ব্লগে লেখার টুকিটাকি | কফি হাউসের আড্ডা

ব্লগে লেখার টুকিটাকি

লেখক ও পাঠকদের সাধারণ জিজ্ঞাসাগুলোকে একত্রে নিয়ে একটি সাধারণ প্রশ্নোত্তর তৈরী হচ্ছে … ততদিন আপনি আপনার প্রশ্নটি হয় এখানে মন্তব্য আকারে রেখে যান অথবা আমাদের ইমেল করে জানান এই ঠিকানায় – coffeehouseraddablog@gmail.com । শুধু তাই নয় ব্লগে আরও যা যা দেখতে চান তাও এখানে কমেন্ট আকারে বা ইমেলে পাঠাতে পারেন। আমি আপনাদের মতামত ও জিজ্ঞাসা শুনতে আগ্রহী।

ব্লগে লগ ইন করব কি ভাবে?

লগ ইন

লগ ইন

সহজতম পন্থা হল বাঁ দিকে ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড ফিল্ড ব্যবহার করে। ছবিতে দেখানো হল কি ভাবে সহজে লগ ইন করা সম্ভব।

পোস্ট দেব কি ভাবে?

ধাপ ১ – বাঁ দিকে যেখানে ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড ফিল্ড ছিল সেখানেই নতুন যে ড্যাশবোর্ড লিঙ্ক তৈরী হয়েছে তাতে ক্লিক করুন।


ধাপ ২ – ড্যাশবোর্ডটা দেখতে অনেকটা ছবিতে যেমন দেখা যাচ্ছে সেরকম।
ধাপ ৩ – এখানে পোস্টের নিচে Add New লিঙ্কে ক্লিক করুন।


ধাপ ৪ – এবার ছবিটা দেখতে অনেকটা এরকম হবে। এটিকেই মূল ছবি হিসাবে ব্যবহার করা হবে এর পরের ধাপের নির্দেশনায়।
ধাপ ৫ – এবার মাঝের অংশটাতে লেখা শুরু করে দিন। ওপরে হেডিং দেবার জায়গাও আছে।

ধাপ ৬ – লেখার সময় ফরম্যাটিং এর দরকার হলে পোস্ট লেখার জায়গার মাথার ওপর (লাল রঙের আয়তাকার অংশ) যে বাটনগুলো আছে সেগুলো ব্যবহার করুন।

ধাপ ৭ – ডানদিকের কোনো একটি “বিভাগ”-এ ক্লিক করে বুঝিয়ে দিন আপনার লেখা কোন বিভাগের অন্তর্গত (মূল ছবিতে ডানদিকের নিচের দিকে আয়তাকার অংশ)। কোনো বিভাগে ক্লিক না করলে আপনার লেখা ব্লগাড্ডা বিভাগে দেখানো হবে।

ধাপ ৮ – আরো কিছু ট্যাগ যোগ করুন (মূল ছবিতে ডানদিকের মাঝের দিকে আয়তাকার অংশ) আপনার লেখাটি যাতে সার্চ ইঞ্জিন সহজে খুঁজে পায়।


ধাপ ৯ – লেখা শেষ হলে ডানদিকে “প্রকাশ” বাটন প্রেস করে লেখা ব্লগে প্রকাশ করুন। মূল ছবিতে লাল রঙের উপবৃত্ত দিয়ে বোঝানো আছে এটি। অথবা Save Draft প্রেস করে খসড়া হিসাবে সংরক্ষণ করুন।

ব্লগে ছবি যুক্ত করব কি ভাবে?

ব্লগে ছবি যুক্ত করার জন্য অন্য সাইটে ছবি আপলোড করে তার লিঙ্ক/ইউ-আর-এল যুক্ত করাই সহজতম। এতে ব্লগের কপিরাইট সংক্রান্ত ঝামেলাও থাকে না, আর জায়গাও কম নষ্ট হয়। পিকাসা বা ফ্লিকারে ছবি আপলোড করাই সহজ, এর মধ্যে ফ্লিকারের ছবি ব্লগে প্রকাশ করা অপেক্ষাকৃত সহজ।

পোস্ট লেখার জায়গায় html (দৃশ্যমানের পরিবর্তে অন্য ট্যাব) ব্যবহার করে সহজেই ছবি পেস্ট করা যায়। img বাটনে চাপ দিলে একটি টেক্সট-ডায়ালগ আসবে, যেখানে আপনার ছবির ইউ-আর-এল পেস্ট করে দিন। এরপরের ধাপে ছবির নিচে দেখানোর মত একটি ক্যাপশন লিখে দিন। তাহলে ছবি আসবে পোস্টে। তবে যারা html ট্যাব ব্যবহার করতে চান না, তারা নিচের ধাপগুলো মেনে পোস্টে ছবি লাগান।

ধাপ ১ – ছবিটি ফ্লিকারে বা পিকাসাতে আপলোড করে তার ইউ-আর-এল সংগ্রহ করুন। অন্য কোনো সাইটের ছবিও ব্যবহার করতে পারেন। ইউ-আর-এল পাওয়ার উপায় হল ছবির ওপর রাইট মাউস বাটন ক্লিক করে ছবির প্রপার্টিস দেখা। তাতে অ্যাড্রেসের জায়গায় যা থাকে সেটাই ছবিটির ঠিকানা বা ইউ-আর-এল।

ধাপ ২ -

ইমেজ যুক্ত করার বাটনে ক্লিক করুন

ইমেজ যুক্ত করার বাটনে ক্লিক করুন

ছবিতে লাল রঙের গোলাকার জায়গাটাতে ছবি যুক্ত করার জন্য বাটন আছে। তাতে ক্লিক করুন।

ধাপ ৩ -

ইউ-আর-এল থেকে ছবি যুক্ত করুন

ইউ-আর-এল থেকে ছবি যুক্ত করুন

ছবি ইউ-আর-এল দেবার আগে ইউ-আর-এল থেকে ছবি যুক্ত করার অপশনে ক্লিক করুন।

ধাপ ৪ -

ফর্ম ফিলাপ করুন

ফর্ম ফিলাপ করুন

শেষ ধাপে ফর্ম ফিল আপ করুন। ছবির ইউ-আর-এল আগেই সংগ্রহ করা আছে, তা পেস্ট করে দিন। আর ছবির জন্য জুতসই একটা নাম দিন। সবশেষে ইনসার্ট ইনটু পোস্ট বাটনে ক্লিক করুন। তাহলেই পোস্টে ছবি চলে আসবে। ছবি নিয়ে আরও কারিকুরি করা যায়, প্রয়োজন পড়লে আমাকে ইমেল করে দেখুন, সব জানিয়ে দেব।

পিকাসা বা গুগল ম্যাপস কি ভাবে ব্যবহার করা যায় ব্লগে তা নিয়ে বিশদ জানতে দেখুন এখানে

  • Google Bookmarks
  • Orkut
  • Twitter
  • Facebook
  • Yahoo Bookmarks
  • Share/Bookmark

17 টি মন্তব্য “ব্লগে লেখার টুকিটাকি” সম্পর্কে :

  1. Ranadipam Basu (পাঠক)

    বাহ্, খুব সুন্দর গেটআপ !
    মাঝে মাঝে ঢুঁ মারা যাবে। আড্ডার সমৃদ্ধি কামনা করছি।
    শুভ বিজয়া।

    রণদীপম বসু

    • মাল্যবান

      রণদীপম, শুভ বিজয়া আপনাকেও। আড্ডায় স্বাগতম।

  2. অভিজিৎ

    আমিও আসলাম আপনাদের আড্ডায়। কফি হাউজের আড্ডার সাফল্য কামনা করছি।

    • দিগন্ত

      স্বাগতম অভিজিৎদা। আপনার লেখাও চাই।

  3. রনি কোলকাতা

    আমিও হাজির আড্ডায়।

  4. হাসান তারেক (পাঠক)

    এই প্রথম এই সাইটে প্রবেশ করলাম। এবার দেখি কেমন লাগে
    ভাল লাগলে পরে জানাবো।

    • রনি কোলকাতা

      স্বাগতম ব্লগে, আশারাখি আপনাদের সৃজনশীল লেখা সবাই কে এই ব্লগ ভাল লাগাতে বাধ্য করবে।

  5. নিজাম কুতুবী

    আমি পোষ্ট দিতে পারছিনা।
    পোষ্ট। মিডিয়া। লিংক। পৃষ্টা। কমেন্ট।
    এই সব অপশন আমার ব্লগের ড্যাশবোর্ডে আসছেনা।

  6. নিতা

    ধন্যবাদ….দেখছি… :)

  7. নিতা

    এডিট কি ভাবে হয়!!!

  8. নিতা

    এডিটের জায়গাটা বড্ড ছোট!…বিভাগ, প্রকাশ এগুলো গায়ের উপর উঠে আসছে……পড়া যাচ্ছে না! :(

  9. অপরাজিত

    বেটা-টেস্টারদের দৃষ্টি আকর্ষণ করছি।

    কমেন্টে এম্বেড-কোড দিলে ইউটিউব বা ইস্নিপ্সের প্লেয়ার আসে না আর ছবিও যোগ হয় না।

    আর যা পেলে ভাল্লাগবে অদূর ভবিষ্যতে।

    লগড-ইন “ক্লিকেব্ল” মেম্বার-লিস্ট অ্যান্ড পিএম ফেসিলিটি। আর্কাইভ কাম মেম্বার সার্চ অপশন।

  10. নিতা

    কি করলাম!……এবার দেখছি আমার লেখায় মন্তব্য দেওয়াই যাচ্ছে না! :’(

  11. matirmanush

    আমি লিখতে চাই, কিন্তু পারতেছি না।
    দয়া করে সাহায্য করুন।

  12. hossainbd1971

    এখনো লিখতে পারছি না ।

  13. পাগলাবাবু

    নুতন লেখার কোনও পাতাই আসচ্ছে না আমার সাইটে

  14. সেঁজুতি

    নতুন ব্লগ দেখে দেখতে এলাম। অনেক শুভেচ্ছা সব কর্মীদের। লেখার ইচ্ছে রইলো।

মন্তব্য করুন

  (To Type in English, deselect the checkbox. Tips : click on the word and choose from the menu if the word displayed is not correct.)

মন্তব্য যেমন দেখা যাবে :

লেখা ছোটো দেখাচ্ছে?

সাবস্ক্রাইব করুন

Subscribe

সাম্প্রতিক মন্তব্য

  • অভ্র: আচ্ছা, এটা তো খুবই সহজ। নিচে...
  • আফসার নিজাম: আসসালাম। অন্যের লেখা আমি...
  • মডারেটর: আপনার লিখতে কোন সমস্যা হওয়া...
  • মডারেটর: আশা করছি আপনার লেখা পাব। কোন...
  • মডারেটর: আপনার কি এখনও কোন অসুবিধে...
  • মডারেটর: আপনি একবার চেষ্টা করে দেখুন।...
  • অভ্র: থ্যাঙ্ক ইউ সুশান্ত’দা।
  • অভ্র: কি যে বল। কবিতা তো তুমি লেখ।...
  • মডারেটর: মনে হচ্ছে এখন চেষ্টা করলে...
  • সুশান্ত: বাহ! দারুণতো !
  • মডারেটর: দেখুন তো লিখতে পারছেন কিনা।...
  • একাত্তরের রক্ত: আমি দাদা কবে নাগাদ...
  • মেঘ: খুব ভালো লাগল অভ্র। আমি কবিতা...
  • মেঘ: আমারও এমন একটা সেই দিন আছে। তখন...
  • সুশান্ত: সব্বাইকে ধন্যবাদ! একে একে...
  • মডারেটর: আপনাকে অনুমতি দেওয়া হয়েছে।...
  • মডারেটর: আপনাকে একটি মেল করে নতুন...
  • অভ্র: বুঝলাম। আচ্ছা, আপনাকে দেখেছি যে...
  • অভ্র: তোমাকে পাঠক হিসেবে পেয়ে খুব...
  • অভ্র: লেখার ইচ্ছে করছিল কিন্ত কিছুই...
Lingual Support by India Fascinates