বিজ্ঞান | কফি হাউসের আড্ডা

বিজ্ঞান

কম্প্যুটার, ইন্টারনেট, মাতৃভাষা এবং পূর্বোত্তর ভারতের আন্তর্জালিক অভিধান ‘শব্দ’:

মঙ্গলবার, ফেব্রুয়ারি 2, 2010 সময় :20:20
লেখক : সুশান্ত

বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র হবার সুবাদে এক সময় আমার ইংরেজি লিখতে হাত কাঁপত। বলতে হলে বোধহয় এখনো ঠোঁট কাঁপবে। আজ আমি একটি কাগজ ( প্রজ্ঞান) নিয়মিত সম্পাদনা করি যার বেশির ভাগ লেখাই থাকে ইংরেজিতে। এ দরকারে এবং আনুষঙ্গিক আরো অজস্র দরকারে আজ আমাকে রোজ ইংরেজি লিখতে হয়। আমার হাত কাঁপে না। কারণটি, আর... »

মাতৃভাষাকে ভালোবেসে ‘শব্দ’তে যোগ দিন।

বৃহস্পতিবার, জানুয়ারি 28, 2010 সময় :22:22
লেখক : সুশান্ত

বাংলা সহ পূরবোত্তরের সমস্ত মাতৃভাষাকে যারা ভালোবাসেন তারা ‘শব্দ’তে যোগ দিন। পূর্বোত্তর ভারতের এক মাত্র আন্তর্জালিকা অভিধান। স্বেচ্ছাতে শব্দ যোগ দিন। বাংলার ক্ষেত্রে ( সিলেটি, কাছাড়ি আদি) পূর্বত্তরের ঔপভাষিক বাংলা হলে আরো ভালো। পূর্বোত্তরের আলো-হাওয়া-মাটি আপনারও। সেই অধিকার কায়েম করতে শব্দ হতে পারে এক শক্ত হাতিয়ার। পূর্বোত্তরের সমস্ত ভাষাগুলোর মধ্যে ‘শব্দ’ এক সম্মন্ধ সেতু।... »

অসমের এক কলেজের থেকে প্রকাশিত অনন্য নিয়মিত কাগজ পড়ুন

মঙ্গলবার, জানুয়ারি 19, 2010 সময় :22:22
লেখক : সুশান্ত

বন্ধুরা, ভারতের রাষ্ট্রভাষা নীতি যে কভাষাকে বিপন্ন করেছে কলকাতার মতো জায়গাতে বসে অনেকেই বুঝতে পারেন না। অসমের মতো জায়গাতে অসমিয়ারাও স্বপ্ন দেখতে শুরু করেছিল, যদি বাংলা পশ্চিম বাংলার, তামিল তামিলনাডুর রাজ্যভাষা হয়, অসমে কেন অসমিয়া নয়। কিন্তু সত্য হলো অসমের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠি ছিল বাঙালি। তাই একসময় ( পঞ্চাষ ও ষাটের দশকে ) এই দুই... »

বলয়গ্রাস সূর্যগ্রহণ – ১৫ই জানুয়ারী, ২০১০

শুক্রবার, জানুয়ারি 15, 2010 সময় :15:08
লেখক : sridip

এই শতাব্দীর সম্ভবতঃ দীর্ঘতম সূর্যগ্রহণ দেখে ফেললাম আমরা। যদিও তা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণকেই বলে যাতে সূর্য ও পৃথিবীর মধ্যে এক সরলরেখায় অবস্থানকারী চাঁদ, পৃথিবীর থেকে এমন দূরত্বে থাকে যে, চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়লেও তা কার্যত সূর্যকে ঢেকে রাখার পক্ষে অপ্রতুল হয়ে পড়ে। অর্থাৎ পৃথিবীর যে যে... »

পাগলা বাবুর শুভেচ্ছা

বুধবার, জানুয়ারি 6, 2010 সময় :20:27
লেখক : পাগলাবাবু

কফি হাউসের আড্ডায় আসতে পেরে ভালো লাগছে । কর্তৃপক্ষ’কে অনেক ধন্যবাদ । সবাইকে নতুন বছরে পাগলা বাবুর শুভেচ্ছা । »

আই-ফোনের নাকি মৃত্যু ঘটতে যাচ্ছে!!

বুধবার, জানুয়ারি 6, 2010 সময় :20:24
লেখক : আরিফুর রহমান

গুগল আজকে রিলিজ দিলো ‘নেক্সাস ওয়ান’… আকা ‘গুগল ফোন’.. মানুষ জন উন্মাদ হয়ে রিভিউ ভিডিও টুইট বাল ছাল ইত্যাদি দিয়ে ভরে ফেলছে নেট… (আমিও মনে হয় ইরাম একজন.. একটা মশকরা কিন্তু মজার রিভিউ দেখুন… YouTube Link আরো কিছু রিভিউ পাওয়া যাবে… গুগলের অফিসিয়াল সাইট ব্যাক্তিগত অভিমত: ফোনটার সম্ভাবনা আছে, যদিও আমার আইফোন নাই, তবুও আইফোন ভালো... »

ভারতে সৌরতাপবিদ্যুত

শুক্রবার, ডিসেম্বর 4, 2009 সময় :15:38
লেখক : দিগন্ত

ভারতে কোনো বিকল্প শক্তির সৌরবিদ্যুতের মত সম্ভাবনা তাত্বিকভাবে অন্তত নেই। ভারতে গড়ে বছরে ৩০০ দিন সূর্যালোক আসে, বর্ষার তিনমাস বাদ দিয়ে বাকি সময়ে সূর্যালোক যথেষ্ট নিরবিচ্ছিন্ন ও প্রখর। প্রতিবছরে গড়ে ৫ টেরাওয়াট শক্তি ভারতের প্রতি বর্গমিটার জমিতে আছড়ে পড়ে।(সূত্র) ভূপতিত এই সৌরশক্তির মাত্র ০.১% বিদ্যুতশক্তিতে রূপান্তর করা গেলেই ভারতের সব বিদ্যুতের চাহিদা মিটিয়ে ফেলা... »

দশকের সেরা দশ “ইন্টারনেট মুহূর্ত”

বৃহস্পতিবার, ডিসেম্বর 3, 2009 সময় :15:59
লেখক : দারাশিকো

নিউইয়র্কের একাডেমি অফ ডিজিটাল আর্টস এন্ড সায়েন্সেস, যা ওয়েবি অ্যাওয়ার্ডস নামে পরিচিত, এই দশকের সেরা দশ “ইন্টারনেট মুহুর্ত” (Internet Moments) ঘোষনা করেছে। এর মধ্যে ইন্টারনেটে উইকিপিডিয়ার সংযোজন, গুগল অ্যাডওয়ার্ডস ইত্যাদি রয়েছে। তাছাড়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইন্টারনেট প্রচারনা এবং ইরানের নির্বাচন বিরোধিতায় টুইটারের ব্যবহারও স্থান পেয়েছে। দেখে নিন সেরা দশ মুহুর্ত। * Craigslist online classified site expands... »

Point Lepreau থেকে কাইগা : এটা কি তাহলে দেখে শেখার ঘটনা?

বুধবার, ডিসেম্বর 2, 2009 সময় :15:14
লেখক : জয়ব্রত ভট্টাচার্য্য

যাঁরা খবরের কাগজ বা টিভির পর্দায় চোখ রাখেন তাঁরা নিশ্চই জানেন যে কর্ণাটকের কাইগা পরমাণু বিদ্যুতকেন্দ্রে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। সেখানে কোন একজন কর্মী পরমাণু চুল্লি থেকে ভারীজলের নমুনা সংগ্রহ করে তা মিশিয়ে দিয়েছেন কর্মীদের ঠাণ্ডাজলের মেশিনে। পরমাণু চুল্লী থেকে নেওয়া ভারীজলের নমুনায় মিশে থাকে Tritium সহ নানা তেজস্ক্রিয় পদার্থ। এই বিষাক্ত জল খেয়ে... »

সাবধান! চীনে ইয়াহু পাসওয়ার্ড বিক্রি হচ্ছে

বুধবার, ডিসেম্বর 2, 2009 সময় :14:09
লেখক : জয়ব্রত ভট্টাচার্য্য

বন্ধুরা, যারা ইয়াহু মেল ব্যবহার করেন, তাঁরা সাবধান থাকুন। আজ সকালেই আমি বুঝতে পারি যে, আমার ইয়াহু অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে। আমি আমার জিমেইল অ্যাকাউন্টে একটি মেইল পাই, যেটি আমার ইয়াহু অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। মেইলটিতে চীনের একটি বানিজ্যিক ওয়েব সাইট-এর বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমি আমার ইয়াহু অ্যাকাউন্টে লগ ইন করে দেখলাম, আমার... »

লেখা ছোটো দেখাচ্ছে?

সাবস্ক্রাইব করুন

Subscribe

সাম্প্রতিক মন্তব্য

Lingual Support by India Fascinates