্ঘ লেজ

মঙ্গলবার, ডিসেম্বর 22nd, 2009

আমাদের পূর্বপুরুষের অদৃশ্য লেজটি আজও নড়াচড়ায় কী ব্যস্ত, বাহ্! বুড়ো হনুমান দু পাটি দাঁত দেখিয়ে পাঠিয়ে দেয় আধুনিক সেলুনে- আয়নায় দেখে নিতে বারবার- ত্বকছোঁয়া সেই বনেদি পোড়াদাগ বৃরে কাছে যাই- প্রশ্ন করি, আনত হই তার সবুজদীর্ঘ পত্রপল্লবে পোশাক-সংস্কারের বহু আগে যারা ঢেকেছিল আমাদের যৌনতন্ত্র। নরসুন্দর কখন শেষ করেছে চুলের পাট-নিপাট, হ্রস্ব-দীর্ঘ-মাঝারি কাঁচা-পাকা কালার্ড সংস্কার- খেয়াল নেই কারও, আহা সভ্যতা! দর্জির চার... »

প্রকাশিত হয়েছে কবিতা বিভাগে | 4 টি মন্তব্য »

লেখা ছোটো দেখাচ্ছে?

সাবস্ক্রাইব করুন

Subscribe

সাম্প্রতিক মন্তব্য

  • অভ্র: সুশান্ত’দা, আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি...
  • অভ্র: বাবিয়াপিসি, তুমি কবিতাটা পড়েছ দেখে খুব ভাল লাগল।...
  • অভ্র: চমৎকার হয়েছে
  • অভ্র: ভাল হয়েছে। মিলাদ শব্দটির অর্থ জানালে খুশি হব।
  • অভ্র: রনি সুন্দর লিখেছেন কবিতাটি। ভাল লাগল। কিন্তু কয়েক...
  • অভ্র: আমি ভিডিওটা জুড়ে দিলাম। httpv://www.youtube.c...
  • অভ্র: ইস, এখানে তো আর দেখতে পাব না। তবে গানটা শুনলাম, খুব...
  • অভ্র: আমি তো আগেই পড়েছি আপনার ব্লগে। কফিহাউসে পোস্ট...
  • পাগলাবাবু: আমারও ভালো লাগলো ”ঘূর্ণি ঝড়” । আরও...
  • নীল নক্ষত্র: ঘূর্ণি ঝড় কবিতা পড়ে আমার সেই দিনের কথা মনে...
Lingual Support by India Fascinates