কফি হাউসের আড্ডা » রনি

দ্রোহী তুমি কার?
কোনো গৌরচন্দ্রিমা না করে আগে সাম্প্রতিক কিছু ঘটনার দিকে পাঠকের দৃষ্টি-আকর্ষণ করছি।(ঘটনাগুলি ঘটনাকাল অনুযায়ী সজ্জিত নেই)

১) হাইতি দ্বীপপুঞ্জে ভূমিকম্প। মৃত কমপক্ষে ২ লক্ষ। পর্যানুক্রমে সাহায্যে ঝাঁপিয়ে পড়ল কিউবা, ভেনেজুয়েলা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ভারতবর্ষ প্রতিশ্রুতি দিল ডলারের অঙ্কে বিপূল পরিমাণ আর্থিক সাহায্যের।

২) ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন তেল কোম্পানী অবাধে তেল-উত্তোলন করে চলেছে, ইরাক সরকারের রাজস্ব ৩০%, বাকীটা পকেটস্থ কোম্পানীগুলির(ব-কলমে উপরোক্ত দেশগুলির)। সাদ্দাম জমানার অবসানে এখন বাধা-হীন তারা।

৩) ইয়েমেনে মার্কিন-বিরোধী জনমতকে কাজে লাগিয়ে আল-কায়েদার তৎপরতা-বৃদ্ধি। আফগানিস্তানে মার্কিন সেনা-তৎপরতা বিপুল বৃদ্ধি। সোমালিয়ায় জল-দস্যুদের প্রকোপ বৃদ্ধি, আল-কায়েদার সাথে তাদের সংযোগের আশঙ্কা।

৪) চীনের কমিউনিস্ট পার্টি শাসিত জনগণতান্ত্রিক চীনের বিরুদ্ধে গুগ্‌ল-এর হুমকি – বিভিন্ন মার্কিন ওয়েবসাইটকে সেন্সর করলে গুগ্‌ল পসরা গোটাবে চীন থেকে। স্ব-শাসিত হংকং শহরে গুগ্‌লের পক্ষ নিয়ে একদল মানুষের বিক্ষোভ। অন্যদিকে চীনের বক্তব্য, চীনের শাসন-ব্যবস্থা সম্পর্কে জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চীন কখনও মেনে নেবে না। চুক্তি-অনুযায়ী শর্ত-সাপেক্ষে গুগ্‌লকে তার ব্যবসা চালাতে অনুরোধ চীন সরকারের।

৫) ভারতবর্ষে একটি দেশীয় সংবাদপত্রে প্রকাশ – চীনের আকাশযানকে ভারতের মাটিতে ঢুকে পড়তে দেখা গেছে। এই নিয়ে বিতর্ক, অতি-উৎসাহী কিছু মানুষ দ্বিতীয় ভারত-চীন যুদ্ধের মানসচিত্র এঁকে ফেললেন মনে মনে। সে গুড়ে বালি – ভারত সরকার বিবৃতি দিয়ে জানালো – খবরটি অসত্য।

৬) চীনের কমিউনিস্ট-শাসনবিরোধী হিসেবে সুবিদিত এবং অ্যামেরিকার দেওয়া ‘ভয়েস অফ অ্যামেরিকা’ উপাধিপ্রাপ্ত দলাই লামা গেলেন অরুণাচলেরই একটি অঞ্চলে। এই সফরকে তিনি উদ্ধৃত করলেন ধর্মীয় সফর হিসেবে। চীন শুরুতেই এই সফরের বিরোধিতা করেছিল, ভারত সেটা অগ্রাহ্য করে।

পাঠক-বন্ধুরা, এই খবরগুলো দিলাম এই কারণে যে বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই ঘটনাগুলি শিরোনামে উঠে আসছে সংবাদপত্র এবং বৈদ্যুতিন সংবাদ-মাধ্যমগুলিতে। আরও কিছু খবরের কথা মনে আসছে, সেগুলির উল্লেখ পরবর্তী আলোচনার মধ্যেই করবো। আচ্ছা বলুন তো? আমরা কি আরও একটি ভারত-চীন যুদ্ধ দেখতে চলেছি? দু’দেশের সরকার সংযত বাক্য উচ্চারণে এবং পারস্পরিক বানিজ্যিক সহযোগিতা বাড়াতে যতোই উদ্যোগ নিক না কেন, বহুজাতিক এবং তাদের ভারতীয়-শাখাস্বরূপ জাতীয় মিডিয়াগুলি কিন্তু সেই সংযম দেখাতে নারাজ। ফলে দুই দেশের মধ্যে মানসিক-দূরত্ব বাড়ানোর ক্ষেত্রে এই সংবাদমাধ্যমগুলো মূখ্য পরিচালকের ভূমিকা পালন করছে। এরা মার্কিন বহুজাতিকের অভিযোগ যতোটা গুরুত্ব দিয়ে ছাপছে, ততোটা কিন্তু এরা অনুসন্ধানী নয়, চীনের অভিযোগের গুরুত্বের সুলুক-সন্ধানে। ঠিক যেন, মার্কিন বহুজাতিকের ‘ভয়েস’-ই প্রশ্নাতীতভাবে তাদের ভয়েস! আরেকটা ব্যাপার খেয়াল করে দেখুন, এখন এদের মুখে কিন্তু তেমন পাকিস্তান-বিরোধিতা শুনতে পাওয়া যায় না। টর্পেডো কি তবে দিক বদলালো? “আরে ছাড় না, ওদের দায়িত্ব অলরেডি অ্যামেরিকা নিয়ে নিয়েছে, দৃষ্টিটা এবার একটু পূবে ঘোরা”। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের পতনের পর অ্যামেরিকার দৃষ্টি স্থিরভাবে এখন সমাজতান্ত্রিক চিন্তা-চেতনার পুনর্জাগরণ বা রেসারেক্‌শন-রোধেই স্থির-নিবদ্ধ। এবং কে না জানে বিশেষ করে পেন্টাগন তো অবশ্যই জানে এবং মানে – “The best of way of defence is offence”(”প্রতিরক্ষার শ্রেষ্ঠ অস্ত্রই হ’ল আক্রমণ”)। সম্প্রতি পুঁজিবাদী বিশ্বায়ন থেকে পাওয়া বিশাল সুবিধা তো আছেই। যার ফলে ‘ছেলের হাতের মোয়া’-য় পরিণত হয়েছে বিভিন্ন দেশে বেতনভুক অধস্তন তৈরী করা। এবং বেশ ভালোভাবেই মার্কিন সাম্রাজ্যবাদ রপ্ত করে নিয়েছিল নাৎসী-বাহিনীর রণ-কৌশলের একটি দিক। তথ্য-বিকৃতি(distortion), তথ্য-উৎপাদন(fabrication) এবং তার নিরবিচ্ছিন্ন প্রচার। কিন্তু পাঠক-বন্ধুদের তো প্রশ্ন জাগতেই পারে, অ্যামেরিকার কি দায় পড়েছে যে সে চীনকে পর্যুদস্ত করতে এতো বিপুল পরিমাণ উদ্যম নিয়ে বাজারে নামবে? দায় কিন্তু আছেই, দ্বিমাত্রিক সেই দায় -

১) চীন নিজের দেশের শিক্ষা-স্বাস্থ্য-উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখেও যে তাক-লাগানো সাফল্য দেখাচ্ছে, তা বিশ্ব-পুঁজিবাদের কাছে তীব্র ভীতি-সঞ্চারক। সোভিয়েত মডেলের থেকে স্বাতন্ত্র্য দেখিয়ে বিশ্ব-বানিজ্যে অংশ নিয়েছে চীন। ফলে, একদিকে চীন যেমন পুঁজিবাদী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে ক্রমবর্ধমান সাফল্য পাচ্ছে, আরেকদিকে নিজের রাজস্বও তেমন বৃদ্ধি করে নিচ্ছে বিভিন্ন বহুজাতিক কোম্পানীগুলোকে বেশ কড়া শর্তের বিনিময়ে নিজের মাটিতে উৎপাদনের অধিকার দিয়ে। পুঁজি খোঁজে লাভ। চীনের বাজার যেহেতু বিশ্বের বৃহত্তম বাজার, তাই এই বহুজাতিক কোম্পানীগুলি শ্রমিকের রক্ষাকবচ শ্রম-আইন এবং লভ্যাংশের বন্টন-আইনের বিধি মেনেও সেখানে কাজ করতে বাধ্য হচ্ছে। কিন্তু বুর্জোয়াদের স্বার্থের সাথে শ্রমিক-পক্ষ ভুক্ত সরকারের স্বার্থের দ্বন্দ্ব এবং সংঘাত অবশ্যম্ভাবী। সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশে মূল লক্ষ্যকে আড়াল করবার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মুখোশের দরকার পড়ে একমাত্র পুঁজিবাদেরই – কখনও তা ধর্মীয় উন্মাদনায় সুড়সুড়ি দেওয়া, কখনও বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া অথবা কখনও বামপন্থীদের মধ্যেই একটি বিচ্যুত এবং উগ্রপন্থী অংশের হাতে অস্ত্র তুলে দেওয়া – অন্তর্ঘাতের(subversion) উদ্দেশ্য নিয়ে। তাতে সে প্রচুর সাথীও পায় – ক)মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের থেকে অতিরিক্ত ক্ষমতাভোগী ধর্মীয় গুরু, খ) ক্ষমতা হারানো সামন্তপ্রভু, এবং গ) মোটা অর্থ অথবা ক্ষমতার ভাগ পাওয়ার প্রতিশ্রুতি-প্রাপ্ত, যা কিছু করতে রাজি থাকা মানুষ।

২) চীন ভূ-প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। পুঁজিবাদের অন্তিম আশ্রয় সাম্রাজ্যবাদ। বিশ্বের বৃহদতর পুঁজিপতিরা এতোটাই শক্তিশালী যে তাদের দৃষ্টি এখন সমগ্র দুনিয়ার ভূ-প্রাকৃতিক সম্পদের মালিক হওয়ার দিকে নিবদ্ধ। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, ঠিক। কিন্তু তাদের লুন্ঠনের পথে কোনো পুঁজিবাদ-বিরোধী শক্তি কাঁটা হয়ে দাঁড়িয়ে গেলে, তারা নিজেদের ঝগড়া দূরে সরিয়ে রেখে আগে সেই কাঁটার বিরুদ্ধে জোট বাঁধে। এর সাথে বিজ্ঞানী চার্লস ডারউইনের নির্দেশিত দুটি পরিস্থিতি – ক)’অন্তর্প্রজাতি(intra-species) লড়াই’ এবং খ) ‘আন্তর্প্রজাতি(inter-species) লড়াই’-এর অনেক মিল পাওয়া যায়। তাদের দৃষ্টি বর্তমানে নিবদ্ধ সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ-প্রাকৃতিক সম্পদের আরও সস্তা ও লাভজনক আহরণের দিকে। সাদ্দাম-জমানার পরবর্তী ইরাকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন-এর তৈল-উত্তোলনকারী কোম্পানিগুলি গ্যালন-গ্যালন তেল তুলছে। তার সিকি ভাগ মতো পাচ্ছে ইরাকে অ্যামেরিকাপন্থী পুতুল সরকার, বাকিটা লুন্ঠনকারীদের জন্য সংরক্ষিত। পুঁজিবাদের আরও আরও লাভ চাই, পুঁজিবাদের ধর্মই তাই, কারণ এটা পুঁজিবাদের অস্তিত্বের লড়াই। সুতরাং…

এবার পুঁজিবাদ কিভাবে মূর্তিমান বিপক্ষ কমিউনিস্টদের বিরুদ্ধে লড়ে সেই দৃশ্যও বেশ চমকপ্রদ!

বহু প্রচলিত পদ্ধতি-তো চোখ-কান খোলা রাখলেই বোঝা যায়।

১) পরিকল্পিতভাবে এবং ধারাবাহিকভাবে কমিউনিস্ট নিধন (যার মূর্ত উদাহরণ ইন্দোনেশিয়া, এছাড়াও চিলি-র বামপন্থী আলেন্দের সরকারকে ক্যু করে ফেলে দেওয়া এবং আলেন্দেকে হত্যা করা)

২) তথ্য-বিকৃতি ও তথ্য-উৎপাদন এবং গণমাধ্যম মারফৎ তার নিরবিচ্ছিন্ন প্রচার(আরে ঘাবড়াবেন না! শুধু টিভি-চ্যানেল, নিউজপেপার বা ইন্টারনেট নয়, আরও আছে! “কল অফ ডিউটি – মডার্ন ওয়ারফেয়ার ১ ও ২” -সহ বাক্স-বাক্স কম্পিউটার গেম আছে কমিউনিস্টদেরকে ‘আলট্রা-ন্যাশনালিস্ট’, ক্ষমতা-লোভী, বিকৃত-মস্তিষ্ক প্রলাপবক্তা, পরমাণু-অস্ত্র প্রয়োগের মাধ্যমে ধ্বংসাভিলাসী সন্ত্রাসবাদী ইত্যাদি হিসেবে দেখিয়ে রাজনীতি-অসচেতন মানুষের মনে কমিউনিস্টদের সম্পর্কে ভীতি সৃষ্টি করার চেষ্টা; আছে ‘ব্যাটম্যান – দ্য ডার্ক নাইট’, ‘২০১২’ -এর মতো ভুড়ি-ভুড়ি হলিউড সিনেমার ডায়ালগে ও চিত্রনাট্যে মশলাদার চীন-বিদ্বেষী সংলাপ ঢুকিয়ে দেওয়া। ‘২০১২’ সিনেমাটিতে ঘটেছে এমনই এক উদগ্র চেষ্টা। চীনের কমিউনিস্ট সরকারের রেড আর্মি অফিসিয়ালকে নিষ্ঠুর ও লোভী এবং মার্কিন-সেনেটর ও প্রেসিডেন্টকে দয়ার-সাগর হিসেবে দেখানোর কি অদ্ভুত প্রয়াস! আসলে মার্কিন-সেনেটর বা প্রেসিডেন্ট বা চীনের রেড আর্মি অফিসিয়াল এখানে ব্যক্তি-সেনেটর, ব্যক্তি-প্রেসিডেন্ট অথবা ব্যক্তি-রেড আর্মি অফিসিয়াল নন। এখানে তাদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে তাদের প্রতিভূ(?!) মতবাদকে)। অর্থাৎ সাম্যবাদী(communist) মানেই নাকি অসাম্যবাদী, পুঁজিবাদ মানেই নাকি ‘ফ্রী’-তে  গণতন্ত্র! এরকম আরও বানানো, মিথ্যা এবং সমাজতন্ত্র-বিরোধী পুঁজিবাদের উদ্দেশ্য-পরিচালিত চক্রান্ত দিনের পর দিন তৈরী(furnished) হচ্ছে। তাদের ব্যপ্তি ইন্টারনেটে এমনভাবে ঘটছে যে একটি সিনেমা-রিভিউ ওয়েবসাইটও সেই চক্রান্তের পরোক্ষ অংশীদার হয়ে উঠছে। এদের অনেকেই গুগ্‌ল-এর ক্লায়েন্ট। সুতরাং এদের স্বার্থ গুগ্‌লের নিজের স্বার্থ। এমতাবস্থায় যা হবার তা হয়েছে। গুগ্‌ল ‘টাটা-বাই-বাই’ করে চলে গেলে কিছু চীনবাসী মানুষ নিশ্চয়ই চাকরী হারাবেন। প্রচুর মানুষ যারা পৃথিবী-জোরা আরও অন্যান্য তথ্যের জন্য গুগ্‌লের পরিষেবা ব্যবহার করেন, তারা সমস্যায় পড়বেন। কারণ, গুগ্‌ল এবং মূলতঃ পুঁজিবাদের স্বার্থবাহীরা গ্লোবাল-ইন্টারনেট ডোমেইন-কে পকেটে পুড়ে ফেলেছে। তাদের এক-চেটিয়া(monopolistic) রাজত্ব ভাঙার জন্য যদি না সমাজতান্ত্রিক-জোট বিকল্প কোনো ব্যবস্থা গড়ে তোলে, ততোদিন এইধরনের হুমকি প্রত্যাশিতই। তার মোকাবিলা চীনকে করতে হবে। করতে হবে পৃথিবীর সমগ্র পুঁজিবাদ-বিরোধী সংগ্রামী মানুষকে। ততোদিন এই ধরনের বিশ্লেষণ-ধর্মী রচনার জন্য ‘চীনের দালাল’ ইত্যাদি বাছাই করা বদনাম শুনে হজম করতে হবে। কারণটাও জানা, চীন এখন সমাজতান্ত্রিক চিন্তাধারার মানুষের কাছে একটা জীবিত-উদাহরণ যা কিনা পুঁজিবাদকে অন্দরে নিয়েছে কিন্তু অন্তরে নেয় নি। কারণ, সে পুঁজিবাদের আক্রমণের বিরুদ্ধে একটা রক্ষাকবচ নিয়ে এখনও লড়ে যাচ্ছে। সেই সমস্যা মোকাবিলা-র ক্ষেত্রে ভারত কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, কারণ সে রক্ষা-কবচহীন। তাই চীন মোটেও আমার ভালোবাসার দেশ ভারতবর্ষ নয়, কিন্তু ভালোবাসার প্রতিবেশী, শুধু ভৌগোলিকভাবে নয়, নীতিগত ভাবেও। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র যেমন পররাষ্ট্র-গ্রাসী শত্রু, চীন রাষ্ট্রযন্ত্র তেমনই আত্মরক্ষা করতে জানা বন্ধু। আত্মরক্ষার শিক্ষাই তো শিখতে হবে ভারতবর্ষকে। এর বাইরে ভারতবর্ষের সরকার ও চীনের সরকারের আলোচনার টেবিলে বসে সীমান্ত-সমস্যা মেটানোর ঘটনা তো সত্যিই সাধুবাদ-যোগ্য। যুদ্ধ চাই না, কোনো মা-এর বুক শূন্য হোক চাই না। এবং জোর গলায় বলেও বেড়াই – “চীনের চেয়ারম্যান চীনেরই চেয়ারম্যান, আমার চেয়ারম্যান নয়”।

শহরে শীত না এলে
প্রকৃতি আমাকে বলে দাও,

তুমি কার?

বিশ্বের শাসক দেশ তো বলে,

উন্নত জীবন-যাপনের অধিকারে তাদের একার।

শুনেছি ভারত-উপমহাদেশ তাদের কাছে

জঙ্গল-সাপ-সাধু-দারিদ্রের সমাচার।

তারা চায় বিশ্বের অক্সিজেন হয়ে

তৃতীয় বিশ্ব থাকুক অরণ্যে ভরে।

কিন্তু তুমি বল প্রকৃতি,

পেটে খিদে থাকলে

এ কথা কি পরিহাস লাগে না?

দেখি যখন গাড়ি কিনে চাপার ক্ষমতা

দেশের মুষ্টিমেয় লালা-শেঠ-বাবুদের — মাত্র(!) বিলাসিতা

আমার মুখের খাবার কেড়ে নেওয়া বন্যতা

পণ্যের মুক্ত বাজারে চাকরীহারার আত্মহত্যা,

কিছুই আমার নয় মেনে নেওয়ার সত্যতা?

তাই শীত আসুক, না আসুক।

পাল্টাবে না আমার রূক্ষ কলেবর।

আমি খাবার চাইবো, কাজ চাইবো।

প্রকৃতি কিছু মনে করো না;

তুমি পশ্চিমের সাহেবদের কাছে

প্রমদ-ভ্রমণের জায়গা হতে পারো,

আমার কাছে তুমি

নতুন সম্ভাবনার আকর।

তাই চাইবো কারখানা,

চাইবো কাজ, ন্যায্য পাওনা।

শহুরে বাবুদের কেনা গাড়ি

তেল পোড়ালে,

শহরে শীত না এলে

আমার তাই ভাবান্তর ঘটে না।

লেখার তারিখঃ ১৪ই ডিসেম্বর ২০০৮

বলয়গ্রাস সূর্যগ্রহণ – ১৫ই জানুয়ারী, ২০১০
বলয়গ্রাস সূর্যগ্রহণ, ১৫ই জানুয়ারী, ২০১০

এই শতাব্দীর সম্ভবতঃ দীর্ঘতম সূর্যগ্রহণ দেখে ফেললাম আমরা। যদিও তা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণকেই বলে যাতে সূর্য ও পৃথিবীর মধ্যে এক সরলরেখায় অবস্থানকারী চাঁদ, পৃথিবীর থেকে এমন দূরত্বে থাকে যে, চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়লেও তা কার্যত সূর্যকে ঢেকে রাখার পক্ষে অপ্রতুল হয়ে পড়ে। অর্থাৎ পৃথিবীর যে যে অংশে এই সূর্যগ্রহণ দেখা সম্ভব হয়, সেইসব স্থানের মানুষ সূর্যের ওপর গোলাকৃতি এক ছায়াকে দেখতে পান, যা সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এই ছিল, বলয়গ্রাস সূর্যগ্রহণের মোটামুটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু আসুন আমরা এই মহাজাগতিক ঘটনার পাশাপাশি দেখে নিই আমাদের এই ধরাধামে মানুষ কি কি উপায়ে এই ঘটনার সাক্ষী রইলেন। আমার পারিপার্শ্ব দিয়েই শুরু করি প্রথমে, কারণ সেটা তো আমার চোখে-দেখা এবং ব্যক্তিগত অভিজ্ঞতায় অতি-তাজা এবং সদ্য স্মৃতিতে ভাজা।   আমার পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন আমার এক প্রতিবেশী কাকিমা। দুই-সন্তানের মা, ছেলে বড়, মেয়ে ছোট। ছেলে রাজ্যের এক এঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, মেয়ে স্কুলে। সম্ভ্রান্ত পরিবার। জেল্লা যেন ঠিকড়ে বেরোয় সকলের গা থেকে। কাকিমা আধুনিকা, জীবন-চর্যার প্রতিপদে তার ছাপ তিনি রেখে চলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার এই কাকিমাই কিনা হেঁকে পাশের বাড়ির আরেক কাকিমাকে বললেন “আর কতক্ষণ অপেক্ষা করে থাকা যায় বলো তো? লেগেছে সাড়ে দশ’টায়, এখনো কাটার নাম নেই! খিদে-টিদে পায় না নাকি?” অর্থাৎ তিনি সূর্যগ্রহণের সময়ে খেতে চান না। কেন? ধর্মে নাকি তাই লেখা আছে। উনবিংশ শতাব্দীর প্রথমার্ধেই সম্ভবতঃ মার্কিন পর্যটক অ্যালডাস হাক্সলে ভারতবর্ষের ‘বেনারস’ শহরে ঘুরে যান। লেখেন বেনারস(বা বারানসী) শহরে সূর্যগ্রহণ-কালীন বিভিন্ন দৃশ্যপটের অনুপুঙ্খ বর্ণনা। যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠক্রম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তারা ইংরেজী বইয়ে এই গল্পটি আশা করি পড়েছেন। সেখানে অ্যালডাস হাক্সলে বিস্ময় প্রকাশ করে বলেছেন, ষাঁড়ের মতো মনুষ্যেতর প্রাণী যেখানে সূর্যগ্রহণ চলাকালীনও দিব্যি ঘুড়ে ফিরে উদর-তৃপ্তি করে বেড়াচ্ছে, সেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী কি করে গঙ্গা নদীর কাদা-মাখা জলে ডুব দিয়ে, কুলকুচি করে সর্প-দেবতা(serpent-like God)-কে সন্তুষ্ট করার চেষ্টা করছে? তার বিস্মিত হবার কারণ যাই হোক না কেন, আমরা জানি এর পেছনে কারণ অবশ্যই অশিক্ষা থেকে জন্ম নেওয়া কুসংস্কার। মানুষ চিরকালই পৃথিবীর সকল ঘটনাকে সূত্রবদ্ধ করার চেষ্টা করে এসেছে, মানুষের এই প্রবৃত্তি তার সহজাত। এই চেষ্টাই মানুষকে প্রস্তর-যুগ থেকে নিয়ে এসেছে আধুনিক যুগে, সেখান থেকে বর্তমানের তথ্য-যুগে। কিন্তু এই সূত্রবদ্ধতা যদি প্রমাণনির্ভর হয় তবেই তা স্বীকৃতি পায় বিজ্ঞান হিসেবে, তা ভিন্ন সকলই হয় দর্শনের অন্তর্গত, নয়তো অন্ধবিশ্বাস। আমরা যারা যেকোনো জাগতিক ঘটনাকে কার্য-কারণ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর আলেখ্যে বিচার করি তারা এই সিদ্ধান্তেই উপনীত হই। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, আমরা কিন্তু এখনও পারি নি, এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তির বিজয়স্তম্ভকে অপেক্ষাকৃত উচ্চবিত্ত মানুষের মধ্যেও পুরোপুরি পৌঁছে দিতে। আমি যদি ভাবতাম, এই দৃশ্য আমার পারিপার্শ্বের মধ্যেই সীমাবদ্ধ আছে, তাহলেও কিছুটা শান্তি পাওয়া যেত। কিন্তু আমার জন্য যে আরও চমক অপেক্ষা করেছিল। আন্তর্জালের কৃপায় আমরা এখন সারা বিশ্বকে মুড়ে ফেলতে পেরেছি সংযোগের সেতু দিয়ে। আজই তাই চ্যাট-এ কথা বলতে পারছিলাম কেরালাস্থিত আমার এক বন্ধুর সাথে, নিজে সে বামপন্থী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ, কিন্তু তার কথাতেই প্রকট, নিজের পরিবারেও কতোটা কোণঠাসা সে এই নিয়ে। তার বাবা-মা তাকে কড়া নির্দেশ দিয়েছেন, সূর্যগ্রহণ চলাকালীন যেন সে কোনো খাবার স্পর্শ না করে। কিন্তু সে আমাকে জানিয়েছিল, “আমি লুকিয়ে কিছু চিপ্‌স খেয়েছি, আমার ভয় করছে আমার বাবা-মা যেন আমাকে আবার ঈশ্বর-বিশ্বাসী না করে তোলে, আমার মা আমাকে বলেছে, আমার বাবা নাকি মার্ক্সের দ্বন্দ্বতত্ত্ব পড়ে নাস্তিক হয়ে গিয়েছিলেন, কিন্তু আমার মা তাকে পেরেছে আবার আস্তিক করে তুলতে। আমার ভয় হয়, কোনোদিন কোনো সঙ্কটে পড়লে আমি আমার বাবা-র মতো হয়ে যাবো না তো? আমি বিশ্বাস করি না, আমার বাবা দ্বন্দ্বতত্ত্ব আদৌ পড়েছেন, কিন্তু আমি পড়েছি, মানেও বুঝেছি।” সে মুহূর্তে আমার যা মনে এসেছিল, তাই বলেছি – “নাস্তিক হতেই মনের জোর লাগে বেশি, কারণ সঙ্কটে তুমিই তোমার ত্রাতা, এই সত্য ভাবতে যারা চায় না, তারাই আস্তিক হয়ে কিছুটা বোঝা-মুক্ত হয়। কিন্তু যেটা প্রকৃত সঙ্কট, তার সমাধান হয় কি?” তাই আসমুদ্রহিমাচল কোটি কোটি মানুষের একটি দেশ ভারতবর্ষে বিন্দুবৎ অংশ হলেও যারা প্রগতিশীল চিন্তাধারার মানুষ, তাদের আজ বড় বেশি করে দরকার শুধুমাত্র পুঁথিগতভাবে(academically) নয়, বাস্তবের মাটিতে নেমে, অশিক্ষার অন্ধকারে থাকা মানুষের পাশে থেকে বিভিন্ন প্রচারাভিযানের মাধ্যমে তাদের কুসংস্কার-মুক্ত করা। সমাজের বিজ্ঞান-সচেতন মানুষ হিসাবে তাই আমাদের দরকার, বিভিন্ন সায়েন্স-ক্লাবের সদস্য হয়ে অতি-অল্প পরিমাণে হলেও এইসব সামাজিক কর্মকান্ডে জড়িয়ে থাকার। আদিম পৃথিবীতে যারা পাথরে-পাথর ঘষে আগুন জ্বালাতো, তাদের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আগুন-সৃষ্টির গূঢ় রহস্যের সমাধান-সূত্র। মনে রাখতে হবে, আজকের পৃথিবীতেও তিমিরের মতো ছড়িয়ে আছে কুসংস্কারের বেড়া-জাল। এখানে আগুন-জ্বালানোর লোকের বড় ঘাটতি। সত্যের আগুন-জ্বালানোর লোকের বড় দরকার।

সেদিন ছিল ৩রা এপ্রিল, ১৯৭০ : তৎকালীন এক বঙ্গ-তনয়ের স্মৃতিচারণা
“দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ভেঙ্গে দেওয়া হল ১৬ ই মার্চ। একটা অদ্ভূত বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিলো ব্রিগেডের মিটিং থেকে, তারিখ টা না ঘোষনা করে। যেদিন অজয় মুখার্জি পদত্যাগ করবেন, তার পরের দিনই বন্ধ!

১৭ ই সকাল থেকেই (আগেই প্রস্তুতি ছিলো) সারা পশ্চিমবঙ্গতে অন্ধকারের জিবরা নখ , দাঁত বার করেছিল আর ঝাঁপিয়ে পড়েছিল সিপিআই(এম) কর্মীদের ওপর। সেদিন সকাল থেকেই শুরু হয় আক্রমণ , চারিদিকে আহত এবং নিহত হতে থাকেন কমরেডগণ। নৈহাটির গৌরিপুর জুট মিলের গেটে পিকেট করতে গিয়ে গুলি খান কর্মীরা, শ্রমিকেরা, কয়েকজনের প্রানহানিও হয়। টুকরো টুকরো অনেক ঘটনা ঘটে যায় সারা বাংলাতে। এরই মধ্যে কুন্তিঘাট স্টেশনে কমরেড ননী দেবনাথ-কে মেরে টানতে টানতে নিয়ে গিয়ে কেশরাম রেয়নের বয়লারে ফেলে দেওয়া হয়। এর পর থেকে নেমে আসে আঘাতের পর আঘাত। এলাকার পর এলাকাতে শুরু হয় গুন্ডাদের সাথে পুলিসের ঘোরা-ঘুরি, অ্যারেস্ট, মিথ্যা মামলাতে জড়িয়ে দেওয়া, মারধর আর খুন। কিন্তু সব থেকে উল্লেখ্যযোগ্য ঘটনা ঘটে বর্ধমানে, আমাদের একটা মিছিল যাচ্ছিল বন্ধের সমর্থনে সকাল ৮ টা – ৯ টার সময়ে। পাশ দিয়ে একটা মৃতদেহ নিয়ে কয়েকজন যেতে চান। পথ ছেড়ে দেওয়া হয়। তারা মিছিলের সামনে গিয়ে মড়ার খাটিয়াটা নামিয়ে রাখে, মড়ার ওপরের ঢাকা সরিয়ে রেখে দিয়ে বোম লাঠি এসব কাজে লাগানো হয়, প্রথম আহত হয় গৌরি রায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে অ্যারেস্ট করা হয়। গৌর হরি যখন আহত হয়ে ভর্তি হয় তখন সাঁইবাড়ি-তে কিছু ঘটে নি!

এরপর সাঁইবাড়ির (কাছেই ছিলো তখন) ওপর থেকে গরম তেল আর জল (আগের থেকেই প্রস্তুতি ছিল, জড় হয়েছিলো সমাজবিরোধিরাও) ঢালা হয় মিছিলের ওপর, ভেতর থেকেই ইট আর বোম ফেলা হয়। এর পর মিছিলকে আটকানো সম্ভব ছিলো না, সেরকমও কোনো শীর্ষস্থানীয় নেতাও ছিলেন না ওই মিছিলে। মিছিল ঢোকে বাড়িতে আর বাড়ির লোকেদের ওপর হামলা করে। সংঘর্ষে ২- ৩ জন মারা যান। রাত থেকেই শুরু হয় অ্যারেস্ট এর অপারেশন আর ঘন্টায় ঘন্টায় ক্রমবর্ধমান তালিকা সম্বলিত এফ আই আর! রোজই নাম বাড়তে থাকে আর নতুন নতুন ওয়ারেন্ট বেরোতে থাকে। শুধু শহর নয়, সংলগ্ন গ্রামগুলিও চলে যায় পুলিসের বুটের তলায়। এই ঘটনার পর ব্রিগেড এর সভাতে কমঃ হরেকৃষ্ণ কোঙ্গার বলেছিলেন “ আমি গর্বিত বর্ধমানের ছেলেদের জন্যে, তারা মারের মুখে ছুটে পালায় নি, তারা প্রতিরোধ করেছে আর সেই প্রতিরোধ করতে গিয়ে কিছু ঘটে থাকলে তা আইন এ স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রতিষ্টা করা” ( ভাষাটা হুবহু নাও হতে পারে তবে এটা ছিলো তাঁর বক্তব্য) ।

এই সন্ত্রাস কবলিত বর্ধমান শহরে ৩ রা এপ্রিল মিটিং হয়, বিশাল, সেখানে অভূতপূর্ব ভাবে বক্তা ছিলেন কমরেড প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু আর হরেকৃষ্ণ কোঙ্গার একই মঞ্চে। সেই বক্তৃতাটি আর্কাইভ করবার ব্যবস্থা করেছিলেন কমরেডরা, দিকে দিকে সংগ্রামী জনগন এর কাছে ছড়িয়ে দিতে।

হরেকৃষ্ণ কোঙারের একটি বক্তৃতার লিংক - http://www.esnips.com/web/HarekrishnaKonar

প্রচারমাধ্যম তার উপযুক্ত ভূমিকা পালন করেছিল মিথ্যা কাহিনী আর নাটকীয় ছবি সাজিয়ে সিপিআই(এম)-কে খুনির দল হিসাবে দেখানো, ক্লান্তিহীন ভাবে কাজ করে গেছে এই বাজারই কাগজগুলি। আনন্দবাজারে একটা ছবি বেরিয়েছিল, ঘটনার পরের দিন, নবকুমার সাঁই মৃতদের দাদা বোধহয়, তার চোখে ব্যান্ডেজ, ঘটনার পরের দিন, তার চোখ নাকি খুবলে তুলে নিয়েছে সি পি আই এম এর খুনিরা আর চোখে অ্যাসিড ঢালা হয়েছে। ১৫ দিন পর আবার আনন্দবাজারেই ছবি সমেত ওই নবকুমারের চিত্রের একটা মিটিং এ বক্তৃতা দেওয়ার খবর ছাপা হয়েছিলো, কোথাও কোনো ব্যান্ডেজ ছিলো না !!! রাজ্যপাল গিয়েছিলেন কনভয় আর সংবাদমাধ্যম নিয়ে নাকি-কাঁদতে, প্রেসের সামনে তিনি অনেক নাটক করেছিলেন। এর পরের দিন থেকে শুরু হয়েছিলো গ্রামে গ্রামে খাস জমি পুনর্দখল, যেগুলো জোতদারদের হাত থেকে কেড়ে নিয়ে ভূমিহীনদের বিলি করা হয়েছিল যুক্তফ্রন্ট সরকারের আমলে ( যা ছিল আমাদের ওপর আক্রমণের সবথেকে বড় কারণ)। তারপরের ৭ বছরের লম্বা- নিদারূণ ইতিহাসের কাহিনী সবারই যানা। সেইগুলো আরেকবার বলার কোনো কারণ নেই আপাতত। একদম শেষের দিকে আসি।

১৯৭৭ এ ইন্দিরা গান্ধী হারার পর কেন্দ্রে অ-কংগ্রসী সরকার হয়েছিল, কিন্তু তখনও এখানে সিদ্ধার্থ- সরকার! আমি (বাড়ি-ছাড়া) সাউথ সিঁথিতে থাকি। আমরা কেউই যেখানে থাকতুম সেখানে কোনো রাজনৈতিক কাজকর্ম দেখাতুম না, আর ওখানে ছিলই না।। একদিন মাঝ রাতে বোমের আওয়াজে ঘুম ভাঙ্গে, দেখলাম রাস্তায় একটা বাচ্চা ছেলে চকলেট বোম ফাটাচ্ছে, জিজ্ঞেস করাতে বললে, জানেন একটু আগে ফল বেরোলো, ইন্দিরা আর সঞ্জয় দুটোই হেরে গেছে, ওকে শুধু বললাম ঘরে ঢুকে পড়ো, বলে শুয়ে পড়লাম। পরের দিন সকালে সব পরিষ্কার হলো, কংগ্রেস হেরেছে, মানে জরুরি অবস্থার অবসান, মানে তাহলে আমরা কি বাড়ি ফিরবো? এর আগে (জুলাই ‘ ১৯৭১ থেকে) এটা ভাবতেও পারছিলুম না। কয়েদিন বাদে একটা ছেলে এল, পাড়াতে দেখেছি ওকে, মাঝে মাঝে, বললে আপনার নামে চিঠি আছে, নিলুম, দেখি পার্টির নামে একটা চিঠি, আমাকে লেখা, যে অমুক তারিখে নেতাজী ইন্ডোর স্টেডিয়াম যেতে হবে, মিটিং আছে, আমি ওকে বললুম, এসব কেনো, আমি তো তোমাদের পার্টি করিনা ( তখন আমাদের ওপর নির্দেশ আছে খোলাখুলি পার্টির পরিচিতি না জানাতে)। আর এসব করছো, প্রাণ ভয় নেই? সে বললে, না নেই। আপনি যাবেন। আমি তারিখ আর সময়টা দেখে ওটা ফেলে দিলুম, ভাবলুম এরকম কি করে হয়? আমাকে কে চেনালো? পরে জানলুম, পার্টির কর্মিরা সম্পূর্ণভাবে পাড়া ছাড়া ছিলো, কিন্তু লোকালে মানে এল সি তে হিসাব ছিলো, কে কে অন্য জায়গা থেকে পালিয়ে এসে এখানে আছে, যদিও তারা সব ক্ষেত্রে এটা জানতেন না যে কে কোন যায়গা থেকে এসেছেন। কি ব্যবস্থাপনা, কি নেটওয়ার্ক!!! গেলুম ইন্ডোরের মিটিং-এ। দুই জন বক্তা, প্রমোদ দাশগুপ্ত আর জ্যোতি বসু। মোট মিটিং হল তিরিশ থেকে চল্লিশ মিনিটের! দুইজন একই কথা বললেন

- “গত ৫ বছরে কংগ্রেস এখানকার মানুষকে অনেক অশান্তির আর রক্তপাত দেখিয়েছে, তাঁরা যেনো আর কষ্ট না পান। কোনো প্রতিশোধ নেওয়া চলবে না। মাথা নিচু করে যান মানুষের কাছে, ভেঙ্গে যাওয়া সংগঠন ঠিক করুন, সামনে বিধানসভার নির্বাচন আসছে, আমাদেরও অ-কংগ্রেসী সরকার প্রতিষ্টা করতেই হবে।” এর দুই দিন পর বাড়ি ফিরলুম, স্টেশন থেকে নেমে আমি আর আমার দাদা স্কুলে গিয়ে শিক্ষক দের সাথে দেখা করলুম, বাড়ি গেলুম, জঙ্গল চারদিকে, বাড়ির অনেক কিছুই ভেঙ্গে নিয়ে গেছে!! আর বিকালে দেখলুম রাস্তায় বেরলে লোক-জন আমাদের কাউকে দেখলে রাস্তার উলটো দিক দিয়ে পালাচ্ছে!! পাছে কথা বললে খুন হতে হয়! এবং যাদের জন্যে পাড়া ছাড়া হতে হয়েছিলো, তাদেরকেও দেখলাম। অনেক মিইয়ে গেছে যদিও। মানে সেই খুনিদের সামনে দেখেও আমরা কিছুই করি নি, ক্ষমতা প্রথম দিকে ছিল না, পরে এল, কিন্তু তারা নিরাপদেই থাকলো এলাকাতেই!! (পার্টি এরকমই নির্দেশ দিয়েছিল)।”

লেখকের ব্যক্তিগত অনুরোধে তাঁর নাম গোপন রাখা হল