কফি হাউসের আড্ডা » শুদ্ধ

কাঙাল নামা (দশম কিস্তি)
ধ্বংসস্তূপ  লিখে চলেন মার্শাল

মার্শাল লিখছিলেন আর ভাবছিলেন,কি বৈপরীত্য এখানে!একদল লোক ঘোড়ার ব্যবহার  জানত না বলে ক্রমশ সরে গেল জায়গা ছেড়ে।আরেকদল কিচ্ছু জানতনা নগরায়ণের,তারা  জেঁকে বসল ক্রমশ।যারা চলে গেল সেই লোকগুলো অদ্ভূত!অত কিছু জানত, কিন্তু  তাদের লিপি পড়ার উপায় নেই।মানুষ তার ধ্বনিকে লিপি দিয়ে চিহ্নিত করে  লেখে।এরা লিখতে জানত,কিন্তু কিভাবে তা বোঝার কোনো উপায় পাওয়া  যাচ্ছেনা।বেশীরভাগ দু-রকম পদ্ধতি ব্যবহার করে।হয় ছবি এঁকে বোঝায়,নয় শব্দকে  প্রকাশ করে ইচ্ছে মত চেহারা বা সংকেত দিয়ে।এরা ইচ্ছে মত সংকেত ব্যবহার  করেছে।কিন্তু অন্য ভাষাগুলোর মত সেই সংকেতের কোনো ধারাবাহিকতা নেই।কারণ  বেশীরভাগ ক্ষেত্রেই একটা ব্যবস্থা থাকে উচ্চারণের সঙ্গে বর্ণের সম্পর্ক  তৈরী করার।বিশ্বের অন্য প্রান্তের লিখিত অক্ষরগুলোর সঙ্গে কোনো মিল  নেই।এটাই সমস্যা।ফলে কেন এবং কিভাবে এদের গড়ে ওঠা, বা এদের নিভে যাওয়া তা  বোঝার উপায় কম।সেই জন্যেই কিছুকাল আগে ওই ভুলটা হতে পারে।এদের লিপিকে  ব্রাহ্মী লিপি বলা হয়েছিল।এই ভুলটা করেছিলেন আলেক্সান্ডার  কানিংহ্যাম!হরপ্পা থেকে প্রাপ্ত একটি সিলকে বানিয়ে দিয়েছিলেন ব্রাহ্মী  লিপি।একটা গোটা সভ্যতা অদৃশ্য হয়ে গেল,যেন মিলিয়ে গেল।এই যে হরপ্পা  খুঁড়েছেন তাঁরা সেখানেই তো দেখা যাচ্ছে।খাবার-দাবার ফেলে রেখে হঠাৎ করে  উধাও হয়ে গ্যাছে যেন এরা।খাবারদাবার ছাড়াও পাওয়া গ্যাছে টেরাকোটা,ব্রোঞ্জ  এবং তামার কাজ।ভাবা যায়না এমন সব কাজ।একটি নর্তকীর মূর্ত্তি পাওয়া  গ্যাছে,তার শরীর সংস্থান এবং মাপ এত ভাল,এত উন্নত কাজ যে মনে হয় আধুনিক  শিল্প যেন।গ্রীসেও কাজ করেছেন মার্শাল।তাঁর মনে হয় গ্রীসের ভাষ্কর্য্যে  এদের প্রভাব থাকলেও থাকতে পারে।কারণ সভ্যতা হিসেবে গ্রীসের অনেক আগের কাজ  এটা।কিন্তু এত আগের সভ্যতা হওয়া সত্ত্বেও এদের কথা মনে রাখতেই হবে।রাখতেই  হবে এদের মনে?একটু বেশী আবেগপ্রবণ হয়ে পড়ছেন মার্শাল সম্ভবত।এই সভ্যতার  আবিষ্কার নিতান্ত একটা অঘটন।নতুন ধরণের ঘোড়া,লোহার ঘোড়া ছোটাতে গিয়েই না  জানা গেল এদের কথা? শিল্প,ভাষ্কর্য্য,নগর পরিকল্পনা সবে এরা বড় হলেও সভ্যতা  ধরে রাখতে পারেনি।যারা আজ লোহার ঘোড়া ছোটাচ্ছে তারা ধরে রাখার নিয়মও তৈরী  করছে।তাদের পরিকল্পনা সূর্যাস্তহীন সাম্রাজ্যের!তারা মনে রাখাতে যতটা  উদগ্রীব এরা তা ছিল না।

ঘোড়ার চালে সাম্রাজ্য চলেছে

ঘোড়া এককালে সভ্যতা ও শাসন নির্ধারণ করতে বড় ভূমিকা নিয়েছে।কিন্তু একদিন  গেল ঘোড়ার একাধিপত্যের যুগ।সেই একাধিপত্যের শেষের শুরু হয়েছিল এখান থেকে  অনেক দূরে আরেক নদীর অববাহিকায়।ভুল হল।সেই অববাহিকা তখনো তৈরী হয়নি।ঘোড়া  থামিয়ে,শাসনকে থামিয়েই তৈরী হয়েছিল সেই নদীর অববাহিকা।সম্রাট সগরের  রাজচক্রবর্তী হবার স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল সেই যুদ্ধ।

ঘোড়া সগর পাঠিয়েছিলেন রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াতে।পিছনে ছিল একটি বিরাট  বাহিনী।ষাট হাজার সৈন্যের বাহিনী।বাছাই করা সৈন্য সগরের।এদেরকে অনেক দিন  ধরে তৈরী করেছেন।নিজের গোষ্ঠীর থেকে বাছাই করে নিয়েছেন যোদ্ধা।আরো যে সব  গোষ্ঠীরা ছিল এককালে গণপরিষদে তারা ক্ষুব্ধ হলেও কিছু করতে পারেনি।সগরের  অগাধ ক্ষমতা।আর এ ক্ষমতার জন্যে দায়ী তারাই।একের পর এক যুদ্ধ জিতেছেন সগর  আর ক্রমশ আরো আরো ঔদ্ধত্য বেড়েছে তার।একসময় বাতিল করে দিয়েছেন  গণপরিষদ।দেশের মানুষ কিছুই বলেনি।দিনে দিনে গণপরিষদের ক্ষমতার সঙ্গে বাড়ছিল  দূর্নীতিও।সগর যখন পরিবারসূত্রেই রাজা নির্বাচিত হলেন তখনো গণের এত খারাপ  অবস্থা ছিল না।কিন্তু একের পর এক সিদ্ধান্তে সগর জিতে নিয়েছিলেন প্রজাদের  মন।রাজার মত রাজা প্রজাদের কাছে।নতুন নতুন দেশ জয় করেছেন এবং তার লুন্ঠিত  অর্থের ভাগ দিয়েছেন দেশবাসীকে।চাষ,পশুপালনের মত কাজের পরিশ্রম না করেই  দেশের লোক অর্থ পাচ্ছে।আগে যে জিনিসের দামই পেতনা,আজ তাও বিক্রি হচ্ছে অনেক  টাকায়।চাষীর পয়সা বেড়েছে।সগর নিয়ম করে কমিয়েছেন অত্যাচার।নির্দিষ্ট খাজনার  বাইরে নেওয়া যাবেনা।খাজনার মাপ হবে জমির মাপে।কাজেই দেশের লোক মহা  খুশী।আরেকটা কাজ সগর করেছেন। সৈন্যবাহিনীকে যুদ্ধ ছাড়াও ভাতা দেওয়ার  ব্যবস্থা।তাদের কাজ নিজেদের তৈরী রাখা।তারা চাষাবাদ করবেনা,করবেনা  পশুপালনও।এর আগে অবধি গণের শাসনে সৈন্যবাহিনী আলাদা করে তৈরী হয়নি।যুদ্ধের  সময়ে দেশের জোয়ানরা যুদ্ধে যাবে এটাই ছিল নিয়ম।গণের আপত্তি হয়নি কারণ বাড়তি  অর্থ মানে বাড়তি বিলাস।এই ভাবে ক্রমশ অকেজো করে দিয়েছেন গণকে।তারপরে একদিন  সগরের লোকেরাই গণের বিরুদ্ধে বিক্ষোভ ছড়াতে শুরু করে।সেই ক্ষোভের আগুনে  শেষ হইয়ে যায় গনের ক্ষমতা।সত্যি তো,একটা লোক যদি এত কিছু করতে পারে তাহলে  এতগুলো লোককে শাসন করতে পোষার দরকার কি?গণের পতন আর সগরের উত্থান শুরু!

এর পরে সগর যা ভাবলেন তা কোনো রাজা ভাবেনি এই অঞ্চলে।মহারাজ্য  গড়বেন।আসলে অন্য জায়গায় রাজা কই?গণের শাসনে নির্ধারিত হয় সবকিছু।আর গণের  বেশীরভাগ সদস্যই ব্যবসায়ী।তারা যুদ্ধের পর যুদ্ধে ব্যাস্ত থাকতে মোটেও  চায়না।আর একটা যুদ্ধ যদি অনেকদিন ধরে চলতে থাকে তাহলে ব্যবসার ক্ষতি!কাজেই  তারা সাম্রাজ্য নিয়ে ভাবিত নয়।তাছাড়া এত পরিকল্পনা এর আগে কে করেছে এই  গঙ্গা-যমুনা দোয়াবে?সগর এই জন্যেই ব্যাতিক্রম!কিন্তু শাসকদের মধ্যে শুধু  তিনি ব্যাতিক্রম যেমন তেমন দার্শনিক ঋষিদের মধ্যে ব্যাতিক্রম কপিল।কাজেই  যখন সগরের ঘোড়া ঢুকলো পাতাল প্রদেশের কাছে তখনই ব্যাতিক্রমিদের দেখা হল।

(ক্রমশঃ)

কাঙাল নামা (নবম কিস্তি)
যুদ্ধ অনেকদিন ধরেই চলছে এই অঞ্চলে।সে সগররা যবে থেকে এসেছে তবে  থেকেই।সগরদের বংশ যতদূর পিছনে যেতে পারে তার-ও পিছনের সময় থেকে চলছে।সেই  সপ্ত জাতির ভূখন্ড থেকে সরতে সরতে এখানে আসার পিছনেও তো যুদ্ধ!একবার  অ্যারামাইট তো আরেকবার হিটাইটরা ক্ষমতায় আসে।হিটাইটদের তাড়িয়ে দেয় আবার  অন্যে।ব্যাবিলন,মেসোপটেমিয়া এসবের পত্তনতো এভাবেই।এই সব যুদ্ধের পিছনে জমির  দখলের গল্প আছে।হয় চাষের, নয় পশুচারণের জন্যে!কাজেই যুদ্ধ বস্তুটা তাদের  অজানা নয়।বরং তারা জানে যারাই যুদ্ধে জিতেছে তারাই তাদের ব্যবহার  করেছে।কখনো পুরষ্কার দিয়েছে তো কখনো আবার সব ছিনিয়ে নিয়েছে।এই ছিনিমিনি  খেলা থেকে বাঁচতে তারা সরতে থেকেছে।একসঙ্গে সবাই যায়নি ওখান থেকে।একে  একে,দুইয়ে দুইয়ে,গোষ্ঠীতে গোষ্ঠীতে গ্যাছে।একদল গিয়ে আবিষ্কার করেছে নতুন  ভূখন্ড।সেখানে জমি আছে,ঘাস আছে পশুর খাবার।পাশেই আছে নদ।এককালে নদটিকে বলত  ওরা হিন্দু নদ।হিন্দুকুশ পাহাড়ের কাছেই।একটা বা দুটো নয়,ওখানে ছিল সাত  সাতটা নদ-নদী।সপ্তহিন্দুর দেশ।কিন্তু ওই অঞ্চলে আগে থেকে যারা আছে তাদের  ভাষা এটা।ক্রমশ তারা নামটা পালটে নিল।কাছেই সমুদ্র।সেই সমুদ্রকে তারা বলে  সিন্ধু।এখানে আগে থেকে থাকা লোকেরা ‘স’ বলতে পারেনা বলে,বলে ‘হ’।তারা ঠিক  করে নিল সিন্ধুর নামে হবে নদের নাম।কাজেই ‘সিন্ধু’ নদ।হিন্দুকুশের পাশে  সিন্ধু নদ।

এই সমুদ্র এখানকার আগের বাসিন্দাদের অনেক দিয়েছে।এই নদ-নদীগুলোও।কিন্তু  অনেক নদী মরে গ্যাছে,বা পাতাল দিয়ে বইছে।তা দিয়ে আর জমি উর্বর হয়না,হয়না  মাছ ধরার মত কাজও সেখানে।সমুদ্র দিয়ে এখানকার লোকেরা বাণিজ্যে যেত  একসময়।সেই বাণিজ্য তাদের আগের বসত ছাড়িয়েও যেত অনেক দূর।সেই বাণিজ্যের  সূত্রেই তাদের পূর্বজরা এমন একটা দেশের সন্ধান পায়।কিছু বাণিজ্য হত  নৌকায়,কিছু হত গরুর গাড়িতে।পথ লেগেছে বাণিজ্যের।সমুদ্রের ধারে হত বন্দর  নৌকার জন্যে।আর জমির উপর দিয়ে পথ গরুর গাড়ির।বন্দর অবধি গরুর গাড়ির  রাস্তা।বন্দর থেকে নৌকা।আবার মাল এলে পথটা পালটে যায় শুধু।কিন্তু দেশের  ভিতরে যেমন করে চলতে পারে গরুর গাড়ি তেমন করে দেশের বাইরে চলতে পারেনা  আজকাল।ক্রমশ সব অঞ্চলে লোক বাড়ছে।তাদের খাবার যোগান কম,ব্যবস্থাও সব জায়গায়  ভাল নয়।কাজেই লুটপাট লেগেই থাকে।সেই জন্যেই ক্রমশ জলের বাণিজ্য বেড়ে  উঠছিল।দেশের বাইরে স্থলের ব্যবহার কমে আসছিল।কাজেই ঘোড়া বণিকেরা দেখলেও তা  আনার কারণ বোধ করেনি।সগরদের আগে ঘোড়া ঢোকেনি এখানে।

একদিন পালটে গেল সব।আবহাওয়া বদলে যেতে লাগল।বিরাট বিরাট নগর ছিল আগের  লোকেদের।অনেকের জন্যে থাকার ব্যবস্থা,স্নানের ব্যবস্থা।একসঙ্গে ধানের  গোলা।সেই সব ফেলে রেখে তাদের চলে যেতে হবে।কাছাকাছি গ্রাম ছিল না  তাদের।নগরের থেকে একটু দূরে দূরে থাকত সব গ্রাম।সেখানে চাষ হত।চাষ বন্ধ হয়ে  এল।নদীর জল মাটির তলায় ঢুকে গেল।বৃষ্টি কমে যেতে থাকল।ক্রমশ এমন অবস্থা হল  যে ঘাস-ও জন্মাবেনা বোধ হয়।অনেক সাধের নগর ছাড়তে হল।

নগরগুলো তারা গড়েছিল অনেক পরিকল্পনা করে।তাদের এই বসত একদিনে তৈরী  হয়নি।অনেককাল আগে তারা যখন প্রথম এখানে আসে তখন তারা গ্রামে থাকত।তারপরে  গড়ে তুলেছে নগর।কিন্তু আসলে তাদের নগর গড়ার মানে ছিল বন্যা থেকে  বাঁচা।বন্যা হলেই ধুয়ে যেত সব।মাটির বাড়ি থেকে জিনিসপত্র সব জলে ভেসে  যেত,তছনছ হয়ে যেত।সেই সব কিছুকেই তারা দেখে ভেবেছিল অন্য ব্যবস্থা করতে  হবে।গ্রামের পাশাপাশি উঁচু পাচিল দিতে হবে।তার জন্যে তাদের শিখতে হয়েছে  অনেক কিছুই।দশমিকের ব্যবহার থেকে মাপের জন্যে জ্যামিতিও।সেই পাঁচিল তাদের  বন্যা থেকে বহিঃশত্রু সব ঠেকাতে পারত।তাদের জন্যে এই পাঁচিলের কাজটা যথেষ্ট  কঠিন ছিল।কারণ ছোট পাঁচিলে যেভাবে আন্দাজ করা সম্ভব বড় পাঁচিলে তা  হয়না।যদি তার ভূমির অংশ যথাএক্সথ চওড়া না হয় তাহলে পাঁচিল পরে যাবে।সেই  জন্যে প্রথম দরকার ছিল মাপটা আগে হিসেব করে নেওয়া।সেই সব হিসেব যা তখনো  বাকী দুনিয়ায় বেশীরভাগ লোকে জানেনা তখন তাদের আবিষ্কার করতে হয়েছে।তারা  পাঁচিল গড়েছে।ক্রমশ সাজিয়ে নিয়েছে শহরের বিন্যাস।একেক অংশে একেক পেশাজীবির  বাস।মধ্যখানে রয়েছে এক বিপুল স্নানাগার।সেখানে একই সঙ্গে স্নানের কাজ সারা  যায় এবং আড্ডা দেওয়া যায়।সেই স্নানাগারের মতই আছে এক সঙ্গে ফসল জমা রাখার  একটি বৃহৎ গোলা।সারাবছরের জন্যে খাদ্য জমা রাখার ব্যবস্থা আছে সেখানে।বাজরা  থেকে যব,সব তারা ফলাতে পারত।তার সঙ্গে ছিল পশুপালন।মোষের প্রতিপালন তারা  শিখে নিয়েছিল।মোষের দুধ থেকে মোষের চামড়ার ব্যবহার সব।এত কিছু জানার পরেও  তারা জলের অভাব সামলাতে পারেনি।অনেক জায়গা ছেড়ে যেতে হয়েছে তাদের।তাদের এই  সব গল্প কাহিনী নিয়ে তাদের পরবর্তীরা চলে গ্যাছে অন্যত্র।কোন কোন মুল্লুকে  গ্যাছে সব।সেই সব কাহিনী ছড়িয়ে থেকেছে তাদের গানে কথায় গল্পে।আর সব কাহিনীই  পৃথিবীতে লেখা হয়না।সেই সব অলিখিত কাহিনীগুলো তাতে মরে যায়না।তারা নিভৃতে  অপেক্ষা করে নতুন শ্রোতার।পেলেই নতুন জামাকাপড় পরে চলে আসে গল্প  শোনাতে।তাদের এই গল্প আমার মতই সগরও জেনেছিল।তার জানাটা তাকে অন্য ভাবে  ভাবিয়েছে।আর আমাকে নিয়ে এসেছে এই হরপ্পার ধ্বংসস্তূপের কাছে।

(ক্রমশঃ)

লালবাজার
কারো কথা আজকাল মনে পড়ে না।অনেকদিন হল  নামগুলো পর্যন্ত্য কেমন হাতড়ে বেড়াতে  হয়।সামনে এসে কে বলছে,কি বলছে সবটাই  শুনি,কিন্তু কেমন একটা ঘোরের মধ্যে  দিয়েই চলে যায় সব।মানে বলতে পারা যায়  আমি যেতেও দিয়ে থাকি।ধরবার আগ্রহ  ক্রমশ হারিয়েছি।সে কি এক-আধদিন?কত কত দিন  হয়ে গেল।শুধু আজ তপনকে দেখে  কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম।আবার সে  কেন?কেন?কেন?প্রশ্নটা মাথার মধ্যে  এমন জোরে জোরে বাজতে লাগল যে আমি শেষে  বিছানা ছেড়ে উঠে দাঁড়াই আর কি!আমাকে  নাকি দেখতে এসেছে সেই পুরুলিয়া  থেকে।হারামজাদা!দেখতে এসেছে না কচু!তার পরেই  ভাগ্যিস মনে পরে গেল আমি কি  এবং কি করছি!তাও ডাক্তার এসেছিল।এবারে আর  ইঞ্জেকশন নিতে হয়নি।কিন্তু কড়া  চোখে আমার দিকে তাকিয়ে ছিল অনেকক্ষণ।আমি  ভাবলাম ধরা পড়ে গেছি  বুঝি!ব্যাস!গেল!কিন্তু না।ব্যাটা তাকিয়ে থেকে থেকে  আমার নাড়ি দেখল,জিভ  দেখল।আমি নিজে থেকে কিচ্ছু করিনি।এমনকি জিভ-টাও নিজে  থেকে বের করিনি।ওই  মুখটাকে এমন ভাবে চেপে ধরল যে আমি বুঝলাম এরপরেও বের না  করলে কপালে দুঃখ  আছে।ভালমানুষের মত বের করে দিলাম।কি দেখল কে জানে?গম্ভীর  হয়ে গেল।তারপরে  মা-কে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল।আমি শ্বাস ছাড়লাম।

আগের কাল হলে ভাবতাম মা এর পরে নির্ঘাত হরলিক্সের শিসি নিয়ে আসবে।এখন  আবার ও  সব চলেনা।জ্বরেও লোকে অনেক কিছু খায়।নতুন ডাক্তারি।দেখেছো কান্ড,যে  কথা  বলছিলাম সেটা আনমনে পড়েই রইল তো!তপনের কথা বলেছিলাম।তপন!আচ্ছা ঘড়িয়াল   মাল।টুবো টুবো চোখের ফাঁক দিয়ে দুনিয়া দ্যাখে।নজরটা মরা মাছের মত।অমন  মানুষ  দেখলেই মনে হয় বদ কিছু আছে।তপনের আছে তো বটেই!আমি ছিলাম  ভিজিল্যান্সের  বাবু।তপন আমার পিয়ন।আমার?না না।আমার আবার কি?সরকারের।ভুল  হয়ে গ্যাছে।তপন সব  ফাইল জানত।ফাইলের পাখা মেলে উড়ে যাওয়া জানত।আমি যখন  প্রথম গেলাম ওই  আদ্রাতে,মানে রাঢ় বাংলায়,আমাকে বললো,

-’জলের দেশের লোক,এখানে এই লাল নিরস মাটি সামলাতে পারবেন?’

-’আরে না পারলে তুমি তো আছ,জলে ভিজিয়ে দেবে!’

বাপের বয়সী লোককে তুমি বলতে হয়।কাজের জায়গা।আমি অফিসার।আমাকে সব বলে   দিয়েছিল আমার এক জ্যাঠতুতো দাদা।সেও ভিজিলেন্সে আছে।এদের হাতেই সব।কে   টেন্ডার পাবে থেকে কাকে চেপে ধরতে হবে।বাবা,লালবাড়ি থেকে সরকার   চলেনা।ব্রিটিশ চালাতে পারেনি,তায় আমরা!কাজেই,এদের তুষ্ট রাখলেই হবে সব।আমিও   বেশ সেই মত বুদ্ধি করে মাখন দিয়েছি।কদিন ভালই চলছিল।কিন্তু একদিন হল   বিপদ।আমাকে তপন অফিস শেষ হবার পরে বাইরে ধরল।আমি তখন আমার ভাড়া বাড়িতে যাব   সবে।

-’এভাবে চলবে স্যার?মাছ খাবেন কিন্তু মুখ এঁটো করবেন না,তা কি করে হয়?’

আমিতো আকাশ থেকে পড়লাম।মানে কি?তপনই খোলসা করে দিল।আমি যেমন কাজ করছি তাতে   অসুবিধে হচ্ছে ব্যবস্থার।লোকে ঘাবড়ে যাচ্ছে।অনেক অসুবিধে হচ্ছে।আসলে আমি   ঠিক খেতে-টেতে অভ্যস্ত ছিলাম না।মানে কেমন একটা লাগত।

-’কখনো খাইনি তপন!’

হে হে করে হেসে নিল তপন।আমার মেজাজ গরম হলেও কিছু করার নেই।কারণ আমি জানি   সত্যি আমি কিচ্ছু জানিনা।ও না বলে দিলে আমি অন্ধ।একটা ফাইল দিয়ে ও আমাকে   সারা জীবন দৌড় করিয়ে দিতে পারে।কম্প্যুটার হলে…!ধুস।এমনি   হয়না,কম্প্যুটার।বসলেও রাস্তা বেরিয়ে যাবে।এরা যা ঘুঘু।

-’কখনো ইয়ে করেন নি বলে কি সারা জীবন কুমার থাকবেন স্যার?হে হে হে হে…।’

যদি টেনে একটা থাবড়া দিতে পারতাম?হবেনা।কথা না বাড়িয়ে বুঝলাম কি করণীয়।পরের   দিন একটা প্যাকেট এল।যা ভেবেছিলাম কাজটা দেখলাম তার চেয়েও সহজ।লোকটা এমন   ভাবে দিল টেবিলের উপর যেন আমার কত জন্মের প্রাপ্য এটা।আমি তাকাইও নি।লোকটা   চলে যাবার পরেই শুধু প্যাকেটটা হাত দিতে গেছিলাম।তার মধ্যেই তপন এসে পড়ল।

-’সাধারণত আমাদের হাতেই আসে স্যার।তবে আপনি বউনি করুন চেয়েছিলাম।তাই…’

আমি সেই রাতেই চলে আসি বাড়িতে।বলে আসি শরীর খারাপ হয়েছে।আমার উপরওলাকে   ফোনটাও এখানে এসে করি। তার গলায় বুঝলাম সেও জেনে গ্যাছে।আমাকে বলল বাড়িতেই   গেছি যখন তখন একটু ফুরতি-টুরতি করেই আসি যেন।বয়স কম।নইলে রাঢ় ভাল লাগে   কারো?আমি কিছু না বলে ফোন নামিয়ে রেখেছিলাম।প্যাকেটটা সন্তর্পণে লুকিয়ে   রেখেছিলাম আমার স্যুটকেসেই।বের করিনি।মাকে চাবিও দিই নি।ভাবছিলাম কি   করি!মাকে দিলেই হাজারো জিজ্ঞাসা।তার চেয়ে আমি যদি নিজেই   ব্যাঙ্কে…।নাহ।ব্যাঙ্ক হলে ট্যাক্স দিতে হবে।দেখাবো কি করে?ভাবলাম,রাতটা   যাক তারপরে সকালে উঠে ভাববো। সকালে আর হল না।পাশের বাড়ির অধীরদাকে ওরা ধরতে   এল।অধীরদা ছিল ইনকাম ট্যাক্সের লোক।রাতারাতি সব সার্চ হয়েছে।অনেক কিছু  ধরা  পড়েছে।বাজারে গেছিলাম সকালে।আসার সময়ে গণশার সঙ্গে দেখা।গণশা আমার   ছোট।কিন্তু পাড়ার সব চেয়ে ত্যাঁদড়া ছেলে।সে কথা নেই বার্তা নেই আমাকে বলল,

-’কৌশিকদা,কাল অধীরদার কেসটা জানতো?’

আমি ঘাড় নাড়লাম।রিকশাটা ডাকবো ডাকবো করছি তখন ধরেছিল।

-’তুমিও তো ভিজিলেন্স,মাসিমা বলছিল।’

আমি আবার ঘাড় নাড়লাম।ঘাড়টা কেমন শক্ত লাগছে,আর ভারী।

-’সাবধান,বেশী খেয়োনা।নইলে কোনো দিন লালবাজার ঢুকে যাবে তোমারও।’

আমি দাঁড়িয়ে রইলাম।ওরা অনেক কথা বলল।বলল পাগল হলেই একমাত্র ছাড় আছে।নইলে   নির্ঘাত জেল।আমি কেমন যন্ত্রের মত দাঁড়িয়ে ছিলাম।শ্যামল,আমার পাশের বাড়িতে   থাকে।হঠাৎ ওর খেয়াল হতে বলল,

-’কি বাবুদা,শরীর খারাপ লাগছে নাকি?’

আমি মাথা নাড়লাম।এবারে পাশের থেকে বিল্টু,খোকন,সোমেন সব হেসে উঠল বিচ্ছিরি   করে।যেন সব জানে ওরা।আমি তাড়াতাড়ি রিক্সা করে বাড়ি ফিরলাম।সেই দিনই  প্যাকেটটা  নিয়ে আবার রওনা দিলাম।বাড়িতে বললাম জরুরী কাজ।অফিস ফোন   করেছে।তারপরে ওখানে টেবিলে অনেক প্যাকেট জমল।আমি কিছু বলতে পারলাম না   তপনকে।রাত্রে সেই সব প্যাকেটগুলো আমি পাশের বাগান খুঁড়ে পুঁতে   রাখতাম।কিন্তু কাজের মেয়েটা একদিন দেখে ফেলল প্যাকেট।আমি পালালাম।আমার ঘুম   চলে গেছিল।সারা রাত ঘুরে বেড়াতাম।সকালে অফিস।আবার রাতে হেঁটে চলা ভুতের   মত।যেদিন পালালাম সেদিন ঘুম হল বেশ।একটা স্টেশনে নেমে পড়েছিলাম।কেন মনে   নেই।কিন্তু নেমে বেশ ঘুম হয়েছিল।আমাকে রাত্রে তুলেছিল জি আর পি।কিন্তু তখন   আমার অনেক জ্বর।তারপরে মনে নেই।আমি এখানে এসেছি।পাগল হলে আর ধরবেই না।আমি   তাই কথা বলি না আর!চুপ করে থাকি।খাই-দাই আর ঘুমোই।মাঝে মাঝে ঝিম লাগে,বসে   থাকি।ব্যাস!না চিল্লাই,না কাঁদি,না রেগে যাই!আমার ডাক্তারটা মহা   শেয়ানা।মাঝে মাঝেই মনে হয় ও ব্যাটা ঠিক বোঝে।আমি তাই আরো সতর্ক থাকি।তপনকে   দেখে আজ এই একবারই ধরা দিয়ে দিয়েছিলাম প্রায়।কিন্তু না।সময় মত চেপে   গেছি।আমাকে বোকাশোকা দেখতে হলেও আমি কম বুদ্ধি রাখিনা।হুঁ হুঁ!লালবাজার   আমাকে ধরতে পারবেই না!পারবেইইইইইই নাআআআআআআ!

কেউ একটা এসেছে এঘরে। বোধ হয় মা।টাকাগুলো বাগানে আছে।গাছ হয়ে যাবে   একদিন?হলে,সেদিন আমি যাব।একটা একটা করে টাকা  পাড়ব আর…আর?জানিনা।আমার আবার  ঘুম পাচ্ছে।ওষুধ দিয়েছিল একটা কি যেন!

কাঙাল নামা/(ধারাবাহিক উপন্যাস)(অষ্টম কিস্তি)
ঘোড়া নিয়ে কত কি হয়ে গেল বিশ্ব জুড়ে।সেই ঘোড়া যা ট্রয়ের পতন ঘটালো,সেই  ঘোড়াই আবার আটকে গেল কপিল মুনির কাছে।সেই ঘোড়াই আবার একদিন আটকাবে  লব-কুশ।উত্তর রামায়ণের সূচনা হবে।রামের পুত্ররা তাদের সাম্রাজ্য ফিরে  পাবে।তাদের মায়ের মৃত্যু আর বাপের অত্যাচার ভুলে যাবে।ঘোড়ার সঙ্গে সঙ্গে  সভ্যতা দৌড়চ্ছে।দৌড়চ্ছে উচ্চাকাঙ্খা।সেই ঘোড়ার ব্যবহার এদেশে আসা  ইন্দো-ইরানীয়ান আর ইন্দো-ইউরোপীয়ান ভাষাগোষ্ঠীর লোককে অনেক বেশী সুবিধা  দিয়েছিল।এরা জানত না ঘোড়ায় টানা রথের ব্যবহার যুদ্ধে।ঘোড়াও এদেশে খুব  সহজলভ্য নয়।এদেশের নিজস্ব ঘোড়ার গুণমান ভাল নয় বলে তার বদলে ঘোড়া আনতে হত  আরব থেকে।কিন্তু যারা একদিন মেসোপটেমিয়ার দিক থেকে এসেছিল দলে দলে পশুচারণ  ক্ষেত্রের খোঁজে তাদের সঙ্গে ছিল ঘোড়া।সেই ঘোড়ার দৌড় তাদের জিতিয়ে দিয়েছে  অনেক যুদ্ধ।তারা আবার এই ব্যবহার শিখেছিল সেমাইট,অ্যারামাইটদের কাছে।সেখানে  শিখলেও তাদের হাতের লোহার অস্ত্রের সঙ্গে,তাদের সংখ্যা আর তৈরী বাহিনীর  সঙ্গে পেরে উঠছিল না।ফলে জায়াগার খোঁজে এখানে চলে আসা।সেই যে আগমন তাতে  যাদের মুখোমুখি পড়ল তারা ততদিনে শুধু শিখেছে গরুর গাড়ির ব্যবহার।সেই গাড়ি  দিয়ে তারা বাণিজ্য করে।তারা যুদ্ধ করেনা।

কিন্তু যারা যুদ্ধ করে?যেমন সগর রাজা।সে রাজা চায় অন্য ক্ষমতা!তার চাই  জলের দখল!কেন?আগের কাল হলে এটা হতনা।তখন চাইত জমি।এখন চাই জল।আগের কালে ছিল  পশুপালন।তার জন্যে চাই বিস্তৃত তৃণভূমি।সেটা নদীর কাছেই বেশী পাওয়া  যায়।তাই সগর রাজার বাপ-পিতামহরা নদীর ধার ঘেঁষে বসত করেছিল।কিন্তু সেই বসতে  ঘটল এক মজার ব্যাপার।সেখানে চাষ হয়।সেই যে মিশরে চাষ হত!তেমনি চাষ হয়  এখানে।কিম্বা এখানে থাকা লোকগুলো যারা সগর রাজাদের থেকেও আগে থেকে আছে তারা  যেমন করে আর কি!বনের থেকে খাবার পাবার মতন গাছ সব পুঁতে হত ফসল।শুধু দেখতে  হত এমন যেন না হয় যে ফসল ফলতে ফলতে একটা মানুষের গোটা জীবন যেন কেটে না  যায়।কিছু গাছ যেমন আছে না,যাদের ফসল হয় অনেক অনেক দিন পরে।একটা মানুষের  প্রায় সোয়া জীবন কেটে গেলে তবে সে সব গাছে ফল ধরে।ততদিন তাকে আগলে আগলে  রাখতে হয় আলাদা করে পুঁতলে।তার চেয়ে কিছু গাছ আছে যেগুলো তেমন শক্তপোক্ত  কান্ডের নয়,কিন্তু ফসল ফলায় বছরে একবার অন্তত।মানে একেবারে বীজ থেকে  ফসল।অনেকটা ফলায় সে গাছ।এবারে এসব জানে আগের মানুষরা।তাদের সঙ্গে যেমন  যুদ্ধ হয়েছে শুরুর দিকে তেমন সন্ধিও হয়েছে পরে।এমনকি নয় নয় করে বিয়ে-থাও  হয়েছে।তাদের থেকে শেখা এক এক করে এসব।এই ফসল ফলাতে সার লাগে,লাগে জল,লাগে  ভাল মাটিও।যেমন তেমন মাটি হলে হবেনা,লাগবে সরেস মাটি।সেই আগের দেশের বালির  মাটিতে হবেনা এ ফসল।নদী বছর বছর একবাত্র দুবার বন্যা দেবেই।সেই বন্যার জলে  নরম কাদা কাদা মাটি এসে জমা হবে পাশের জমিতে।সে জমিতে বীজ যদি পড়ে তাহলে  চড়চড় করে বাড়বে তা।

সে সব ছিল আগের কালের কথা।এখন সেই ফসলেও কুলোচ্ছে না।নতুন নতুন মানুষ  জন্মাচ্ছে।তার সঙ্গে সগর রাজার আছে নতুন ভাবনা।অনেক ছোট ছোট রাজ্যে সমাবেশ  চারপাশে।তার ফলে বেশ সমস্যা।একটা দেশে অনেক লোক তো আরেকটা দেশে লোকই প্রায়  নেই।এবারে?ফসল ফলাতে যে খাটতে হবে সেসব করে কে?তাছাড়া এখানে-ওখানে ছড়িয়ে  থাকলে আরো মুশকিল আছে।রাজত্ব চলে খাজনার উপর।এবারে খাজনার জন্যে যদি এই  লোকগুলোর উপর বেশী অত্যাচার হয় তাহলে এরা অন্যত্র চলে যায়।অন্য রাজার শাসনে  বা গণপরিষদের শাসনে।তখন সমস্যা।বেশী শাসনও করা যায়না।আর তা না করতে পারলে  বেশী ফসল,বেশী খাজনা পাওয়া যাবে কি করে?সগর রাজার চাই বেশী খাজনা।সে খাজনা  না পেলে তার এত বড় কান্ডকারখানা সব ব্যার্থ!এর আগে আর কোনো রাজা এমন করে  ভাবেনি যেমন করে সগর ভেবেছেন।সগরে রাজ্যে লোক বেড়েছে বলে শুধু না,আরো অন্য  কারণ আছে এ সব ভাবনা ভাবার।তাই তার ঘোড়া দৌড়চ্ছিল!

(ক্রমশঃ)

কাঙাল নামা (ধারাবাহিক উপন্যাস)(সপ্তম কিস্তি)
সাফল্য আসলে জুয়ো খেলা

এটা যারা জানে তারাই পারে কিছু লাভ করতে।ক্লাইভ তার পাড়ায় যখন বাজারে  মস্তানি ঠেকানোর জন্যে দল গড়েছিল,কিম্বা নিজে বারবার স্কুলে গন্ডগোলে জড়িয়ে  পড়ছিল তখন কি সে এটা জানত?ততটা স্পষ্ট করে জানত না।কিন্তু তার স্বভাবে আছে  দল পাকানো এবং তার মাথা হয়ে ওঠা।তাকে সে অস্বীকার করে কি ভাবে?অনেকবার  এভাবে ঝামেলার সামনে পরে পরে সে পোক্ত হয়ে ওঠে।ফল,নতুন উপনিবেশের দিকে  যাত্রা।তাও জাহাজ খারাপ হয়ে গেল ব্রাজিলের কাছে।সেখানে বেশ কয়েকমাস কাটানোর  ফাঁকে ক্লাইভের রপ্ত হয়ে গেল পর্তুগীজ ভাষাটাও।সদ্য উনিশের বাচ্চা ছেলে  ঠিক হওয়া জাহাজে চড়ে একসময় ভারতে এসে একদিন গভর্ণর গেনারেল হয়ে যাবে।

দেশটা নাকি রহস্যময়।ইউরোপের মানচিত্রে তেমন করে ছিলনা।এখান থেকে যদিও অনেক  অনেক কাল আগেও পসরা যেত গ্রীস বা রোম,তবুও জানা ছিলনা তেমন করে এদের  কথা।পল্লবিত হয়ে হয়ে কথা চলত শুধু।বাণিজ্যে যেত এরা।মেসোপটেমিয়া কিম্বা  ইজিপ্টে থামত এদের জাহাজ অথবা ক্যারাভ্যান।সেখান থেকে আরো অন্য অন্য দেশে  যেত।কিন্তু খাস ইউরোপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় রোমের পতনের পর  থেকে।রোমও জানত এদের।শুধু বাণিজ্য না জানত এদের যোদ্ধাদেরও।গঙ্গাহৃদির বা  গঙ্গারীডাই-এর যোদ্ধারা স্থান পেয়েছিল ভার্জিলের কাব্যেও।সেই গঙ্গারিদি,যা  নাকি আমার দেশ ছিল।

সত্যি এমন দেশ ছিল আমার।সেখানে রাজার থেকেও বড় ছিল মানুষ।সেখানে আমরা  জানতাম হাতির ব্যাবহার।প্রাগজ্যোতিষপুর আর আমরা,এই দু-দলই জানতাম হাতির  ব্যবহার।আমরা বাণিজ্যে যেতাম অনেক অনেক কাল ধরে।আমাদের বন্দর ছিল  গঙ্গারিদি।সেই বন্দরে আসত গ্রীক বণিকদের জাহাজও।তারো আগে আসত  ফোনেশীয়রা।বন্দর গড়ব বলে আমরা গঙ্গাকে টেনে এনেছিলাম।সেই কাহিনীও বলার মতই।

গঙ্গাকে টেনে এনে

আমরা টেনে এনেছিলাম গঙ্গাকে।আমাদের গুরু ছিলেন কপিল মুনি।বেদের লোকেদের  সঙ্গে তাঁর বিরোধ ছিল বলে একদিন চলে আসেন এই দেশে।এখানকার লোকেদের বেদের  দেশের লোকেরা বলত দস্যু।কখনো ‘বয়ংসি’ বলে আমাদের ভাষাকে হেয় করত।মানে পাখির  মত ভাষায় কিচিরমিচির করা লোকেরা থাকে এখানে।আসলে আমরা এখানে এসেছি যেখান  থেকে সেখানের থেকেই ওদের সঙ্গে আমাদের বিরোধ।ওনার নাকি সাংখ্য বলে দর্শন  ছিল যাকে প্রথমে ওরা মানেনি।ওদের দর্শনের মত ওখানে ঈশ্বর বলে কেউ ছিলনা।ছিল  প্রকৃতি আসলে।আর ছিল পুরুষ,যে অকর্মক।আর ওদের দর্শনে ক্রমশ ব্রহ্ম হয়ে ওঠে  সব চেয়ে বড়।তার আগের ইন্দ্র,বরুণ সবাইকে ফেলে সে মুখ্য হয়ে ওঠে।মুনির  শিষ্যেরা বলতেন ওদের নাকি লোক বেড়ে যাচ্ছে আর সেই তুলনায় খাবার বাড়ছেনা।তাই  এই অবস্থা।রাজারা বা ব্রাহ্মণরা আর সামলাতে পারছে না।তাই অনেক কিছু আনতে  হচ্ছে ওদের।যেমন এসব পূর্বজন্মের ফল,যেমন আসলে জাত হোলো আগের জন্মের কর্মের  ফলে লোকের অবস্থা।তাই শুদ্রেরা খেটেই চলবে,বৈশ্য,ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা  তাদের সেবা ভোগ করবে।শুদ্র হোলো বেশীরভাগ।তাছাড়া বংশের বৃত্তি ত্যাগ করে  অন্য বৃত্তিতে যাওয়া যাবেনা।বংশ পরম্পরায় কুমোরের ছেলে কুমোর থাকবে,রাজার  ছেলে রাজ।এসব আমাদের ছিলনা।কপিল মুনির সঙ্গে এসব নিয়ে লেগেছিল বিরোধ।

তিনি চলে এলেও তাঁর পিছু ওরা ছাড়েনি।সগর নামের এক রাজা অশ্বমেধ শুরু  করল।আমরা এসবের মানেও বুঝতাম না।মানে হোলো ঘোড়া যদি তোমার জমির উপর দিয়ে  বিনা বাধায় হেঁটে যায় তাহলে সে জমির মালিক হয়ে যাবে সগরের খাজনাদার।আমরা  বুঝিইও না,তাকে আটকাবার প্রশ্নও নেই তাই।কিন্তু কপিল মুনি জানতেন।তিনি ওদের  মধ্যেই বড় হয়েছেন।তিনি আটকে দিলেন ঘোড়া।ব্যাস!লেগে গেল যুদ্ধ।আমাদের গণ  সভা বলল হোক যুদ্ধ।আমরা খাজনা কাউকে দেবো না।

নান্দনিক জীবনের নতুন হদিশ
Coloured living

সোসাইটি ফর এডুকেশন থ্রু পারফর্মিং আর্টস এবং কারিকা গোষ্ঠীর কাজ আপনার  বেঁচে থাকাকে সুন্দর করা,মননে এবং উপাদানে!সারাবছর কাজ চলছে।নাটক,গান,নাচ ইত্যাদির পাশাপাশি জীবন শৈলী নির্মাণের কাজ।মননের সঙ্গে সঙ্গে বাড়ীকে সাজাবেন?উপরের বাটিটা ঘর-গেরস্থালির  জন্যে কিছু ভাবনা,যা ওঁরা বানান নিত্য।তারই সঙ্গে শুধুমাত্র আপনার জন্যেই বানানোর কাজও আছে।অর্থাৎ এমন কিছু জিনিস যা ওঁরা আর কারোর জন্যেই বানাবেন না।যে শিল্প চর্চ্চায় থাকেন সারাবছর সেই শিল্প চর্চ্চাকেই বেঁচে থাকার প্রতিটি স্তরে সম্প্রসারিত করার ইচ্ছে থেকেই এই ভাবনার জন্ম!শুধু মঞ্চ বা প্রদর্শনীকক্ষ নয়- ঘরের মধ্যে,পথের বাঁকে ছড়িয়ে থাকতে চান ওঁরা আপনার জীবনের সঙ্গে মিশে।

Installation for a room

ঘরের একটা অংশকে আপনি এভাবে কাজে লাগাতে পারেন।বা জানালার শেষ অংশটিও  এমন হতেই পারে।আরো অনেক কিছু হতেই পারে।ওঁদের জানান আপনি কি চান,কেমন  চান,ওঁরা আরো জানাবেন আপনাকে!

A painted glass window inside

Light shade Umbrella

জানালার কাঁচে আপনি এমন সব ছবি আঁকতে পারেন।আর  রয়েছে  ছাতার মত একটি আলোর দানি।ছাতার মত বড় পাতাটির নীচে ভোরের দোয়েল পাখি মনে  পড়ে?সারা ঘর অন্ধকার রেখে আপনার গ্রামাফোনে চালিয়ে দিন উস্তাদ বড়ে গুলাম  আলি সাহেব।আপনি বসুন মাটিতে পাতা তাকিয়ায় অথবা আরাম কেদারায়।শুধু জ্বালিয়ে  রাখুন এই ছাতার মত বড় আলোর দানির আলো।সারাদিনের ক্লান্তি ধুয়ে-মুছে  সাফ!বেঁচে থাকবেন যখন তখন আনন্দে বাঁচুন।সামান্যকে দিয়ে অসামান্য জীবন তৈরী  করুন।রং,চেনা বস্তুর অচেনা মুখশ্রী আপনাকে অনেকটা চেনা জীবনে অচেনার স্বাদ  দেবে।

যোগাযোগঃsepakolkata@gmail.com

কাঙাল নামা/(ষষ্ঠ কিস্তি)
জয়ই একমাত্র গুণ(ধারাবাহিক উপন্যাস)

জিতেছিলেন সিজার।কিন্তু সেই জেতার পিছনে ছিল পরাজিত না হওয়ার ইচ্ছে।লড়াইটাকে সিজার ভাগ করেছিলেন দু-ভাগে।একভাগে ছিল ব্রিটনদের সম্পূর্ণ পরাজিত করে দখলে রাখার ভাবনা,অন্য ভাগে ছিল কৌশলের জয়।প্রথমটা সিজার খারিজ করেছিলেন প্রথমবারই।কারণ এই দেশটাতে আছে বলতে শুধু টিন।সোনা হলে কথা ছিল কিছু।কিন্তু সোনা না হলে সিজারের আলাদা করে কিছু এসে যাবেনা।তিনি ব্রিটেন না,রোম নিয়ে চিন্তিত।সমস্ত রাস্তা পৃথিবীর যাচ্ছে রোমের দিকে,আর তিনি সেই রাস্তায় হাঁটতে পারছেন না।কোনো মানে হয়?ব্রিটেনকে পরাজিত করতে পারেন নি সরাসরি,কিন্তু মৈত্রীর মাধ্যমে আনুগত্য আদায় করেছেন।নিজের পছন্দের শাসক বসিয়ে দিয়েছেন।রোমকে বোঝানো গ্যাছে যে এবারে গল নিরাপদ হয়েছে।

নিরাপত্তা!সেটাই তাড়িয়ে বেড়ায় যেকোন শক্তিকে।এই যে তাঁবুতে সিজার বাতি জ্বালিয়ে বসে আছেন সন্ধ্যায় সেটা কেন?খুব সহজ কারণ!অন্ধকারে নিরাপত্তা ক্ষুণ্ণ হয়।আর সিজারের নিরাপত্তা এবং শাসনের নিরাপত্তা একই।সিজার শাসনের মুখ।ব্রিটেনে তাঁর জয়ের খবর দিয়েছেন বন্ধু সিসেরোকে।সেই সূত্রে রোম জানবে সব।কে শাসন করছে রোম এখন?কয়েকজন পেটমোটা সেনেটর।হাহ!শুধু মাত্র ঘুষ আর মস্তান দিয়ে এরা নির্বাচন জিতে রোমান জনগণের প্রতিনিধি হয়ে যায়।জনগণের চাহিদা কি,না একটি বিপুল সার্কাস!সেই সার্কাসে রোমের কি?কিচ্ছু না!রোমকে নিয়ে এত ভাবনা কেন?কিসের জন্যে রোম আজ পৃথিবীর শ্রেষ্ঠতম সাম্রাজ্য?সেকি সেনেটের অবদান?নাকি ব্যাক্তির?সেনেট মানে কিছু মাথামোটার দল।আগে হয়তো কখনো অন্যরকম কিছু ছিল।সেখানেও কেউ না কেউ ছিলোই যার জন্যে সেনেট বুঝেছে কখন কি করা উচিত!কিন্তু সেখানে বুদ্ধিমান লোক বেশী ছিল সেদিন।আর আজ?যত রোমের সম্পদ বেড়েছে ত বেড়েছে মূর্খামি!কারণ যাদের অর্থ বেড়েছে তাদের হাতে ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্তাবকের দল।তারা সকাল থেকে সন্ধে সুর করে বলে যায় সে কত মহান!ব্যাস!খেল খতম পয়সা হজম।এবারে এরা চালাবে রোম?রোমের দরকার তাঁকে।তিনি এসবের উর্দ্ধে।সম্পদ বা স্তাবকতা তাঁকে বিচলিত করেনা।তিনি দেবপুত্র।তাঁর বংশের সূত্রপাত দেবতার ঔরসে।তিনিই একমাত্র পারেন রোমকে অন্য মাত্রায় নিয়ে যেতে।

একই কথা অন্যরাও ভেবেছিল বোধহয়

যেমন রবার্ট ক্লাইভ।ব্রিটেনের সংষ্কৃতির আনাচে কানাচে ছড়িয়ে আছে রোম আর সিজার।ক্লাইভ থেকে উইলিয়াম সকলে ছোট কিম্বা বড় প্রতিরূপ সিজারের।কিন্তু কেউই গোটা সিজার হতে পারেনি।উইলিয়াম বন্দুক হাতে ফিরে গিয়েছিল তাঁবুর ভেতরে শেষ-মেশ।জন তাকে নিয়ে চলে গিয়েছিল।সমস্যা হচ্ছে পাথর লাগবে ব্যালাস্টের জন্যে।কিন্তু সে পাথর অন্য জায়গা থেকে আনা হবেনা কেন?সেই উত্তরটা জড়িয়ে আছে ক্লাইভের সঙ্গে।জড়িয়ে আছে কোম্পানীর পরিচালন ব্যবস্থার সঙ্গে।ওই বুড়োটা,যে উইলিয়ামকে অগ্রাহ্য করে চলে গেছিল সে এসব জানেনা।সে কি জানে তা আমরা পরে জানব।কিন্তু ক্লাইভ কি জানত সেটা এবারে জানা জরুরী।মার্শাল এই বৃত্তান্তগুলো জানেন কিন্তু লিখবেন না।কারণ এই তত্ত্ব তাঁর পুরাতত্ত্ব নয়।তবু খাতার সামনে বসে বসে সাইটের এখন অবধি করা স্কেচগুলো দেখতে দেখতে ভাবছিলেন ইতিহাস কিভাবে জড়িয়ে থাকে পরতে পরতে।কত জীবন্ত সে।

রবার্ট ক্লাইভ একজন সামান্য সৈনিক থেকে কোম্পানীর ভারতের শাসনযন্ত্রের মাথা হয়েছিলেন।সে খেলা চারটিখানি খেলা?

একি শুধু হাসি-খেলা
এবার ২৫শে গেছিলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।সারাদিন ঠাকুরপূজোর আয়োজন  ছিল।অগণ্য ভীড়!১৫০-এও আছেন মানুষটা।দেখেও আনন্দে মন ভরে ওঠে।ভীড়ের মানুষ  একে অপরকে বলছেন কোথায় তিনি কি করতেন,কে থাকতো!দেখছিলাম আর ভাবছিলাম মহান  জীবন কি করে মহান হয়ে ওঠে।কিন্তু এই কি শেষ?আর কেউ কোনোদিন এই উচ্চতায়  যাবেন না?তা কি হয়?হলে কি ভাল?যে জাতির উচ্চতা বাঁধা হয়ে গেল তার কি রইল  হাতে?শুধু কত নীচে নামা যায়?বাড়িটা নিয়েই শুধু এ প্রশ্নের বিচার করে দেখি  আজ!

ওখানে একটা বিশ্ববিদ্যালয় আছে।বা ছিল বললে ঠিক হয়।কোনো এককালে ওখানে  আমিও সামান্য সময় শিক্ষার্থী ছিলাম।সে সময়ে চিত্রকলা, নাটক,  গান,নাচ,ভাষ্কর্য্য শেখান হত ওই বাড়িতেই।আমরা যখন যেতাম তখন আপন মনে অনেক  সময় খুঁজে বেড়াতাম কাদম্বরীর ঘর,বালক রবির পুকুরের দিকের জানলাটা।সারাদিনের  কাজের ফাঁকে এসব ছিল বড় কাজের কাজ-ও।তারপরে শুরু হত  তর্ক-আড্ডা-আলোচনা।কাদম্বরী কি সত্যি ভালবাসা দিয়েছিলেন রবিকে,যাকে আমরা  প্রেম বলি সেই অর্থে?নাকি এ সব তার কষ্ট কল্পনা?নাকি বিহারিলালকে নিয়েই  কাদম্বরীর সব ছিল!জ্যোতিরিন্দ্রের অভিনেত্রী প্রীতির বিপরীতে কাদম্বরীর  বিহারিলাল বা নিদেনপক্ষে রবিকে সামনে রাখাই আসলে রবির কাল?নির্ঝরের  স্বপ্নভঙ্গের মানে কি?

অবন ঠাকুরের ছবি আঁকার ঘরটা রামভবনের ছাদে।সেখানে মাঝে মাঝে আমরা নাটক  পাঠ করতাম,চিত্রশিল্পিরা কাজ করতেন।নাচের মেয়েরা এসে মাঝে মাঝে নিজেরা  অনুষ্ঠানের মহড়া দিত।আমরা নয়ন স্বার্থক করতাম।নাটক হত অবন মঞ্চে।মহড়াও হত  ওখানে।পরীক্ষাও হত ওখানে।ওই বাড়িটা পরে তৈরী।কিন্তু কোথায় নাটক করতাম, না  যেখানে বসে এ বঙ্গের শ্রেষ্ঠ নাট্যকার এবং অন্যতম সেরা নির্দেশক নাটক  লিখতেন,যেখানে ঠাকুরবাড়ির নাট্যচর্চা তৈরী হয়েছিল।কোন নাট্যচর্চা,না যার  নাট্যভাবনা,সংলাপ ইত্যাদি ছেড়ে দিলেও শুধু পোষাক বা মঞ্চেই বলা যায় সে আমলে  অত্যাধুনিক!বলা যায় ইউরোপীয় থিয়েটার, যা গ্রীক নাটকের জারজ সন্তান তার  ভাঁড়ামির সীমা ছাড়িয়ে আমাদের ঐতিহ্যের মধ্যে প্রথিত।সেই চর্চ্চা,শিশিরবাবু  হয়ে শম্ভু মিত্রর হাতে ‘রক্তকরবী’ হয়ে ফুটবে!আমরা সেখানে নাট্যচর্চ্চা  করতাম।রামভবনের ছাদে ছবি আঁকা মানে বেঙ্গল স্কুল থেকে কাটুম কুটুম অবধি  যাত্রা!এই ঘরের লোকটিকে,মানে অবনকে কয়েকটা ঘর পাশের লোকটি বলেছিলেন ছবি  হচ্ছেনা ঠিক!বেঙ্গল স্কুল অনেক হয়েছে।নন্দলালকে, অবনকে জাপান বা ইউরোপ যেতে  বারেবারে বলছিলেন।শেষে কিছুটা বিরক্ত হয়েই কালি-কলম এবং তুলি তুলে  নিলেন!আমাদের প্রথম আধুনিক চিত্রকর জন্মালেন ১৯২৯ সালে।যখন তাঁর বয়স  উণসত্তর বছর মাত্র!সেখানে যেকোন চিত্রকরের ছবি আঁকতে বুক কাঁপে,কাঁপার  কথা।নাচের মেয়েরা যে পুরোনো টানা এবং বড় ঘরগুলোতে নাচ শিখত, সেখানে শিখতে  শিখতে কখন মনে হতেই পারত যে এখানে একটা মানুষ থাকতেন যিনি বাঙালির নিজস্ব  নাচের অভাব মেটাতে জাভা থেকে মণিপুর সব জায়গা থেকে নাচের ধারা এনেছেন।তেমন  তেমন হলে শান্তিনিকেতনে নিজে নেচে দেখিয়ে দিতেন কোথায় ভুল হচ্ছে বা কি  হবে!নাচের কোনো শিক্ষা নেই তাঁর,একমাত্র ইউরোপে গিয়ে কৈশোর পেরোনো বয়সে বল  নাচ শেখা ছাড়া,দেখে আর করে শিখেছেন।আর গান?তা নিয়ে কিছু বলতে হবে?

ওইখানে আমরা পড়তাম এবং ভাবতাম এবং এসব সকলেই ভাবতামও না।অনেকেই ডিগ্রি  আর চাকরী জোটাতে দিনগত পাপক্ষয় করতাম।কিন্তু যারা ভাবতে চাইত,যারা শিখতে  চাইত,যারা আজকের নয়-আগামী একশ বছর ভেবে অন্তত চলতে চায়, তাদের শিক্ষালয় ছিল  দিনেন্দ্র-জ্যোতি-রবি-অবন-গগনের চোখের সামনে,ছিল  স্বর্ণময়ী-জ্ঞানদানন্দিনী-ইন্দিরা-সরলার চোখের সামনে।ছিল ঠাকুরবাড়ির  সংষ্কৃতির চোখের সামনে।খুব কঠিন এই সবের সামনে দাঁড়িয়ে কাজ  করা।প্রতিমুহুর্তে নিজের মাপ জেনে যাওয়া যায়।হয় তাকে অতিক্রম কর,নইলে সরে  যাও!যা আজ থেকে একশো কিম্বা দেড়শো বছর আগে হয়ে গ্যাছে তার থেকে কম কিছু  নেবে কেন মানুষ?খুব কঠিন এ শিক্ষা!

সেই শিক্ষার দিন শেষ।শিক্ষানীতির কল্যাণে রবীন্দ্রনাথ বিসর্জন অনেক আগেই  হয়েছে,এবারে রবীন্দ্রভারতী বিসর্জনও শেষ।ওখান থেকে সরিয়ে দেওয়া হল  বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন।সংরক্ষণ হবে এর।মানে কি?আলাদা করে না দিলে  সংরক্ষণ হয়না?আমার বাড়িকে আমি যত্ন করতে গেলে অন্যের বাড়িতে থেকে  করি?জীবন্ত একটা মানুষকে সংরক্ষণ করতে হলে কি মেরে ফেলতে হয়?রবীন্দ্রনাথতো  সত্যি বেঁচে নেই শিক্ষানীতি প্রণেতাদের কাছে!যে মানুষটা নিজের জমিদারির  অংশকে বিশ্বভারতী বানালেন তিনি কি চেয়েছিলেন কবরের মত পড়ে থাকতে?চাইলে  নোবেল পেয়ে তুলে দিলেন না কেন বিশ্বভারতী?নাকি শান্তিনিকেতন থাকতে আবার  আলাদা করে রবীন্দ্রনাথ বা তাঁর সংষ্কৃতি চর্চ্চার প্রয়োজন কি?বেশী ছড়ালে  সমস্যা বুঝি? ‘চিত্ত যেথা ভয়শূণ্য’,তার ভয়?এই যে যারা পড়তে আসতো ডিগ্রীর  জন্যে,কাজের জন্যে তাদের সে ভাবনার বাইরে আরেকটু বিশ্ব চেনানো শিক্ষানীতি  না?যদি ভাবানো যেত তাহলে কি মাথাটা উঁচু হত না নীচু?তার বদলে শেষের দিকে  কলাভবন থেকে অবন মঞ্চে সর্বত্র কাজের সময় বেঁধে দিয়ে,যা যা লাগে ব্যাবহারের  জন্যে তাকে কাজের জন্যে ব্যবহার না করতে দিয়ে,কি জানিয়ে দেওয়া হচ্ছিলো না  শিল্পি শুধুমাত্র শ্রমজীবি যার বুদ্ধির বিকাশ চাইনা আর?সে শুধু সময় মাফিক  চলবে আর কাজ করবে যতটা চাওয়া হবে ততটাই।তাই নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ হয়ে  যাবে পূর্বভারতের একমাত্র শিল্পশিক্ষার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।এই করতে  করতে শেষে বিটি রোডের ক্যাম্পাসে নিয়ে গড়পড়তা শিক্ষাক্ষেত্রের সঙ্গে মিলিয়ে  শান্তি হয়েছে নীতিপ্রণেতাদের,শিল্পের অবাধ্য ঘাড় থেঁতলে দেওয়া গ্যাছে।আর  নাগরিক সমাজ?তাঁরা এত ভাবলেন কবে এদেশে?নুন আনতে পান্তা ফুরোয় বেশীর,কমের  আরো অনেক চাই!শিল্প?একটাই মানে তার,সে হোলো ধোঁয়া-ময়লা-দূষণের  কারখানা।চারুশিল্পের নয় শুধু কারুশিল্পের দিন আজ!কাজেই আগামী দেড়শো বছরেও  আর কেউ রবীন্দ্রনাথের সমকক্ষ হবেন না।অতিক্রম তো দুঃস্বপ্ন!বঙ্কিমের মালা  রবির গলায় দুলেছিল,রবির মালার সব ফুল শুকিয়ে দেওয়াই আমাদের লক্ষ ছিল,আমরা  সফল।সে মালার সংরক্ষণে ব্রতী নীতিপ্রণেতাদের অগ্রিম অভিনন্দন!

কাঙাল নামা/পঞ্চম কিস্তি(ধারাবাহিক উপন্যাস)
সভ্যতার মানে

উইলিয়ামের হাতে বন্দুক যাতে না পৌঁছয়  তার জন্যে সতর্ক থাকতে হয়েছিল জনকে।তাঁবুর বাইরে বেড়িয়ে দেখে একটি বৃদ্ধ  একটু ঝোঁকা শরীর নিয়ে টিলার আড়ালে বেঁকে যাচ্ছে আর উইলিয়াম তরপে  যাচ্ছে।একবার করে ছুটে যাচ্ছে, একবার পিছিয়ে আসছে তাঁবুর দিকে।একাজটা একটা  কুকুর সাধারণত করে থাকে।কুকুরটি যদি নিশ্চিত না হয় যাকে দেখে সে চিৎকার  করছে তার শক্তি কত তাহলে সে এমনি করে থাকে।উইলিয়াম কুকুর না হতে পারে  কিন্তু জন্তু বটেই।তার নিজের নিরাপত্তা সম্পর্কে তার যথেষ্ট পরিষ্কার ধারণা  আছে।এই জায়গাটা এমনই যে এখানে কয়েক কিলোমিটার অন্তর লোকবসতি।তাও কাছাকাছি  জলের উৎস থাকলে তবেই।

জল যে কোনো বসতি স্থাপনের প্রাথমিক শর্ত।এককালে এখানে জল ছিল  বটে।সরস্বতী বলে একটি নদী বইত এখান দিয়ে।সে কবে হেজে মরে গ্যাছে।জল ছিল আর  জল নেই-এর মধ্যে কতটা তফাৎ তা জলে অভ্যস্ত লোকই জানে শুধু।জায়গাটা  রূক্ষ!শুধু এটাই নয়। গোটা বালুচিস্তানে বা সিন্ধের পশ্চিমে একই অবস্থা।একটা  অদ্ভুত জায়গা এটা।একদিকে মরুভূমি তো অন্যদিকে সমুদ্র।আবার পাহাড়ের সারি  আলাদা করে দিয়ে গ্যাছে দুটোকেই।সিন্ধ,বেলুচদের দেশ পেরিয়ে রেলপথ যাবে  লাহোর।হাজার কিলোমিটারেরও বেশী রাস্তা।এখানে জনশ্রুতি বলে এককালে নাকি অনেক  শহর ছিল,সঙ্গে গ্রাম।আজ সে সব কিছুই নেই।উইলিয়াম শুনেছে সে সব।কিন্তু আজ  যা আছে তা খুব স্বস্তিদায়ক নয়।অভাবে স্বভাব নষ্ট বলে ছোটবেলায়  শুনেছিল।কিন্তু তার থেকেও বড় হল এখানকার লোকজনের স্বভাব।এরা অনেকেই  স্বভাবেই অপরাধী।ঘুরে বেড়ানো ছাড়া কাজ নেই,আর যা আছে তা হল কারোর কিছু আছে  দেখলেই তা হরপ করে নেওয়ার চেষ্টা।খুব নৃশংস এরা।কথায় কথায় হত্যা করতে হাত  কাঁপেনা এদের।সেই জন্যেই ওই বুড়োকে এককথায় অনুসরণ করেনি সে।বন্দুকের জন্যে  অপেক্ষা করছিল।কোম্পানি তাদের যে কাজ দিয়ে পাঠিয়েছে সেই কাজে প্রাণের ঝুঁকি  আছেই।কারণ এখানে এই সব উপজাতীরা মোটেই কোম্পানির লোকেদের ভাল চোখে  দেখেনা।তাদের কাছে এই সব ব্রিটিশদের উদ্দেশ্য হল তাদের যা আছে সেটা শুষে  ছিবড়ে করে দেওয়া।সেকাজেই লাগে রেলপথ।জন যখন নিজের হাতে বন্দুক নিয়ে বেরিয়ে  এল তখন বুড়ো হারিয়ে গ্যাছে টিলার ওপারে।উইলিয়াম মাটিতে তার পা-টা ঠুকলো যেন  বেপরোয়া ঘোড়া সে একটি।এতক্ষণ যে কুলি-কামিনগুলো কাজ ছেড়ে তার দিকে চেয়ে  ছিল তারা এবারে চোখ সরিয়ে নিয়ে হাতের কাজে মন দিল।এমনকি কুলিদের সর্দারটাও  তাকে দেখছিল।হারামীর দল!গালি দেয় উইলিয়াম।জন এসে দাঁড়িয়েছে তার সামনে।তাই  সে কারোকে লাথিটা মারার সুযোগ পেলোনা।জন এ বিষয়ে সতর্ক থাকে।এই সব কুলিরা  বেগার খাটছে কোম্পানির হয়ে।কারণ কোম্পানির সৈন্যদের এরা সমঝে চলে!তবু  সাবধানের মার নেই।পালিয়ে যাতে না যায়,বা বিক্ষুব্ধ হয়ে কাজ না আটকায় সেটা  দেখা দরকার।কাজ বন্ধ হলেই বিপদ।রেল লাইওনে অনেক হিসেব জড়িয়ে আছে যা  উইওলিয়াম বোঝেনা,বুঝতে চায়ওনা!

সিজারের শিক্ষা  রোমেই হয়

ক্রাসাস সোজা রোমের অনুমতি ছাড়াই বাহিনী নিয়ে চলে গিয়েছিল এবং যুদ্ধে  সাময়িক জয়ের পরে তাকে পারসিকদের হাতে প্রাণ দিয়েই শেষ করতে হয়েছিল  খেলাটা।শত্রুর সম্পর্কে যথেষ্ট তথ্য তার হাতে ছিলনা, তবুও গোঁয়ার্তুমির শখ  ছিল তার!সিজারের নেই।ব্রিটেনের আগে সে ভেনেট্টিদের মোকাবিলা করেছে।সেখানে  বেশ ঝামেলা হয়েছিল।ভেনেট্টিরা তাদের অনেক নগর-বন্দরে বেশ নিরাপদ  ছিল।নগরগুলো সমুদ্রের জল থেকে সোজা উঠেছে,সেদিক থেকে আক্রমণ করার উপায়  কম।ভেনিস যাদের দেশ তাদের জলপথে কাবু করা খুব সহজ কাজ নয়।অনেক কষ্ট করে  বন্দর নগরগুলো যাও বা দখলে আসত,তাও দখলের পরে দেখা যেত যে তারা নগর ছেড়ে  পালিয়েছে অন্য কোনো বন্দরে।আবার খাড়া পাহাড়,অবিশ্রান্ত আক্রমণ পেরিয়ে  আরেকটা বন্দর নগর দখল।এভাবে ক্লান্ত হয়ে পড়ছিল রোমানরা। একটাই রাস্তা  ছিল,সরাসরি ওদের নৌবহরকে আক্রমণ করা।

ভেনেট্টিরা যদি এভাবে রোমকে কলা দেখাতে পারে তাহলে সমগ্র গলের দখল নিয়ে  ঝামেলা হবে।ফাঁকতালে জার্মান অষ্ট্রোগথ,ভিসিগথরা,বেলজি-রা,কেল্টিকদের সমস্ত  উপজাতীরাও বিদ্রোহ করতে পারে।তাই আক্রমণ করতেই হয় ওদের নৌবহর।কিন্তু  ভেনেট্টিদের জাহাজ রোমানদের থেকে শক্তপোক্ত অনেক।কাজেই জাহাজে জাহাজে  ধাক্কা দিয়ে কাবু করা যায়না,উল্টে ক্ষতি রোমানদের।এর সঙ্গে আছে উঁচু জাহাজ  হবার সুবিধে।রোমানদের থেকে বেশী উচ্চতায় ওরা থাকে বলে আক্রমণ করতে সুবিধে  বেশী পায়।তার সমাধান বার করতে হল।জাহাজের সামনের ধাক্কা মারার জন্যে যে  অংশটা তৈরী সেই অংশটাকেই আরেকটু বাড়িয়ে নিয়ে আরেকটা নতুন জিনিস জোড়া  হল।একটা সিঁড়ির মত অংশ এটা,যেটা জাহাজে জাহাজে ধাক্কা হলেই ঘুরিয়ে অন্য  জাহাজে লাগিয়ে দেওয়া যাবে এবং হুকের মত আটকে যাবে সেটা।ফলে অন্য জাহাজ আর  সেটাকে খুলতে পারবেনা।এবারে স্থলপথের যুদ্ধের মত হয়ে যাবে বিষয়টা।আর ধাক্কা  মারার জায়গায় লোহার খোঁচা ব্যবহার করা হল।সেটা গিয়ে ধাক্কা মেরে ফুঁটো করে  দেবে শ্ত্রুর জাহাজ।এবারে রোমানদের ঠেকানো গেলনা।এই হল সিজার।তার এক  সেনাপতির মাথাকে কাজে লাগিয়ে ভেনেট্টিদের মত জলের পোকাকেও শায়েস্তা করে  ফেলেছে।

জল?গ্রীক জলদস্যুরা তাকে যখন অপহরণ করেছিল তখনো সে ভয় পায়নি,আর আজ  পাবে?প্রাকৃতিক একটি সৈকতে গতবার অবতরণের প্রথম চেষ্টা করেছিল,কিন্তু এবারে  নয়!এবারে এক্কেবারে একটি বন্দরেই নামবে তারা।ব্রিটেনের যোদ্ধারা কূলে  প্রস্তুত, কিন্তু তাতে কি?এবারে বাহিনী বড়, আর সবচেয়ে বড় কথা হল সিজার  অভিজ্ঞতা থেকে শেখেন বটেই।ক্রমাগত জাহাজ থেকে পাথর আর তীর বর্ষণের মধ্যে  নামল রোমের বাহিনী।সিজার জাহাজে আছে।সিজারের বাহিনী আগেরবারের মত ভয় পেলে  গর্দান যাবে।এটা সবাই পরিষ্কার করে জানে।

-জয়-পরাজয়ের কারণ কি?

বাহিনী নিশ্চুপ ছিল।সেনাপতিরাও।এ প্রশ্নের অর্থই অর্ধেকের কাছে পরিষ্কার  নয়, তায় উত্তর!এই অভিযান শুরুর আগে সিজার হাঁটছিলেন বাহিনীর মধ্যে  দিয়ে।রোমের একটা অংশ কত কত বার তাঁর পতন চেয়ছে।তাতে কি?তিনি নেই?সেই যে  অভিযোগ এলো যখন,যখন সিজার প্রিটর,তখন ব্যবস্থাকে পালটে দেবার ষড়যন্ত্রে  যুক্ত থাকার দায়ে সিনেটে অধিবেশনে বিচার চলছে একজনের।সেই সময়ে সিজার একটি  হাতচিঠি ষড়যন্ত্রকারীকে দেন।মার্কাস কাটো।সিজারের সবচেয়ে কঠিন শত্রু,সঙ্গে  সঙ্গে অভিযোগ করেন সিজার ষড়যন্ত্রীদের সঙ্গে গোপনে আঁতাত করছে  বলে।ব্যাস!সেই চিরকূট খুলে ফেলা হল এবং জানা গেল কাটোরই সৎ বোন ওই চিঠি  লিখেছেন অভিযুক্তকে।সেটা একটি প্রেমপত্র। হাস্যকর হয়ে দাঁড়ালো  গোটাটা।কিন্তু সেবার সিজার হারলেন।তাঁর প্রবল বাগ্মীতাও ফাঁসির দড়ি থেকে  অভিযুক্তদের বাঁচাতে পারলোনা।বেশ!কিন্তু একই ষড়যন্ত্রের অভিযোগে যখন পরের  বছর তাঁর আবার বিচার চায় শত্রুরা, তখন স্বয়ং সিসেরো তাঁর হয়ে স্বাক্ষে বলেন  সিজার সব যথাসময়ে জানিয়ে দিয়েছিলেন।সিসেরো তখন কন্সাল।শত্রুদের মধ্যে  একজন,যে সিজারের বিচারের জন্যে নিযুক্ত পরিষদে ছিল,তাকে ফাঁসিতে যেতে  হয়।নীরব সৈন্য আর সেনাপতিদের মধ্যে সিজার দাঁড়িয়ে পড়লেন।বললেন,

-পরাজয় শব্দটা একমাত্র পরাজিতদের অভিধানে থাকে একথা না জানা!

(ক্রমশঃ)

ঝড় ও বৃষ্টির জন্যে…
(১)

এমনি চেয়েছি তোমাকে!

বুকের ভেতরে থম,পাঁজরের

কাছে আটকানো বাতাসের পাক;

চোখে চোখ মেলালে ক্রুরতা,

অবিশ্বাস খেলে যাবে তিনপাত্তি-

এই যে কুঁজো হয়ে যাচ্ছি,

কোমরের কাছে চোরা টান

ঘাড়ের শিকড়ে ব্যাথা,হাঁটুতে

গাঁটে পেরেকের জং – এসবের,

অর্থে একটি নিতান্ত সাধারণ

জীবন ও বহমান জ্যামিতি;

বিছানা ভেসে গেল,ড্রেসিং টেবিল তবু

এমনি চেয়েছি তোমাকে, এমনি;

প্রতিদিন সকাল ও সন্ধ্যা এই আর ঐ

আর এই চারতলার উপর থেকে

এভাবেই চেয়ে গেছি আপ্রাণ বালক,

আমি শুধু এভাবেই চাইতে পেরেছি ঝড়!

(২)

তুমি যখন নাচছিলে

দিকবিদিক

ভুল বা ঠিক

ভুল বা ঠিক

অনিশ্চিতে নাচছিলে,

তুমি যখন যেমন ইচ্ছে

কোমর থেকে ঘুরছিলে

ঘুরছিলে আর নাচছিলে

আর ঘুরছিলে আর পড়ছিলে

আর ভাসছিলে আর ভাঙছিলে

আর বন্ধ ডানা গাঙচিলে

তার ডানার ছলাৎ থেমেছিল

আর কাকের দল চুপছিল

আর বাজের সারি নেমেছিল

পাশের গাছের মগডালে

পড়শি বাড়ির আবডালে,

আর গাইছিলে

সব ঝাঁপতালে

আর দিব্বি তোমায় লাগছিল

আর ভীষণ ভয়াল লাগছিল

আর বুকের মধ্যে ভয় ছিল

আর ছাদের শিকটা দুলছিল

আর চুলের মুঠি ধরে গাছের

একশো আকাশ পাড়ছিল

তাই,জলের স্রোত ধুলো পথের

মাখছিল আর খেলছিল

তুমি যখন নাচছিলে

ভুল বা ঠিক

দিকবিদিক

ভুল বা ঠিক

দারুণ প্রেমে নাচছিলে,

শহর জুড়ে সব বাড়িঘর

তুমুল সুখে কাঁদছিল,

ভীষণ নষ্ট সব চরাচর

ঝড়ের শরীর ছেঁচছিল,

মেঘের দানা বাটছিল

মরতে মরতে বাঁচছিল

আর যেমন ইচ্ছে ছুটছিল

আর বৃষ্টি হয়ে বাজছিল

আর বৃষ্টি হয়ে নাচছিল

আর বৃষ্টি হয়ে পড়ছিল-