অর্থনীতি | কফি হাউসের আড্ডা

অর্থনীতি

ভূমৈব সুখম

মঙ্গলবার, মার্চ 2, 2010 সময় :14:25
লেখক : শুদ্ধ

‘অনেক দিন পরে আজ আমি তোমাদের সম্মুখে এই মন্দিরে উপস্থিত হয়েছি। …যে কারণেই হোক,তোমাদের মন এখন আর প্রস্তুত নেই আশ্রমের সকল অনুষ্ঠানের সকল কর্তব্যকর্মের অন্তরের উদ্দেশ্যটি গ্রহণ করতে, এ কথা অস্বীকার করে লাভ নেই।এর জন্য শুধু তোমরা নও,আমরা সকলেই দায়ী।’বাংলা ১৩৪৭ সালে এ কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ।আজ ১৪১৬ সালে (২০১০) বসন্ত উত্‌সবের দিনেও সেকথা একি... »

কম্প্যুটার, ইন্টারনেট, মাতৃভাষা এবং পূর্বোত্তর ভারতের আন্তর্জালিক অভিধান ‘শব্দ’:

মঙ্গলবার, ফেব্রুয়ারি 2, 2010 সময় :20:20
লেখক : সুশান্ত

বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র হবার সুবাদে এক সময় আমার ইংরেজি লিখতে হাত কাঁপত। বলতে হলে বোধহয় এখনো ঠোঁট কাঁপবে। আজ আমি একটি কাগজ ( প্রজ্ঞান) নিয়মিত সম্পাদনা করি যার বেশির ভাগ লেখাই থাকে ইংরেজিতে। এ দরকারে এবং আনুষঙ্গিক আরো অজস্র দরকারে আজ আমাকে রোজ ইংরেজি লিখতে হয়। আমার হাত কাঁপে না। কারণটি, আর... »

মাতৃভাষাকে ভালোবেসে ‘শব্দ’তে যোগ দিন।

বৃহস্পতিবার, জানুয়ারি 28, 2010 সময় :22:22
লেখক : সুশান্ত

বাংলা সহ পূরবোত্তরের সমস্ত মাতৃভাষাকে যারা ভালোবাসেন তারা ‘শব্দ’তে যোগ দিন। পূর্বোত্তর ভারতের এক মাত্র আন্তর্জালিকা অভিধান। স্বেচ্ছাতে শব্দ যোগ দিন। বাংলার ক্ষেত্রে ( সিলেটি, কাছাড়ি আদি) পূর্বত্তরের ঔপভাষিক বাংলা হলে আরো ভালো। পূর্বোত্তরের আলো-হাওয়া-মাটি আপনারও। সেই অধিকার কায়েম করতে শব্দ হতে পারে এক শক্ত হাতিয়ার। পূর্বোত্তরের সমস্ত ভাষাগুলোর মধ্যে ‘শব্দ’ এক সম্মন্ধ সেতু।... »

অসমের এক কলেজের থেকে প্রকাশিত অনন্য নিয়মিত কাগজ পড়ুন

মঙ্গলবার, জানুয়ারি 19, 2010 সময় :22:22
লেখক : সুশান্ত

বন্ধুরা, ভারতের রাষ্ট্রভাষা নীতি যে কভাষাকে বিপন্ন করেছে কলকাতার মতো জায়গাতে বসে অনেকেই বুঝতে পারেন না। অসমের মতো জায়গাতে অসমিয়ারাও স্বপ্ন দেখতে শুরু করেছিল, যদি বাংলা পশ্চিম বাংলার, তামিল তামিলনাডুর রাজ্যভাষা হয়, অসমে কেন অসমিয়া নয়। কিন্তু সত্য হলো অসমের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠি ছিল বাঙালি। তাই একসময় ( পঞ্চাষ ও ষাটের দশকে ) এই দুই... »

শহরে শীত না এলে

সোমবার, জানুয়ারি 18, 2010 সময় :14:06
লেখক : sridip

প্রকৃতি আমাকে বলে দাও, তুমি কার? বিশ্বের শাসক দেশ তো বলে, উন্নত জীবন-যাপনের অধিকারে তাদের একার। শুনেছি ভারত-উপমহাদেশ তাদের কাছে জঙ্গল-সাপ-সাধু-দারিদ্রের সমাচার। তারা চায় বিশ্বের অক্সিজেন হয়ে তৃতীয় বিশ্ব থাকুক অরণ্যে ভরে। কিন্তু তুমি বল প্রকৃতি, পেটে খিদে থাকলে এ কথা কি পরিহাস লাগে না? দেখি যখন গাড়ি কিনে চাপার ক্ষমতা দেশের মুষ্টিমেয় লালা-শেঠ-বাবুদের — মাত্র(!) বিলাসিতা আমার মুখের খাবার কেড়ে নেওয়া বন্যতা পণ্যের মুক্ত বাজারে চাকরীহারার আত্মহত্যা, কিছুই... »

সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে হরিপুর – যে আগুন জ্বলবেই

বুধবার, ডিসেম্বর 9, 2009 সময় :00:09
লেখক : দিগন্ত

সম্প্রতি হরিপুরে রাশিয়ার সহযোগিতায় একটি পরমাণু বিদ্যুতকেন্দ্রের প্রস্তাব হয়েছে। আমি টাইমস অব ইন্ডিয়ায় পড়লাম “From Russia with Love” শীর্ষক খবরে ভারতে পাঁচটি পরমাণু বিদ্যুত কেন্দ্র বানাতে রাশিয়া সাহায্য করবে – যার মধ্যে হরিপুর একটি। পশ্চিমবঙ্গে যে কোনো অঞ্চলেই শিল্প স্থাপনের কথা হলেই প্রথম যে কথাটা উঠে আসছে আজকাল সেটা হল জমি কোথা থেকে আসবে?... »

বরাক বাঁধের বিরুদ্ধে

রবিবার, নভেম্বর 22, 2009 সময় :16:19
লেখক : সুশান্ত

বন্ধুরা, দেখছি যে এখানে বড় বাঁধ নিয়ে বিত্ররক বেশ জমে উঠেছে।আমিও তাই আমার এক পূর্ব প্রকাশিত লেখা এখানে আপনাদের পড়াবার লোভ সামলাতে পারছিনাঃ ১৯৫৪ তে প্রথম টিপাইমুখ বাঁধ তৈরির সিদ্ধান্ত হয় । জাপানি কারিগরি সহায়তা কাজে লাগিয়ে বাঁধটি তৈরি হবে ঠিক হয়েছিল। তখনকার মূল্যে খরচ ধরা হয়েছিল আনুমানিক ১,০৯৭কোটি টাকা। এখনকার মূল্যে প্রায় ৪,৮৮২ কোটি... »

শিলাইদহ থেকে শ্রীনিকেতনঃ যে পথে রবীন্দ্রনাথ নিয়ে আসতে গেছিলেন ‘স্বর্গ হতে বিশ্বাসের ছবি’

শনিবার, নভেম্বর 14, 2009 সময় :23:59
লেখক : সুশান্ত

লেখাটা আজ ২৯ নভেমব্র,০৯ থেকে শিলচরের দোইনিক জনকন্ঠে বেরুচ্ছে। এখানে তার লিঙ্ক আছে। পরের আরো দু’ রোববারে বেরুবে। এবার ফিরাও মোরেঃ তিনি বুঝি বলেছিলেন তাঁর গানেই তিনি বেঁচে থাকবেন। কথাটা মিথ্যে নয়। পৃথিবীতে যত শিল্প রূপ আছে তার মধ্যে সবচে’ বেশি জনপ্রিয়তা রয়েছে গানেরই । গান না থাকলে গাঁয়ে-ভূয়ে রবীন্দ্রজয়ন্তী কতটা উৎসাহে উদযাপিত হতো সন্দেহ আছে।... »

ইনটারনেট বিশ্বের থেকে ইংরেজির আধিপত্যকে বিদেয় জানান

সোমবার, নভেম্বর 2, 2009 সময় :19:37
লেখক : সুশান্ত

আজ থেকে ৭ বছর আগে ২০০২তে তিনসুকিয়া থেকে প্রকাশিত ছোট কাগজ ‘দৃষ্টি’তে ‘অসমে ব্যবহারিক বাংলা শিক্ষার এক সংকট’ নামে এক প্রবন্ধে আমি লিখেছিলাম , ‘কম্প্যুটার ইংরেজি ছাড়া বোঝেনা—এ অবশ্য ডাহা মিথ্যা প্রচার। তা যদি সত্যও হয় তবে ভারতবর্ষ সেই দেশ যেখানে তাকে বহু ভাষার পাঠ দেয়া যায়। সে পাঠ না নেয়, তবে পুরোনো প্রযুক্তির... »

লেখনী… দেশ-বিদেশ

সোমবার, সেপ্টেম্বর 28, 2009 সময় :18:41
লেখক : প্রবাসী

সভ্য-উন্নত দেশ (!) আর বাকি দুনিয়া … বিশ্বের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক শক্তি আপন দখলে রাখতে… ক্ষমতা লোভে, অহংকারে জ্বালানো অশান্তির আগুন জ্বালিয়েছে দুনিয়াটাকে গোলাম করা বিশ্ব-বর্বরতার প্রতিনিধি, ধারক-পোষক আর নায়ক সেই শক্তিশালী বিশাল দানব। দাউ-দাউ করে জ্বলছে সে অগ্নি চতুর্দিকে…। অর্থলোভী শ্রেণীর এবং দস্যুবৃত্তির পৃষ্ঠপোষক তার বিপুল আর্থিক আর সামরিক ক্ষমতা দলিত ক’রেছে এবং করছে... »

লেখা ছোটো দেখাচ্ছে?

সাবস্ক্রাইব করুন

Subscribe

সাম্প্রতিক মন্তব্য

  • অভ্র: সুশান্ত’দা, আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি...
  • অভ্র: বাবিয়াপিসি, তুমি কবিতাটা পড়েছ দেখে খুব ভাল লাগল।...
  • অভ্র: চমৎকার হয়েছে
  • অভ্র: ভাল হয়েছে। মিলাদ শব্দটির অর্থ জানালে খুশি হব।
  • অভ্র: রনি সুন্দর লিখেছেন কবিতাটি। ভাল লাগল। কিন্তু কয়েক...
  • অভ্র: আমি ভিডিওটা জুড়ে দিলাম। httpv://www.youtube.c...
  • অভ্র: ইস, এখানে তো আর দেখতে পাব না। তবে গানটা শুনলাম, খুব...
  • অভ্র: আমি তো আগেই পড়েছি আপনার ব্লগে। কফিহাউসে পোস্ট...
  • পাগলাবাবু: আমারও ভালো লাগলো ”ঘূর্ণি ঝড়” । আরও...
  • নীল নক্ষত্র: ঘূর্ণি ঝড় কবিতা পড়ে আমার সেই দিনের কথা মনে...
Lingual Support by India Fascinates